Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
৬৪ জেলা গোপালগঞ্জ বানাতে পারলে হাসিনাকে পালাতে হতো না: সংসদে আশরাফ উদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2026, 10:10 pm
Last modified: 21 June, 2026, 10:15 pm

Related News

  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • এজলাসে পেপারওয়েট ছুড়ে আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারককে বদলি
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল

৬৪ জেলা গোপালগঞ্জ বানাতে পারলে হাসিনাকে পালাতে হতো না: সংসদে আশরাফ উদ্দিন

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
টিবিএস রিপোর্ট
21 June, 2026, 10:10 pm
Last modified: 21 June, 2026, 10:15 pm
ছবি: সংগৃহীত

বাজেট বরাদ্দ যেন কেবল মন্ত্রীদের এলাকায় সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করে দেশের ৩০০ আসনেই সুষম উন্নয়নের দাবি জানিয়েছেন নরসিংদী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, 'যদি শেখ হাসিনা ৬৪টা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বানাতে পারতেন, তাহলে ওনাকে আজ দেশ ছেড়ে পালাতে হতো না।'

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাজেট বক্তৃতায় আশরাফ উদ্দিন সুষম বণ্টনের ওপর গুরুত্বারোপ করে বলেন, 'বাজেট শুধু মন্ত্রীদের এলাকার জন্য নয়। যদি মন্ত্রীরা সব উন্নয়ন নিয়ে যান, তাহলে ৩০০ আসনের তো দরকার নাই। সুষম বণ্টনের মাধ্যমেই বাজেট সফল করতে হবে। সবার উপকার করতে হবে এবং সব এলাকার একসাথে উন্নয়ন করতে হবে।'

তিনি বলেন, 'বিএনপি আমলে নরসিংদী-৩ আসনের এমপি যখন এলজিইডি মন্ত্রী ছিলেন, ওনার এলাকায় ৯৯ শতাংশ রাস্তা পাকা হয়েছিল। কিন্তু আমার আসন পাশের এলাকা হওয়া সত্ত্বেও তখন ৫ শতাংশ রাস্তাও পাকা হয়নি। তার মানে কি নিজের এলাকা উন্নয়নের জন্য মন্ত্রীই হতে হবে?'

বাজেটে আমদানিনির্ভর ব্যবসায়ীদের বিশেষ সুবিধা ও দেশি শিল্পের প্রতি বৈষম্যের কঠোর সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, 'ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অনেক শক্তিশালী। বাজেটে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অত্যাবশ্যকীয় 'স্যান্ডউইচ প্যানেল রুম' আমদানিতে বড় ছাড় দেওয়া হয়েছে। একটি ওষুধ কোম্পানি কয়েক লক্ষ টাকা খরচ করে রুম বানিয়ে কোটি কোটি টাকার ওষুধ উৎপাদন করবে ৩০ বছর ধরে। তাদের আমদানিতে মাত্র ১ শতাংশ ডিউটি দেওয়া হয়েছে, যা অযৌক্তিক।'

নিজের শিল্পোদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, '২০১২ সালে আমি বাংলাদেশে সর্বপ্রথম স্যান্ডউইচ প্যানেল প্রোডাকশন ফ্যাক্টরি করেছি। ফ্যাসিস্টের আমলে নানা বাধা সত্ত্বেও আমি ইন্ডাস্ট্রিটা টিকিয়ে রেখেছি। আমাদের কাঁচামাল আমদানিতে ৫৮ শতাংশ এবং ৩৭ শতাংশ ডিউটি দিতে হয়। এখন বাইরে থেকে কেউ ১ শতাংশ ডিউটিতে পণ্য নিয়ে এলে আমরা দেশি উদ্যোক্তারা কার কাছে পণ্য বিক্রি করব?'

তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, 'এটি একটি মারাত্মক ভুল। যদি আমদানিতে ১ শতাংশ ডিউটি থাকে, তবে আমাদের কাঁচামাল আমদানিতেও ১ শতাংশ ডিউটি দিতে হবে। তা না হলে দেশি ম্যানুফ্যাকচারিং শিল্প মরে যাবে।' এ সময় তিনি স্থানীয় শিল্প সুরক্ষায় শুল্ক কাঠামো পুনর্মূল্যায়নের দাবি জানান।

Related Topics

টপ নিউজ

হাসিনা / আশরাফ উদ্দিন / গোপালগঞ্জ / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • এজলাসে পেপারওয়েট ছুড়ে আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারককে বদলি
  • বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
  • ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন শেষ, পাস হয়েছে ১০ সরকারি বিল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net