Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

আন্তর্জাতিক

বিবিসি
06 June, 2026, 10:55 am
Last modified: 06 June, 2026, 11:00 am

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • হরমুজে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • যে কারণে ‘#১৬৮’ খোদাই করা ল্যাপেল পিন পরে মেক্সিকোর বিশ্বকাপ ভেন্যুতে ইরানি দল

চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

আদালতের নথি অনুযায়ী, তিনি ২০১০ সাল থেকে চীনে বসবাস করছিলেন এবং সেখানে সিসিটিভি ও সিনহুয়া নিউজসহ বেশ কিছু সংবাদ সংস্থায় কাজ করেছেন।
বিবিসি
06 June, 2026, 10:55 am
Last modified: 06 June, 2026, 11:00 am
অলংকরণ: রয়টার্স

এক দশকেরও বেশি সময় ধরে চীনে বসবাসরত ও কর্মরত একজন মার্কিন সাংবাদিক সে দেশের সরকারের হয়ে 'অবৈধ এজেন্ট' হিসেবে কাজ করার কথা মার্কিন আদালতে স্বীকার করেছেন।

৫০ বছর বয়সী থমাস পকেন (দ্বিতীয়) চীনের কাছে 'মার্কিন সরকারের সংবেদনশীল তথ্য সংগ্রহের ষড়যন্ত্রে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন' বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল জন এ. আইজেনবার্গ।

আদালতের নথি অনুযায়ী, পকেন ২০১০ সাল থেকে চীনে বসবাস করছিলেন এবং সেখানে সিসিটিভি ও সিনহুয়া নিউজসহ বেশ কিছু সংবাদ সংস্থায় কাজ করেছেন।

নথিপত্রে উল্লেখ করা হয়েছে, অন্তত ২০১৯ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এমন কিছু মানুষের নির্দেশ ও নিয়ন্ত্রণে কাজ করেছেন, যাদের সম্পর্কে তিনি জানতেন যে তারা চীন সরকারের হয়ে কাজ করেন।

পকেন যাদের হয়ে কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন 'ক্যাথি'। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ক্যাথি তাকে বিভিন্ন কাজ দিতেন, যার মধ্যে সম্ভাব্য গোয়েন্দা তথ্যদাতাদের সাথে সাক্ষাতের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

আদালতের নথিতে দেখা যায়, ২০১৭ সালে 'ট্রাম্প-চীন বাণিজ্য যুদ্ধের' সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একজন ভাষণ লেখক পকেনকে ক্যাথির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

বিচার বিভাগ আরও জানায়, এই কাজের বিনিময়ে পকেন ক্যাথির কাছ থেকে অন্তত ১ লাখ ডলার গ্রহণ করেছেন।

২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে তাকে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রে ভ্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে তিনি সেখানে এমন কিছু মানুষের সাথে দেখা করেন যারা চীনকে দেওয়ার মতো তথ্য সরবরাহ করতে পারবেন।

এফবিআই-এর কাউন্টার-ইন্টেলিজেন্স এবং এসপিওনাজ বিভাগের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি বলেন, এই আমেরিকান সাংবাদিক 'আমেরিকান লক্ষ্যবস্তুদের ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেন এবং পরে তা তার চীনা গোয়েন্দা হ্যান্ডলারদের কাছে রিপোর্ট করতেন।'

রোজাভস্কি আরও জানান, মার্কিন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক স্বাধীনতা নষ্ট করতে চীনের কমিউনিস্ট পার্টি কতদূর পর্যন্ত যেতে পারে— এই মামলাটি তার একটি উদাহরণ।

চীনে 'উইলিয়াম' এবং 'রিচার্ড' নামে আরও দুই ব্যক্তির সাথেও পকেন কাজ করেছেন। তারা তাকে জানিয়েছিলেন, তার জমা দেওয়া প্রতিবেদনগুলো জাপানে পাঠানো হচ্ছে।

এছাড়া, তিনি উহানভিত্তিক একটি গোষ্ঠীর কাছে মার্কিন বিচার বিভাগ ও প্রযুক্তিসংক্রান্ত তথ্য বিক্রি করেছেন। এমনকি সাইবার গোয়েন্দাগিরিতে সহায়তা করার জন্য কোনো বিশেষজ্ঞ খুঁজে দিতেও ওই গোষ্ঠী পকেনকে অনুরোধ করেছিল।

ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় শুনানি শেষে পকেনের আইনজীবী চার্লস বার্নহ্যাম জানিয়েছেন, তার মক্কেল নিজের দায় স্বীকার করেছেন।

তবে তিনি দাবি করেন, পকেন মূলত দুই দেশের মধ্যে 'শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি এবং চীনে ধর্মীয় স্বাধীনতার প্রসার ঘটাতে চেয়েছিলেন।'

আগামী ১ সেপ্টেম্বর পকেনের সাজা ঘোষণা করা হবে। এই অপরাধের জন্য তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

Related Topics

টপ নিউজ

গোয়েন্দা / চীন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • হরমুজে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • যে কারণে ‘#১৬৮’ খোদাই করা ল্যাপেল পিন পরে মেক্সিকোর বিশ্বকাপ ভেন্যুতে ইরানি দল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net