Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
আপত্তিকর ভিডিও ভাইরাল: সাতক্ষীরায় সেই জামায়াত এমপির বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবাঞ্ছিত ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2026, 02:20 pm
Last modified: 22 July, 2026, 02:38 pm

Related News

  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির
  • এমপি গাজী নজরুলের প্রকৃত ঘটনার তথ্য নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জামায়াত
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের

আপত্তিকর ভিডিও ভাইরাল: সাতক্ষীরায় সেই জামায়াত এমপির বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবাঞ্ছিত ঘোষণা

বিক্ষোভে বক্তারা বলেন, ‘নৈতিক স্থলন হওয়ায় গাজী নজরুল ইসলামকে জামায়াতের দলীয় পদ ও এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে।'
টিবিএস রিপোর্ট
22 July, 2026, 02:20 pm
Last modified: 22 July, 2026, 02:38 pm
বুধবার (২২ জুলাই) বেলা ১২টায় ‘শ্যামনগরের সচেতন নাগরিক নাগরিক সমাজ’ ব্যানারে এমপির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিতর্ক ঘিরে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা। 

বুধবার (২২ জুলাই) বেলা ১২টায় 'শ্যামনগরের সচেতন নাগরিক নাগরিক সমাজ' ব্যানারে এমপির পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে পৌঁছে শেষ হয়। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, শিক্ষানুরাগী এড. আশেক এলাহী মুন্না, গাবুরা ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি নুরজাহান পারভীন ঝর্নাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, 'নৈতিক স্থলন হওয়ায় গাজী নজরুল ইসলামকে জামায়াতের দলীয় পদ ও এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। শ্যামনগরের মানুষকে কলঙ্কিত করেছেন তিনি। তাকে আমরা আর এমপি দেখতে চাই না। শ্যামনগরে তাকে আজ থেকে অবাঞ্চিত ঘোষনা করা হলো।'

তারা আরও বলেন, 'মুখে ইসলামের কথা বলে অন্তরের বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে দেশবাসী দেখেছে। আমরা কলঙ্কিত, লজ্জিত। আমরা আশা করবো জামায়াত ইসলাম তার বিরুদ্ধে দলীয় সাংগঠণিক ব্যবস্থা নিয়ে আমাদের কলঙ্কমুক্ত করবেন।'

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে রাজধানীর মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। 

ঘটনাটি নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গাজী নজরুল ইসলাম এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন করেন। ওই পোস্টে নজরুল উল্লেখ করেন, মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। 

চলতি বছরের ১৭ জুন তারা পারিবারিকভাবে বিয়ে করেছেন বলেও উল্লেখ করেন নজরুল। তবে তার বিয়ের দাবি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক।

Related Topics

টপ নিউজ

জামায়াত এমপি / সাতক্ষীরা-৪ / বিক্ষোভ সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
    সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ
  • চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
    রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

Related News

  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির
  • এমপি গাজী নজরুলের প্রকৃত ঘটনার তথ্য নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জামায়াত
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির
  • সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ স্পিকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 

3
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন

4
সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
বাংলাদেশ

সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ

6
চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
অর্থনীতি

রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net