Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2026, 09:40 pm
Last modified: 25 June, 2026, 09:59 pm

Related News

  • ‘হারপিক নিয়ে আসেন, আমিই টয়লেট ক্লিন করব’: কুমিল্লা হাসপাতালে অব্যবস্থাপনা দেখে মন্ত্রী
  • আসিফ মাহমুদের দায়িত্বকালে মন্ত্রণালয়ের নিয়োগ-পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক
  • সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
  • কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি-কওমি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা; কারও অনুমতি নেই বলছেন ডিসি

এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত

সরকারের উদ্দেশে তিনি বলেন, 'ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সেনাবাহিনীসহ সব গোয়েন্দা সংস্থাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি অনুরোধ করছি, শুধু অভিযোগের ভঙ্গিতে কথা না বলে তদন্ত করুন।
টিবিএস রিপোর্ট
25 June, 2026, 09:40 pm
Last modified: 25 June, 2026, 09:59 pm
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে জানিয়েছেন, কোনো তদন্তে যদি তার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় সংসদে ব্যক্তিগত ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। 

এর মাত্র কয়েক ঘণ্টা আগে, ময়মনসিংহ-১০ আসনের বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান সংসদে বলেছিলেন, অনেকেই এখন 'জুলাই চেতনা' বিক্রি করছেন। তাদের অনেকে আগে রিকশায় চড়তেন, আর এখন প্রাডো গাড়িতে চড়েন। 

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ বলেন, 'একজন সংসদ সদস্য মন্তব্য করেছেন, যারা একসময় রিকশায় চলতেন, তারা এখন জুলাইয়ের চেতনা বিক্রি করে বিলাসবহুল প্রাডো গাড়িতে চলাফেরা করছেন। তিনি আমাদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন।' 

এরপর সরকারের উদ্দেশে তিনি বলেন, 'ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সেনাবাহিনীসহ সব গোয়েন্দা সংস্থাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি অনুরোধ করছি, শুধু অভিযোগের ভঙ্গিতে কথা না বলে তদন্ত করুন। যদি আমার এক টাকার দুর্নীতি বা কোনো অসততার প্রমাণ দিতে পারেন, তাহলে আমি এই সংসদ থেকে পদত্যাগ করব।' 

এর আগে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, 'সরকার বা কোনো মন্ত্রীর সমালোচনা করলে নির্বাচনি এলাকার বাজেট বরাদ্দ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে অনেক সংসদ সদস্য খোলামেলা কথা বলতে পারেন না।' 

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, 'আমরা কথা বলতে ভয় পাই। কারণ সরকার বা কোনো মন্ত্রীর সমালোচনা করলে আমাদের নির্বাচনি এলাকার বাজেট বন্ধ হয়ে যাবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। এ কারণেই আমরা অনেকে আওয়াজ কম করে কথা বলি।' 

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, 'মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি, আমার এলাকার মানুষ যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করুন।'

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / কুমিল্লা / দুর্নীতি / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • ‘হারপিক নিয়ে আসেন, আমিই টয়লেট ক্লিন করব’: কুমিল্লা হাসপাতালে অব্যবস্থাপনা দেখে মন্ত্রী
  • আসিফ মাহমুদের দায়িত্বকালে মন্ত্রণালয়ের নিয়োগ-পদোন্নতি ও বদলির নথি চেয়েছে দুদক
  • সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
  • কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি-কওমি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা; কারও অনুমতি নেই বলছেন ডিসি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net