Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির বক্তব্য ও নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2026, 09:50 pm
Last modified: 21 June, 2026, 09:57 pm

Related News

  • বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে
  • মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে সমর্থন করেছেন: সাহাবুদ্দিন প্রসঙ্গে হাফিজ উদ্দিন
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
  • ভারপ্রাপ্ত স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মামুনুল হককে নিয়ে বিএনপি এমপির বক্তব্য ও নিজের মন্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

স্পিকার বলেন, 'যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড (রক্ষা) করা সম্ভব নয়, তার উদ্দেশে যেন কোনো বিরূপ মন্তব্য করা না হয়।'
টিবিএস রিপোর্ট
21 June, 2026, 09:50 pm
Last modified: 21 June, 2026, 09:57 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্যমেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মওলানা মামুনুল হকের কথিত 'কথিত পরকীয়া' নিয়ে জাতীয় সংসদে দেওয়া বিএনপির সংসদ সদস্য (এমপি) খোন্দকার আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ (কার্যবিবরণী থেকে বাদ) করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে এ বিষয়ে স্পিকারের নিজের করা একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

আজ রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার নিজেই এ তথ্য জানান।

ঘটনার সূত্রপাত গত ১৮ জুন। সেদিন বাজেট আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মওলানা মামুনুল হকের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, 'মাওলানা মামুনুল হক অনেক বড় বড় কথা বলছেন। বাজেট নিয়ে তিনি সরকারের পতন ঘটাবেন। কিন্তু তিনি যে গাজীপুরে একটি নারীসহ ধরা পড়লেন, মুতাহ বিয়ের নামে—সেটা আসলে কী ছিল?'

সেদিন আলোচনার এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছিলেন যে, মামুনুল হকের এই বিষয়টি সংসদের কার্যবিবরণীতে আসার প্রয়োজন নেই। স্পিকার তখন আরও বলেছিলেন, 'একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ সংসদে আলোচিত হোক—সেটি তিনি চান না।'

আজকের অধিবেশনে স্পিকার বলেন, গত বৃহস্পতিবার সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মাওলানা মামুনুল হকের 'কথিত পরকীয়া' নিয়ে যে মন্তব্য করেছেন, তা অনভিপ্রেত। স্পিকার যুক্তি দেন, যার সম্পর্কে মন্তব্য করা হয়েছে, তার সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই। তাই অনুপস্থিত ব্যক্তির সম্পর্কে এমন বিরূপ মন্তব্য করা অনুচিত। এই কারণে আবু আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে।

একই সঙ্গে স্পিকার জানান, কোনো ব্যক্তির জীবনের 'অন্ধকার অধ্যায়' সম্পর্কে তার নিজের মুখে যে কথাটি এসেছিল, সেটিও তিনি এক্সপাঞ্জ করলেন। ভবিষ্যতে বাজেট বক্তব্যসহ অন্য বক্তৃতায় সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, "যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড (রক্ষা) করা সম্ভব নয়, তার উদ্দেশে যেন কোনো বিরূপ মন্তব্য করা না হয়।"

'শহীদ মুক্তিযোদ্ধার সন্তান' দাবিও এক্সপাঞ্জ

এদিকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কিশোরগঞ্জ-২ আসনের এমপি মো. জালাল উদ্দীন একটি অসত্য তথ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, গত ১৪ জুন নীলফামারী-৪ আসনের এমপি আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনাকালে নিজেকে 'শহীদ মুক্তিযোদ্ধার সন্তান' দাবি করেছেন। কিন্তু বাস্তবে তার পিতা এখনো জীবিত আছেন। জালাল উদ্দীন এই অসত্য বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান।

জবাবে স্পিকার জানান, সংশ্লিষ্ট সংসদ সদস্য তার চেম্বারে এসে ভুল স্বীকার করেছেন এবং জানিয়েছেন এটি অনিচ্ছাকৃত 'স্লিপ অব টাং' বা মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা। ওই সংসদ সদস্য দুঃখ প্রকাশ করায় এটিও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন স্পিকার।

সংসদের বাইরে দেওয়া বক্তব্যের বিষয়ে স্পিকারের রুলিং

অধিবেশনের অন্য এক পর্যায়ে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান মুন্সিগঞ্জে গিয়ে সেখানকার মানুষের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ এনেছেন। এটি মুন্সিগঞ্জের ঐতিহ্যের ওপর আঘাত বলে দাবি করেন তিনি।

তবে স্পিকার এই দাবি নাকচ করে দিয়ে বলেন, এটি পয়েন্ট অব অর্ডার হতে পারে না। স্পিকার মন্তব্য করেন, 'বাংলাদেশে বাকস্বাধীনতা আছে এবং রাজনীতিবিদরা বাইরে অনেক কথাই বলেন। সংসদের বাইরের কথা সংসদের বাইরেই জবাব দেওয়া ভালো। তবে সংসদের ভেতরে যদি কোনো আপত্তিকর বক্তব্য দেওয়া হয়, কেবল তখনই বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে।'

Related Topics

টপ নিউজ

স্পিকার / স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / এক্সপাঞ্জ / মামুনুল হক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে
  • মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে সমর্থন করেছেন: সাহাবুদ্দিন প্রসঙ্গে হাফিজ উদ্দিন
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
  • ভারপ্রাপ্ত স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net