Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচালেন মা

আন্তর্জাতিক

বিবিসি
27 June, 2026, 11:00 am
Last modified: 27 June, 2026, 11:11 am

Related News

  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল; নিখোঁজ ৫০ হাজারের বেশি, উদ্ধার অভিযান চলছে
  • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ
  • ‘যেন কোনো হরর মুভি’, ভেনেজুয়েলার ভূমিকম্পে বেঁচে যাওয়া এক বাসিন্দা

ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচালেন মা

গত বুধবার দেশটির রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
বিবিসি
27 June, 2026, 11:00 am
Last modified: 27 June, 2026, 11:11 am
মেয়ের সঙ্গে ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত আন্দ্রেয়া। ছবি: ইনস্টাগ্রাম

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিজের জীবন দিয়ে শিশুসন্তানকে বাঁচিয়েছেন এক মা। ফুটবলার হেক্টর বেলো এবং স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নিজের ইনস্টাগ্রামে বেলো লিখেছেন, ভূমিকম্পের সময় তার স্ত্রী তাদের ছোট্ট মেয়েকে বাঁচিয়েছেন। ভেনেজুয়েলার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারীর নাম আন্দ্রেয়া। 

বেলো তার পোস্টে লেখেন, 'আমার ভালোবাসা, আমি তাকে (মেয়েকে) তোমার এই গল্পটা বলব যে তুমি কীভাবে তাকে বাঁচিয়েছ। কীভাবে তুমি আমাদের মেয়ের জন্য নিজের জীবন দিয়েছ। তুমি কত সাহসী একজন নারী ছিলে, যে শেষ নিশ্বাস পর্যন্ত তাকে ছেড়ে যাওনি।'

গত বুধবার দেশটির রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে এবং তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এক শ্রদ্ধাবার্তায় হেক্টর বেলো লিখেছেন, মেয়েকে নিয়ে তিনি এখন 'একেবারে একা' হয়ে পড়েছেন। ছবি: ইনস্টাগ্রাম

বেলো বেশ কয়েকটি পোস্টে জানিয়েছেন, তার মেয়ে বর্তমানে কারাকাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তিনি সেখানে মেয়ের কাছে গেছেন।

শুক্রবার রাতে এক পোস্টে তিনি লেখেন, 'আমার মেয়ে এবং তার খালা ভালো আছে। আজ তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না, তারা ওখানেই থাকছে। এই অপরিমেয় কষ্টের সময় আমাকে সমর্থন জানানোর জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।'

আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে বেলো লেখেন, 'আমি তোমার মেয়েকে কীভাবে বোঝাব যে তুমি তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছ? আর আমি সেখানে কিছুই করতে পারিনি? কীভাবে আমি তাকে এটা বোঝাব? আমাকে এখন শক্তি দাও।'

স্থানীয় ফুটবলারদের নিয়ে কাজ করা ভেনেজুয়েলার একটি সংগঠন 'কুমানা দে কাম্পেওনেস'ও আন্দ্রেইয়ার মৃত্যুর খবর জানিয়েছে।

সংগঠনটি এক পোস্টে লেখে, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কুমানার সন্তান ফুটবলার হেক্টর বেলো "কিকে"-এর জীবনসঙ্গীকে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে।'

এতে আরও বলা হয়, 'তবে তাদের পুরো পরিবার যে ভবনে থাকত, সেটি ধসে পড়লেও তাদের মেয়ে বেঁচে গেছে।'

যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও বেলোর স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছে।

বুধবার আঘাত হানা এই বিপর্যয়ের পর এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। প্রতিনিয়ত নতুন নতুন মৃত্যুর খবর আসছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।

ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ) এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে দুজন ফুটবলারও প্রাণ হারিয়েছেন।

কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখে, 'তার উল্লাস, নিষ্ঠা এবং ভ্রাতৃত্ববোধ আমাদের প্রতিটি পদক্ষেপে সঙ্গে থাকবে।'

কারাকাসভিত্তিক ক্লাব স্পোর্ট সান আগুস্তিন ইনস্টাগ্রামে লেখে, ভিক্টর প্যালাসিওস ক্লাবের একাডেমিতে 'অসাধারণ ছাপ' রেখে গেছেন। তারা লেখে, 'তার মৃত্যুতে আমরা যে কষ্ট অনুভব করছি, তা প্রকাশ করার মতো ভাষা আমাদের জানা নেই।'

ভিক্টর প্যালাসিওস মারিতিমো দে লা গুয়াইরার হয়েও খেলেছিলেন বলে জানিয়েছে এফভিএফ।

এদিকে সাবেক 'মিস ভেনেজুয়েলা' জিসেল রেইস ইনস্টাগ্রামে জানিয়েছেন, জোড়া ভূমিকম্পের কারণে লা গুয়াইরায় তাদের ভবন পুরোপুরি ধসে পড়ায় তার মা মারা গেছেন।

রেইস জানান, ভূমিকম্পের প্রচণ্ড ধাক্কা ও আতঙ্কে হার্ট অ্যাটাক করে তার মায়ের মৃত্যু হয়েছে। ওই সময় তার মায়ের দেখাশোনা করা নার্স জীবিত উদ্ধার হওয়ার পর এই মর্মান্তিক খবরটি জানান। রেইস অবশ্য তার মায়ের নাম উল্লেখ করেননি।

Related Topics

টপ নিউজ

ভেনেজুয়েলা / ভূমিকম্প / মা-মেয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল; নিখোঁজ ৫০ হাজারের বেশি, উদ্ধার অভিযান চলছে
  • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৮৯, ধ্বংসস্তূপে চলছে উদ্ধারকাজ
  • ‘যেন কোনো হরর মুভি’, ভেনেজুয়েলার ভূমিকম্পে বেঁচে যাওয়া এক বাসিন্দা

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net