Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর

খেলা

টিবিএস রিপোর্ট
22 June, 2026, 10:10 am
Last modified: 22 June, 2026, 10:32 am

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এই মার্কিন ফুটবলার, নিজেও জানতেন না; জানা যায় ৭৬ বছর পর
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো

ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েছিল মিসর। কিন্তু কোনো ম্যাচেই জয় পায়নি তারা।
টিবিএস রিপোর্ট
22 June, 2026, 10:10 am
Last modified: 22 June, 2026, 10:32 am
ছবি: রয়টার্স

কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে ইতিহাস রচনা করল মিসর। ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে ১-১ গোলে রুখে দিয়েছিল তারা। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের নিজেদের প্রথম জয় পেল মিসর।

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েছিল মিসর। কিন্তু কোনো ম্যাচেই জয় পায়নি তারা।

নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালাহর নেতৃত্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মিসরীয়রা। এই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'জি'র শীর্ষস্থানেও উঠে এসেছে মিসর।

গ্রুপের অন্য ম্যাচে ইরান ও বেলজিয়াম ড্র করায় এই ম্যাচের জয়ী দলের সামনে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ১৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে লিড এনে দেন ডিফেন্ডার ফিন সারম্যা।

পিছিয়ে পড়ার পর বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে নিউজিল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে পারেনি মিসর। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে আক্রমণের তীব্রতা বাড়ায় মিসরীয়রা। ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির ক্রসে শূন্যে ভেসে ওঠা দুর্দান্ত এক হেডে দলকে সমতায় ফেরান মোস্তফা জিকো।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মিসর। ম্যাচজুড়ে ৫৬ শতাংশ বলের দখল ধরে রাখা দলটি ৬৭ মিনিটে প্রথম গোলের নায়ক জিকোর পাস থেকে বাঁ পায়ের চিরচেনা বাঁকানো শটে নিউজিল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন লিভারপুল কিংবদন্তি মোহাম্মদ সালাহ।

৮২ মিনিটে নিউজিল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন বদলি হিসেবে নামা ফরোয়ার্ড ত্রেজেগে। সালাহর কর্নার থেকে বক্সের ভেতরে অরক্ষিত থাকা ত্রেজেগে সহজেই বল জালে জড়িয়ে দেন। মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে মিসর।

প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করা নিউজিল্যান্ড এদিন মিসরের আক্রমণভাগের সামনে দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে সালাহর দল।

Related Topics

টপ নিউজ

মিসর / ফুটবল বিশ্বকাপ / প্রথম জয় / নিউজিল্যান্ড / ইতিহাস / গ্রুপ পর্ব / শীর্ষে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এই মার্কিন ফুটবলার, নিজেও জানতেন না; জানা যায় ৭৬ বছর পর
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net