Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2026, 04:25 pm
Last modified: 28 June, 2026, 04:35 pm

Related News

  • আপত্তিকর ভিডিও ভাইরাল: সাতক্ষীরায় সেই জামায়াত এমপির বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবাঞ্ছিত ঘোষণা
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের
  • সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ

সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির

একই সঙ্গে বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠারও প্রস্তাব দেন তিনি।
টিবিএস রিপোর্ট
28 June, 2026, 04:25 pm
Last modified: 28 June, 2026, 04:35 pm
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। ফাইল ছবি: সংগৃহীত

দেশে সুদভিত্তিক অর্থনীতির  'কবর রচনা' করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি পরিচালনা সম্ভব। এজন্য সুদভিত্তিক অর্থনীতির 'কবর রচনা' জাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

একই সঙ্গে বিভিন্ন মাজহাবের আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠন এবং পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠারও প্রস্তাব দেন তিনি।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মুজিবুর রহমান।

তিনি কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথাও উল্লেখ করেন।

মুজিবুর রহমান দাবি করেন, বাংলাদেশে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চালুর একটি উদ্যোগ ইসলামী ব্যাংক নিয়েছিল। তবে 'শকুনের দৃষ্টি' ওই ব্যাংকের ওপর পড়ায় সেটি এখন ধ্বংসের পথে।

পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে তিনি সুদের ক্ষতিকর দিক তুলে ধরেন।

তিনি বলেন, আল্লাহ তায়ালা সুদকে ধ্বংস করেন এবং জাকাত ও সদকাকে বৃদ্ধি করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ টেনে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, মালয়েশিয়ায় সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাতভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলছে।

এছাড়া ইরান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও পাকিস্তানও সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের কার্যক্রম সফলভাবে চলার সময় দেশের প্রচলিত ব্যাংকগুলোও ইসলামিক ব্যাংকিং কাউন্টার চালু করেছিল। এটি প্রমাণ করে, বাংলাদেশে সুদ ছাড়াও অর্থনীতি পরিচালনা করা সম্ভব।

মুজিবুর রহমানের দাবি, দেশে সঠিকভাবে জাকাত আদায় নিশ্চিত করা গেলে বছরে প্রায় দুই লাখ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব। এজন্য একটি পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে।

বাজেট আলোচনায় 'কৃষক কার্ড' ও 'ফ্যামিলি কার্ড'-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ কার্ড নয়, কর্মসংস্থান চায়। কর্মসংস্থান সৃষ্টি করেই দারিদ্র্য দূর করা সম্ভব।

এ ছাড়া সরকারি উদ্যোগে স্কুলশিক্ষার্থীদের জুতা ও পোশাক বিতরণের কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা, সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককে এমপিওভুক্ত করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, ভাতা ও অন্যান্য অধিকার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

Related Topics

টপ নিউজ

জামায়াত এমপি / মুজিবুর রহমান / সুদভিত্তিক অর্থনীতি / জাকাতভিত্তিক অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • আপত্তিকর ভিডিও ভাইরাল: সাতক্ষীরায় সেই জামায়াত এমপির বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবাঞ্ছিত ঘোষণা
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের
  • সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ

Most Read

1
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

2
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net