Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
মেলোনি ছবি তোলার জন্য ‘অনুনয়’ করেছিলেন, দাবি ট্রাম্পের; ইতালির প্রধানমন্ত্রী বললেন ‘বানানো গল্প’

আন্তর্জাতিক

বিবিসি
20 June, 2026, 10:15 am
Last modified: 20 June, 2026, 10:12 am

Related News

  • যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রকে কি টেক্কা দিতে পারবে চীনের নতুন ‘পিএল-১৬’? বিশেষজ্ঞরা বলছেন ‘হয়তো পারবে’
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • ট্রাম্পের শান্তি চুক্তি ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’: ইরান
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প, তুলে দেবেন বিজয়ীর হাতে পুরস্কার

মেলোনি ছবি তোলার জন্য ‘অনুনয়’ করেছিলেন, দাবি ট্রাম্পের; ইতালির প্রধানমন্ত্রী বললেন ‘বানানো গল্প’

বিবিসি
20 June, 2026, 10:15 am
Last modified: 20 June, 2026, 10:12 am
ছবি: এএফপি

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ছবি তোলার জন্য 'অনুনয়' করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিতে বিস্ময় প্রকাশ করেছেন মেলোনি। ইতালির একটি টেলিভিশন চ্যানেলে ট্রাম্পের এই মন্তব্যের জেরে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সংঘাত এখন প্রকাশ্যে চলে এসেছে। 

মেলোনির বলেছেন, ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ 'বানানো গল্প'। এই টানাপোড়েনের জেরে আগামী সপ্তাহের শুরুতে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

দুই নেতার এই প্রকাশ্য বাকযুদ্ধ থেকে ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে গত কয়েক মাসে তাদের একসময়ের ঘনিষ্ঠ সম্পর্কে চিড় ধরার বিষয়টি সামনে এসেছে। 

চলতি সপ্তাহে ফ্রান্সের এভিয়াঁ-লে-বেঁ-তে আয়োজিত জি-৭ সম্মেলনে ট্রাম্প ও মেলোনিকে বেশ কিছুক্ষণ নিবিড় আলাপ করতে দেখা গিয়েছিল। পরে ইতালির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, তাদের সম্পর্কে কোনো বদল আসেনি এবং পারস্পরিক কোনো ক্ষোভও নেই।

কিন্তু এর পরই ইতালির লা-৭ টিভি চ্যানেলকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন: 'উনি (মেলোনি) আমার সঙ্গে একটা ছবি তোলার জন্য অনুনয় করছিলেন; তার জন্য আমার মায়া হচ্ছিল।' 

এভিয়াঁ-র সম্মেলনে একাধিকবার দুই নেতাকে একসঙ্গে ক্যামেরাবন্দি করা হয়। একটি ছোট সোফায় বসে তাদের গভীর আলোচনায় মগ্ন থাকতেও দেখা গিয়েছিল, যেখানে মেলোনির হাসিমুখে ছিলেন। 

ট্রাম্প আরও বলেন, 'আমি তার সঙ্গে কথা বলেছি, তাতেই হয়তো উনি খুশি।' তবে লা-৭ চ্যানেলটি ট্রাম্পের মূল ইংরেজি বক্তব্য শোনানোর বদলে তার ইতালীয় অনুবাদ সম্প্রচার করেছে।

জি-৭ সম্মেলনে মেলোনি। ছবি: রয়টার্স

ট্রাম্পের এই মন্তব্যে তীব্র অবিশ্বাস প্রকাশ করেছেন মেলোনি। ইনস্টাগ্রামে ৭০ লক্ষ ফলোয়ারদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, 'আমি সত্যিই স্তম্ভিত।' 

তিনি আরও বলেন, 'জানি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন।' এ ধরনের ঘটনা অবশ্য এই প্রথম নয় বলেও উল্লেখ করেন তিনি।

মেলোনি বলেন, 'আমি শুধু এটুকুই বলতে পারি, যুক্তরাষ্ট্র বা পশ্চিমের শত্রুদের বিরুদ্ধে তিনি এই ধরনের দৃঢ়তা দেখান না, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উল্টো ওই সব শত্রু দেশের নেতাদের প্রতি তার অনেক বেশি নরম মনোভাব দেখা যায়। 

'তবে তার একটা জিনিস মনে রাখা উচিত: আমি বা ইতালি—কেউই কখনও কারও কাছে অনুনয় করে না।' 

এই বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করেছিল বিবিসি।

ট্রাম্পের এমন মন্তব্যে মেলোনির এই তীব্র প্রতিক্রিয়া অবশ্য আকস্মিক নয়। এর আগে বেশ কিছু ঘটনার জেরে দুই নেতার ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। 

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা একমাত্র ইউরোপীয় নেতা ছিলেন ২০২২ সালে ক্ষমতায় আসা মেলোনি। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) মেলোনিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগের সম্ভাব্য সেতু হিসেবে দেখছিল।

তবে ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের তীব্র বিরোধিতা করেছেন মেলোনি। তার প্রতিক্রিয়ায় গত এপ্রিলে ইতালীয় দৈনিক 'কোরিয়রেরে দেল্লা সেরা'-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমার ভুল হয়েছিল।' 

