Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে: ১২ দলীয় জোট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 06:55 pm
Last modified: 11 June, 2026, 07:02 pm

Related News

  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ২০২৬-২৭ অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬.১% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রীয় ব্যাংকের
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেট ১৭ বছরের সংকট থেকে জাতিকে মুক্ত করবে: ১২ দলীয় জোট

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের পর এক যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশীয় শিল্প, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা ও বিকাশে বাজেটে গৃহীত উদ্যোগসমূহ প্রশংসার দাবিদার।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 06:55 pm
Last modified: 11 June, 2026, 07:02 pm
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট। তাদের বিশ্বাস, প্রস্তাবিত বাজেট গভীরভাবে পর্যালোচনা ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে গত ১৭ বছরে দেশের ওপর চাপিয়ে দেওয়া নানা অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকট থেকে জাতিকে মুক্ত করতে সরকার সক্ষম হবে। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের পর এক যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনকল্যাণ এবং উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। 

সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন করতে পারলে এ বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশীয় শিল্প, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা ও বিকাশে বাজেটে গৃহীত উদ্যোগসমূহ প্রশংসার দাবিদার।

তবে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণে বাজেটের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার এবং স্থিতিশীলতা বজায় রাখতে সকল রাজনৈতিক দল ও নাগরিকদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন জোটপ্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন একরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মো. শামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম.এ. বাশার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নান।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৬-২৭ / ১২ দলীয় জোট / কর্মসংস্থান সৃষ্টি / অর্থনৈতিক প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ২০২৬-২৭ অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬.১% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রীয় ব্যাংকের
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৪ লাখ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না টিআইএন
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net