Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
শুধু শাপলা হত্যাকাণ্ড নয়, বেনজীরের বিরুদ্ধে আইসিটিতে ১০ মামলার তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2026, 04:50 pm
Last modified: 15 June, 2026, 06:57 pm

Related News

  • নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত: শফিকুর রহমান
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

শুধু শাপলা হত্যাকাণ্ড নয়, বেনজীরের বিরুদ্ধে আইসিটিতে ১০ মামলার তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান। এর আগে গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছিলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
টিবিএস রিপোর্ট
15 June, 2026, 04:50 pm
Last modified: 15 June, 2026, 06:57 pm
টিবিএস ইলাস্ট্রেশন

সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বর হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অন্তত ১০টি মামলায় তদন্ত চলছে এবং প্রতিটি ঘটনার সঙ্গেই তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান। এর আগে গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে জানিয়েছিলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বেনজীর আহমেদের ক্ষমতার দাপট ও অপরাধের ধরণ সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, "বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড নন। আমরা এক সময় জানতাম তিনি সারা বাংলাদেশকে চালাচ্ছেন। তার উপরে কাউকে মানুষ মনে হতো না। তার যে দম্ভোক্তি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ—সব কিছু মিলিয়ে তখন বাংলাদেশে কোনো কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজীর আহমেদ।"

তিনি আরও যোগ করেন, "এই পরিচিতির কারণ হলো হেন কোনো দুষ্কর্ম নেই যেটা তিনি তার কর্মজীবনে করেন নাই। আমরা ধারণা করি, আওয়ামী লীগের শেষ আমলে তাদের কোনো অভ্যন্তরীণ কোন্দলে তাদেরই কোনো কুশীলব তার এসব কুকীর্তি প্রকাশ করে দেয়।"

ট্রাইব্যুনালে চলমান তদন্তের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, "বেনজীর আহমেদের বিরুদ্ধে আমাদের এখানে ১০টির মতো মামলায় তদন্ত চলছে। প্রত্যেকটার সঙ্গেই তার কানেকশন আছে। র‍্যাবে যখন ছিলেন তখনকার গুমের মামলার বিচার চলছে। শাপলা চত্বরের মামলায় তিনি অন্যতম কুশীলব ছিলেন এবং তার বিরুদ্ধে সেই তদন্ত প্রায় শেষ পর্যায়ে। কক্সবাজারের কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পর্ক ছিল। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, র‍্যাবের প্রধান হিসেবেও অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। যখন আইজিপি ছিলেন তখন অসংখ্য অপরাধের সাথে জড়িত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত নির্বাচনের সময় তার বিতর্কিত ভূমিকা ছিল।"

সাবেক এই পুলিশ প্রধানকে দেশে ফিরিয়ে আনার পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, "যদি তাকে বাংলাদেশে আনা হয়, তবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাকে হাজির করা হবে। যেসব মামলার বিচার চলছে সেগুলোতে তাকে উপস্থিত করা হবে এবং তদন্তাধীন মামলাগুলোতে তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।"

Related Topics

টপ নিউজ

বেনজীর আহমেদ / চিফ প্রসিকিউটর / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / মামলার তদন্ত / শাপলা হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত: শফিকুর রহমান
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net