Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 June, 2026, 08:50 am
Last modified: 14 June, 2026, 08:52 am

Related News

  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • ইউরোপে চাকরির প্রলোভনে প্রতারণা, মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার
  • জামালপুরে আল আকাবা সমবায় সমিতি দুর্নীতি: সিআইডির অভিযানে ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ
  • 'ডিজিটাল অ্যারেস্ট': ভারতের যে স্ক্যামের কবলে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন ভুক্তভোগীরা
  • ১৫ বছরে দেশের ব্যাংকিং খাত থেকে ৯২,২৬১ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে: সিপিডি

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

টিবিএস রিপোর্ট
14 June, 2026, 08:50 am
Last modified: 14 June, 2026, 08:52 am
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩২১) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে শুক্রবার আরও ৩৭ জন বাংলাদেশি দেশে ফেরেন। এ নিয়ে দুই দিনে কম্বোডিয়া থেকে মোট ৯১ জন বাংলাদেশি দেশে ফিরলেন। ফেরত আসা ব্যক্তিদের বিমানবন্দরে জরুরি সহায়তা এবং বাড়ি পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

ভুক্তভোগীরা জানান, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে তাদের কম্বোডিয়ায় পাঠানো হয়েছিল। তবে সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে তাদের চীনা নিয়ন্ত্রিত বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে হস্তান্তর করা হয়।

শনিবার ফেরত আসা এক ভুক্তভোগী জানান, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র নিয়ে ২০২৫ সালের ৫ ডিসেম্বর তার ফ্লাইট হয়। দুই দিন মালয়েশিয়ায় ট্রানজিটে থাকার পর ৭ ডিসেম্বর তিনি কম্বোডিয়া বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের বাইরে এলে রবিন শেখ নামে এক বাংলাদেশি তাকে রিসিভ করে নিজের বাসায় নিয়ে যান।

তিনি বলেন, কিছুদিন পর দালাল রবিন তাকে কাজ দেওয়ার কথা বলে নিয়ে যান। ২৩ ডিসেম্বর কম্পিউটারের কাজের কথা বলে তাকে একটি প্রতিষ্ঠানে কাজে দেওয়া হয়। পরদিন কাজে যোগ দিয়ে তিনি বুঝতে পারেন, সেটি একটি স্ক্যাম প্ল্যাটফর্ম, যেখানে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা আদায় করা হয়।

ওই ভুক্তভোগীর দাবি, তিনি কাজ করতে না চাইলে সেখানে থাকা চীনা বস তাকে বলেন, টাকা দিয়ে পাসপোর্ট নিয়ে চলে যেতে হবে। কত টাকা লাগবে জানতে চাইলে তাকে বলা হয়, দালাল রবিন শেখ তাকে ২ হাজার ৮৫ ডলারে বিক্রি করে দিয়েছে। এই টাকা না দিলে তাকে কাজ করতে হবে।

আরেক ভুক্তভোগী জানান, কম্বোডিয়ায় থাকা এক বাংলাদেশি দালাল দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। সুপারশপে চাকরির কথা বলে তাকে কম্বোডিয়ায় নেওয়া হয়। পাঁচ মাস কাজ করানো হলেও তাকে মাসে ৪০০ ডলার দেওয়া হতো। থাকা-খাওয়ার খরচ বাদ দিলে তার হাতে কিছুই থাকত না। পরে তিনি ও তার পরিবার চাপ দিলে অন্য কোম্পানিতে চাকরির কথা বলে তাকে স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেওয়া হয়।

ভুক্তভোগীরা জানান, এসব কম্পাউন্ডে তাদের ইচ্ছার বিরুদ্ধে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে বাধ্য করা হতো। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশের নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত সাইবার স্ক্যাম কার্যক্রমে অংশ নিতে তাদের ওপর চাপ দেওয়া হতো। নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

এর আগে শুক্রবার কম্বোডিয়া থেকে ৩৭ জন বাংলাদেশি দেশে ফেরেন। একইভাবে এ বছরের ২২ জানুয়ারি মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে আটজন এবং ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন।

তাদেরও ভালো কাজের প্রলোভন দেখিয়ে থাইল্যান্ডের সীমান্ত এলাকা মায়েসট হয়ে জোরপূর্বক মিয়ানমারে প্রবেশ করানো হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে ভয়াবহ নির্যাতনের মাধ্যমে তাদের দিয়ে বিভিন্ন ধরনের সাইবার জালিয়াতির কাজ করানো হতো।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, কম্বোডিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কয়েকটি স্ক্যাম কম্পাউন্ড থেকে এসব বাংলাদেশিকে উদ্ধার করা সম্ভব হয়। পরপর দুই দিনে ৯১ জন বাংলাদেশির দেশে ফেরা প্রমাণ করে, বিপুলসংখ্যক বাংলাদেশি এভাবে প্রতারণা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

শরিফুল হাসান বলেন, সাইবার স্ক্যাম মানবপাচারের ভয়াবহ একটি ধরন। কম্পিউটার অপারেটর, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে ভুয়া ওয়েবসাইট, ই-মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নিয়োগের প্রচার চালানো হয়।

তিনি আরও বলেন, এরপর ভুক্তভোগীদের সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করা হয়। এ কারণেই সরকার ও ব্র্যাকের পক্ষ থেকে একাধিকবার থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। বিদেশগামীসহ সবার এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

Related Topics

টপ নিউজ

কম্বোডিয়া / স্ক্যাম / বিদেশে চাকরির প্রলোভন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • ইউরোপে চাকরির প্রলোভনে প্রতারণা, মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার
  • জামালপুরে আল আকাবা সমবায় সমিতি দুর্নীতি: সিআইডির অভিযানে ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ
  • 'ডিজিটাল অ্যারেস্ট': ভারতের যে স্ক্যামের কবলে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন ভুক্তভোগীরা
  • ১৫ বছরে দেশের ব্যাংকিং খাত থেকে ৯২,২৬১ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে: সিপিডি

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net