Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

খেলা

দ্য অ্যাথলেটিক
21 June, 2026, 02:40 pm
Last modified: 21 June, 2026, 02:43 pm

Related News

  • আবারও কেপ ভার্দের চমক: স্পেনের পর রুখে দিল উরুগুয়েকে, পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

অনেক খেলোয়াড় মনে করেন, মোজার পেছনের দিকে ফুটো করলে পেশির ওপর চাপ কমে যায়। এর ফলে ওই অংশে রক্ত চলাচল বাড়ে এবং পেশিতে টান লাগা বা চোট পাওয়ার ঝুঁকি কমে।
দ্য অ্যাথলেটিক
21 June, 2026, 02:40 pm
Last modified: 21 June, 2026, 02:43 pm
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান

এবারের বিশ্বকাপে কী একটা যেন অন্যরকম! 

গোল, নাটকীয়তা বা রোমাঞ্চকর গল্পের কথা হচ্ছে না—এগুলোর কোনো কমতি নেই। বরং, একটু খেয়াল করলে দেখবেন, ফুটবলারদের মোজাগুলোর দফারফা অবস্থা। মোজাভর্তি শুধু ফুটো আর ফুটো! 

মোজা কেটে ফুটো করার এই চল নতুন কিছু নয় (কমপক্ষে আট বছর ধরে এটি চলে আসছে)। তবে এটি যে সাময়িক কোনো ট্রেন্ড বা হুজুগ নয়, শুক্রবার অস্ট্রেলিয়া বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটি দেখলেই তা বোঝা যায়। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ই কাঁচি দিয়ে নিজেদের মোজা কেটে মাঠে নেমেছেন। 

কিন্তু তারা এমনটা কেন করেন? আর এর আদৌ কোনো সুবিধা আছে কি?

কেন মোজায় ফুটো করেন খেলোয়াড়েরা?

এর মূল কারণ হলো—আরাম।

আধুনিক ফুটবলের মোজাগুলো সাধারণত পলিয়েস্টার দিয়ে তৈরি হয়। এর সুবিধা হলো, এটি নিজের আকৃতি ধরে রাখে এবং বেশি পানি শুষে নেয় না। কিন্তু সমস্যা হলো, এই মোজাগুলো অনেক সময় অতিরিক্ত আঁটসাঁট বা টাইট হয়ে থাকে, যা পায়ে চাপ সৃষ্টি করে।

অনেক খেলোয়াড় মনে করেন, মোজার পেছনের দিকে ফুটো করলে পেশির ওপর চাপ কমে যায়। এর ফলে ওই অংশে রক্ত চলাচল বাড়ে এবং পেশিতে টান লাগা বা চোট পাওয়ার ঝুঁকি কমে। তারা মনে করেন, এই স্বস্তি তাদের মাঠে আরও স্বাধীনভাবে দৌড়াতে এবং ভালো পারফর্ম করতে সাহায্য করে। 

এটা গেল 'অঘোষিত' বৈজ্ঞানিক কারণ। এর বাইরে, নিজের একটা আলাদা স্টাইল বা ব্যক্তিসত্তা প্রকাশের বিষয়টিও রয়েছে, যা থেকে খেলোয়াড়েরা একধরনের মানসিক স্বস্তিও পান।

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ফ্র্যাঙ্ক নওবল ২০২৩ সালে দ্য অ্যাথলেটিককে বলেছিলেন, 'মাঠে আসল বিষয় হলো, নিজেকে যতটা সম্ভব আরামদায়ক অবস্থায় রাখা। আপনাকে দেখতে ভালো দেখায়, আপনার মন ভালো থাকে, আর আপনি খেলাটাও ভালো খেলেন।'

অন্যান্য খেলাতেও এমন উদাহরণ রয়েছে। যেমন, ক্রিকেটে ফাস্ট বোলাররা অনেক সময় তাদের বুটের সামনের দিকটা ফুটো করে নেন, যাতে পায়ের আঙুল বেরিয়ে থাকতে পারে। বল করার সময় যখন পায়ের পাতা জোরে মাটিতে পড়ে, তখন বুটের সঙ্গে আঙুলের ঘষা এড়াতেই তারা এমনটা করেন। তবে ফুটবলের মতো এত ব্যাপকভাবে অন্য কোনো খেলায় এমনটা দেখা যায় না। 

কী বলছেন চিকিৎসকেরা?

'থ্রি-সিবি পারফরম্যান্স'-এর ডা. রাজ ব্রার ২০২৩ সালে টিফো ফুটবলকে বলেছিলেন, চোট এড়ানোর জন্য মোজায় ফুটো করার পক্ষে চিকিৎসাবিজ্ঞানের কোনো প্রমাণ নেই। 

তিনি বলেন, 'চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, পায়ের পেশিতে চাপ কমানোর উপায় মোজা কাটার একদম বিপরীত। বরং খেলার মাঝে পেশি রিকভারির (বিশ্রামের মাধ্যমে সতেজ করা) জন্য আরও বেশি চাপের কমপ্রেশন মোজা ব্যবহার করা উচিত।'

তিনি আরও বলেন, 'এতে রক্ত চলাচল বাড়ে এবং মোজার চাপের ওপর ভিত্তি করে পেশির ফোলাভাব কমে। তা ছাড়া, ফুটবলাররা মাঠে এতটাই দৌড়াদৌড়ি করেন যে তাদের পায়ে রক্ত চলাচল বা পেশি ফুলে যাওয়া নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই।'

ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান হামেলের সাবেক সিইও অ্যালান ভাদ নিলসেন বলেন, 'কিছু ব্র্যান্ড তাদের লোগো আরও স্পষ্ট করে দেখানোর জন্য মোজাগুলো খুব টাইট করে বোনে। এর ফলে কিছু খেলোয়াড়ের কাছে তা অস্বস্তিকর মনে হতে পারে। কিন্তু পলিপ্রোপাইলিনের মতো আরও উন্নত উপকরণ এখন আরাম ও স্থায়িত্ব দিচ্ছে।' 

তিনি জানান, নতুন প্রযুক্তির কারণে এখন মোজার গোড়ালির অংশে ভালো কুশনিং এবং এমন কমপ্রেশন জোন থাকে, যা রক্ত চলাচল বাড়ায়, চোটের ঝুঁকি কমায় এবং পারফরম্যান্স ভালো করে। এ ছাড়া পায়ের পাতা ঠান্ডা ও শুষ্ক রাখতে এখন মোজায় জালের মতো 'মেশ ইনসার্ট'ও ব্যবহার করা হচ্ছে। 

সন্দেহবাদীদের মত

অনেকেই আবার এই মোজা কাটার বিরোধিতা করেন। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল ২০২৪ সালে তার 'স্টিক টু ফুটবল' পডকাস্টে খেলোয়াড়দের মোজা কাটার প্রয়োজন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

তিনি বলেছিলেন, 'তাদের কাছে প্রায় ৪০০ জোড়া বুট থাকে এবং তাদের সবকিছুই মাপমতো তৈরি করা হয়। আমি এটা মানতে নারাজ যে নাইকি বা কিট স্পনসররা তাদের একটু বড় মাপের মোজা বানিয়ে দিতে পারে না।' 

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল ২০২৬ / মোজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • আবারও কেপ ভার্দের চমক: স্পেনের পর রুখে দিল উরুগুয়েকে, পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net