Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ভারতের উত্তরপ্রদেশে গঙ্গার তীরে মাটিচাপা কয়েক হাজার দেহ

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
16 May, 2021, 10:50 am
Last modified: 16 May, 2021, 10:53 am

Related News

  • ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেবে ভারত 
  • মহামারিতে ভারতে মানুষের গড় আয়ু কমেছে ২ বছর: গবেষণা   
  • করোনার ‘এন্ডেমিক’ পর্যায়ে পৌঁছে গেছে হয়ত ভারত: ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী 
  • মহামারিতে বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি শিশু অভিভাবক হারিয়েছে: ল্যানসেট 
  • কোভিডের অননুমোদিত ওষুধ বন্ধের আহবান, বাবা রামদেবের বিরুদ্ধে ভারতীয় চিকিৎসকেরা    

ভারতের উত্তরপ্রদেশে গঙ্গার তীরে মাটিচাপা কয়েক হাজার দেহ

শুধুমাত্র উত্তরপ্রদেশের উন্নাওতেই মিলেছে ৮০০টি কবর।   
হিন্দুস্তান টাইমস
16 May, 2021, 10:50 am
Last modified: 16 May, 2021, 10:53 am
উত্তরপ্রদেশের উন্নাওতেই মিলেছে ৮০০টির বেশি কবর (ছবি-পিটিআই)

গত বেশ কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে গঙ্গায় বহু মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। এরপর গঙ্গারপাড়ে মিলেছে প্রচুর কবর। মৃতদেহগুলো কোভিড আক্রান্তদের বলে মনে করা হচ্ছে।  

দেশটিতে চলমান কোভিড পরিস্থিতির মধ্যেই গঙ্গা পাড়ে মিলছে প্লাস্টিকে মোড়ানো শবদেহ, কয়েক হাজার দেহ বালিচাপা দেওয়া। এই মৃতদেহগুলোও করোনা আক্রান্তদের বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র উত্তরপ্রদেশের উন্নাওতেই মিলেছে ৮০০টি কবর।   

জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের যে ২৭ জেলা দিয়ে গঙ্গা বয়ে গিয়েছে, সেখানে নদীর তীরে করোনা আক্রান্তদের দেহ কবর দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ২০০০ কবর মিলেছে। উত্তরপ্রদেশের উন্নাও ছাড়া বিজনৌর, মেরঠ, মুজফ্ফরনগর, বুলন্দশহর, হাপুর, আলিগড়, বদায়ুঁ, শাহজাহানপুর, কনৌজ, কানপুর, রায়বরেলী, ফতেপুর, প্রয়াগরাজ, প্রতাপগর, মির্জাপুর, বারাণসী, গাজিপুর, বালিয়াতে এই হৃদয়বিদারক চিত্র দেখা গিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক কবর মিলেছে উন্নাও, কানপুর, কনৌজ, গাজিপুর এবং বালিয়ায়। 

উন্নাওয়ের শুক্লাগঞ্জ ও বক্সার ঘাটে মিলেছে ৮০০'রও বেশি কবর। এছাড়া কনৌজের মহাদেবী গঙ্গাঘাটের কাছে ৩৫০'র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কানপুরের শেরেশ্বর ঘাটে মাটিচাপা দেওয়া হয়েছে ৪০০'র বেশি মৃতদেহ। গাজিপুরে গঙ্গার তীরে ২৮০টির বেশি মৃতদেহ কবর দেওয়া হয়েছে।  

ভারতের করোনা পরিস্থিতি দিনদিন ভয়ংকর হচ্ছে। দৈনিক সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে বেড নেই। অক্সিজেনের অভাব। প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে  দেশটির নাগরিকেরা। এই আবহে দেশের আতঙ্ক বাড়িয়েছে নদীতে ভেসে যাওয়া শবদেহ এবং নদীর পাড়ে কবর। 

কখনও উত্তরপ্রদেশ, কখনও বিহার বা কখনও মধ্যপ্রদেশ। গত চার-পাঁচদিন ধরে নদীতে মৃতদেহ ভেসে যাওয়া এবং নদীর তীরে মৃতদেহ উদ্ধার হওয়ার খবর আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। জানা গিয়েছে, শ্মশনে যত শবদেহ নিয়ে আসা হয়, তার মধ্যে অধিকাংশ দেহ পোড়ানো হয়। বাকি দেহগুলো বালিতে পুঁতে দেওয়া হয়। কাঠের ঘাটতি থাকার কারণে দেহগুলো এভাবে চরে পুঁতে দেওয়া হচ্ছে। এতে দুর্গন্ধ বেরোচ্ছে। গঙ্গার তীরে বসবাসকারীদের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ এসে দেহগুলো সৎকারের ব্যবস্থা করলেও প্রতিদিন নতুন নতুন মরদেহ পোঁতা হচ্ছে মাটিতে।


   

  • আরও পড়ুন- 'মোক্ষলাভ' নাকি কাঠের অভাব, গঙ্গায় মৃতদেহ ভাসানোর পেছনে আসল কারণ কী

Related Topics

টপ নিউজ

ভারতের করোনা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেবে ভারত 
  • মহামারিতে ভারতে মানুষের গড় আয়ু কমেছে ২ বছর: গবেষণা   
  • করোনার ‘এন্ডেমিক’ পর্যায়ে পৌঁছে গেছে হয়ত ভারত: ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী 
  • মহামারিতে বিশ্বব্যাপী ১০ লাখেরও বেশি শিশু অভিভাবক হারিয়েছে: ল্যানসেট 
  • কোভিডের অননুমোদিত ওষুধ বন্ধের আহবান, বাবা রামদেবের বিরুদ্ধে ভারতীয় চিকিৎসকেরা    

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net