Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 June, 2026, 05:50 pm
Last modified: 14 June, 2026, 06:01 pm

Related News

  • সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাসহ ৩ জন কারাগারে
  • জমজমের পানি দিতে দেরি: ৪ জামায়াত এমপির অভিযোগের পর বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
  • গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, ৩৫ সংসদীয় কমিটি গঠন

সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ

জামায়াতের এই সংসদ সদস্য প্রশ্ন তোলেন, ‘জনগণের রক্তের চেয়ে আর কী গুরুত্বপূর্ণ থাকতে পারে যে এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যা কোনো দলীয় এজেন্ডা নয়, তাকে অনিবার্য কারণবশত স্থগিত করতে হলো।’
টিবিএস রিপোর্ট
14 June, 2026, 05:50 pm
Last modified: 14 June, 2026, 06:01 pm
সংসদে জামায়াতের এমপি (ঢাকা-১৪) মীর আহমাদ বিন কাসেম আরমান। ফাইল ছবি: সংগৃহীত

ভারত সীমান্ত দিয়ে অবৈধ পুশ ইন এবং বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে জাতীয় সংসদে নির্ধারিত বিশেষ আলোচনা স্থগিত করায় তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (ঢাকা-১৪) মীর আহমাদ বিন কাসেম আরমান।

রোববার (১৪ জুন) বিকেলে বাজেট অধিবেশনের ব্যস্ততা ও সময়ের সীমাবদ্ধতার কারণে এটি সাময়িক স্থগিত করা হয়েছে জানিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, দ্রুতই স্থগিতাদেশ প্রত্যাহার করে এর ওপর আলোচনা হবে।

এরপর সংসদ অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন মীর আহমাদ বিন কাসেম আরমান।

তিনি স্পিকারের উদ্দেশে বলেন, 'দেশের সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশ ইন ও সীমান্ত হত্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ্যে ঘোষিত পুশ ইন তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবিতে কার্যপ্রণালী-বিধির ১৪৭ ধারা অনুযায়ী তিনি একটি সাধারণ আলোচনার নোটিশ দিয়েছিলেন।'

তিনি আরও বলেন, 'সংসদের মূলতবি শাখা থেকে চিঠি দিয়ে তাকে জানানো হয়েছে যে আজ রবিবার বিষয়টি আলোচনার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমনকি গত বৃহস্পতিবারের অধিবেশন মূলতবি হওয়ার পর রবিবারের মূল কার্যসূচিতেও বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আজ সকালে দেওয়া নতুন কার্যসূচি থেকে রহস্যজনকভাবে বিষয়টি বাদ দেওয়া হয় এবং মূলতবি শাখা থেকে তাকে জানানো হয় অনিবার্য কারণবশত প্রস্তাবটি স্থগিত করা হয়েছে।'

জামায়াতের এই সংসদ সদস্য প্রশ্ন তোলেন, 'জনগণের রক্তের চেয়ে আর কী গুরুত্বপূর্ণ থাকতে পারে যে এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যা কোনো দলীয় এজেন্ডা নয়, তাকে অনিবার্য কারণবশত স্থগিত করতে হলো।'

একই সাথে এটি পরবর্তীতে কবে আলোচনার জন্য নির্ধারিত হবে, সেই সুনির্দিষ্ট তারিখও জানতে চান তিনি।

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

নোটিশটি তার সামনেই আছে উল্লেখ করে তিনি বলেন, 'এটি একটি সাময়িক পদক্ষেপ মাত্র। বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলছে এবং সময়ের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমান্ত হত্যা ও পুশ ইন অত্যন্ত মৌলিক ও গুরুত্বপূর্ণ একটি বিষয় বা ফান্ডামেন্টাল পার্ট।'

ডেপুটি স্পিকার বলেন, 'খুব শিগগিরই এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নোটিশের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।'

Related Topics

টপ নিউজ

জামায়াত এমপি / পুশ ইন / সংসদ অধিবেশন / মীর আহমাদ বিন কাসেম আরমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাসহ ৩ জন কারাগারে
  • জমজমের পানি দিতে দেরি: ৪ জামায়াত এমপির অভিযোগের পর বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
  • গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, ৩৫ সংসদীয় কমিটি গঠন

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net