পোপ চতুর্দশ লিও-র বিরুদ্ধে ট্রাম্প যখন 'অপরাধ দমনে দুর্বল ও পররাষ্ট্রনীতিতে অত্যন্ত খারাপ' হওয়ার অভিযোগ তোলেন, তখন মেলোনি এই মন্তব্যকে 'অগ্রহণযোগ্য' বলে উল্লেখ করেন।

জি-৭ সম্মেলনে আলাপ করছেন ট্রাম্প-মেলোনি। ছবি: রয়টার্স

ট্রাম্পের সাম্প্রতিক এই সাক্ষাৎকারের পর ইতালির প্রেসিডেন্ট সের্জিয়ো মাত্তারেল্লা অবিলম্বে মেলোনিকে ফোন করে পাশে থাকার বার্তা দেন। ইতালির সব রাজনৈতিক দলের নেতারাই মেলোনির সমর্থনে এগিয়ে আসেন। 

বিরোধী ডেমোক্রেটিক পার্টির বামপন্থি সিনেটর ফিলিপ্পো সেন্সি বলেন, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে এমন অহংকারী সুরে কথা বলার অধিকার কারও নেই।

ফাইভ স্টার মুভমেন্ট-এর নেতা জুসেপ্পে কন্তে মন্তব্য করেন, ইতালি এই ধরনের অপমান প্রাপ্য নয়। ওয়াশিংটনের অনুকম্পা পাওয়ার চেষ্টা কখনোই জাতীয় মর্যাদা ও স্বার্থের বিনিময়ে হতে পারে না।

মেলোনির নিজ দল ব্রাদার্স অভ ইতালির সিনেটের দলনেতা লুচো মালান বলেন, ট্রাম্পের এই মন্তব্য আসলে বিভিন্ন ইউরোপীয় নেতার প্রতি তার লাগাতার আপত্তিকর আচরণেরই অংশ। এর ফলে অন্য কারও নয়, বরং খোদ ট্রাম্পের ভাবমূর্তি ও কর্তৃত্বই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

মালান বলেন, জি-৭ সম্মেলনের ভিডিয়োতে যে পরিস্থিতি দেখা গেছে, তা ট্রাম্পের দাবির চেয়ে সম্পূর্ণ আলাদা। প্রয়োজনের মুহূর্তে ওয়াশিংটনকে 'না' বলার যে নজির মেলোনি গড়েছেন, সেটাই হয়তো মার্কিন প্রেসিডেন্টকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে।  

সরকারের জোটসঙ্গী লিগ পার্টির মাত্তেও সালভিনি সংক্ষেপে বলেন, 'যিনি জর্জিয়াকে আক্রমণ করছেন, তিনি আমাদের সবাইকেই আক্রমণ করছেন।'

মেলোনি ও ট্রাম্পের এই বিরোধ কেবল সাময়িক বাদানুবাদ নয়, বরং একটি বৃহত্তর প্রবণতারই প্রতিফলন। 

একটা সময় ইউরোপীয় মিত্র দেশগুলো ট্রাম্পের সব সিদ্ধান্ত মেনে নিলেও এখন তারা সরাসরি চ্যালেঞ্জ জানাতে অনেক বেশি প্রস্তুত। 

আফগানিস্তানে ব্রিটেন ও যৌথ বাহিনীর ভূমিকা নিয়ে ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

আর অতি সম্প্রতি মেলোনির পাশাপাশি অন্যান্য রাষ্ট্রনেতারাও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের প্রকাশ্য সমালোচনা করেছেন। নিজেদের বিমানঘাঁটি মার্কিন বোমারু বিমানকে ব্যবহার করতে দিতেও অনেক ক্ষেত্রে রাজি হননি।

কূটনীতিকরা বলছেন, চলতি বছরের শুরুর দিকে আমেরিকা গ্রিনল্যান্ডকে হুমকি দেওয়ার পর থেকেই ইউরোপীয় নেতারা অনেক বেশি দৃঢ় মনোভাব দেখাতে শুরু করেছেন। 

আটলান্টিকের ওপারের এক 'অনির্ভরযোগ্য' মিত্রের ওপর ভরসা না করে ইউরোপ যাতে কৌশলগতভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে, তা নিয়ে মহাদেশের রাজধানীগুলোতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

ইউরোপজুড়ে আসন্ন নির্বাচনের আগে সম্ভবত মহাদেশটির ভোটারদের মনোভাবেরই প্রতিফলন ঘটাচ্ছেন এই রাষ্ট্রনেতারা। 

স্বাভাবিকভাবেই ইউরোপের যে ডানপন্থি দলগুলো প্রথমদিকে ট্রাম্প শিবিরকে রাজনৈতিক সতীর্থ মনে করত, তারাও এখন মার্কিন দলগুলো থেকে দূরত্ব বজায় রাখছে।

Related Topics

টপ নিউজ

ইতালি / যুক্তরাষ্ট্র / জর্জিয়া মেলোনি / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রকে কি টেক্কা দিতে পারবে চীনের নতুন ‘পিএল-১৬’? বিশেষজ্ঞরা বলছেন ‘হয়তো পারবে’
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • ট্রাম্পের শান্তি চুক্তি ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’: ইরান
  • যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
  • বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প, তুলে দেবেন বিজয়ীর হাতে পুরস্কার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net