Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
রিয়াল, বার্সা ও জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা

খেলা

টিবিএস ডেস্ক
12 May, 2021, 09:25 pm
Last modified: 12 May, 2021, 10:05 pm

Related News

  • বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ইনফান্তিনোর, ফুটবলে 'পারমাণবিক বোমা'র মতো প্রভাবের শঙ্কা
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

রিয়াল, বার্সা ও জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা

প্রতিষ্ঠাতা ১২ ক্লাবের ৯টিই লিগ থেকে বের হয়ে গেছে লিগ থেকে। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনও সুপার লিগের অংশ হয়ে আছে। 
টিবিএস ডেস্ক
12 May, 2021, 09:25 pm
Last modified: 12 May, 2021, 10:05 pm

ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণার দিনই বিতর্কের শুরু। এতেটাই বিতর্কের তৈরি হয় যে, বিদ্রোহী এই লিগটির পরিণতি ভালো হয়নি। ক্লাবের ভক্ত, সমর্থক, ফুটবল বোদ্ধাদের প্রবল সমালোচনার মুখে শুরুর আগেই প্রায় শেষ দেখে ফেলেছে সুপার লিগ। প্রতিষ্ঠাতা ১২ ক্লাবের ৯টিই লিগ থেকে বের হয়ে গেছে। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনও সুপার লিগের অংশ হয়ে আছে। 

এ জন্য বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে জায়ান্ট এই তিন ক্লাবকে। কয়েকদিন আগে এমনই ঘোষণা দেয় উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ভুল বুঝে ফিরে আসা ৯টি ক্লাবের শাস্তি হবে, সেটা সামান্য। তবে রিয়াল, বার্সা ও জুভেন্টাসকে দেওয়া হবে বড় শাস্তি। 

এ লক্ষ্যে এবার রিয়াল, বার্সা ও জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। জায়ান্ট এই তিন ক্লাবের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইতোমধ্যে পরিদর্শক নিয়োগ দিয়েছে সংস্থাটি। 

সুপার লিগ আয়োজন করতে গিয়ে উয়েফার কোন কোন ধারা ভঙ্গ করেছে রিয়াল, বার্সা ও জুভেন্টাস, তা নিয়ে তদন্ত করবে উয়েফা। সংস্থাটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ঠিক সময়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। 

গত ১৯ এপ্রিল ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণা আসে। উয়েফার নিষেধাজ্ঞার হুমকির পরও বিদ্রোহী এই লিগে অংশ নেওয়ার কথা জানায় প্রতিষ্ঠাতা ১২টি ক্লাব। লিগের। স্পেন থেকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ, ইতালি থেকে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান, ইংল্যান্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার লিগটিতে নাম লেখায়।

প্রবল সমালোচনার মুখে সুপার লিগের পথচলা কঠিন হয়ে পড়ে। দুই দিনের মধ্যেই লিগ থেকে নাম সরিয়ে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ৬ ক্লাব। একই দিনে নাম আসরটি থেকে সরে দাঁড়ায় ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদ। 

এরপর পর নাম প্রত্যাহার করে নেয় এসি মিলানও। কিন্তু বারবার বলেও রিয়াল, বার্সা ও জুভেন্টাসকে ফেরাতে পারেনি উয়েফা। এ কারণে এই তিন ক্লাবের বিরুদ্ধে তদন্ত শুরু করলো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।    

Related Topics

টপ নিউজ

রিয়াল মাদ্রিদ / বার্সেলোনা / জুভেন্টাস / ইউরোপিয়ান সুপার লিগ / উয়েফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা ইনফান্তিনোর, ফুটবলে 'পারমাণবিক বোমা'র মতো প্রভাবের শঙ্কা
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net