Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ধান বিক্রিতে অ্যাপ: উপকৃত হবেন ‘প্রান্তিক কৃষক’

বাংলাদেশ

ইউএনবি
10 December, 2019, 12:05 pm
Last modified: 10 December, 2019, 12:10 pm

Related News

  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন
  • রাষ্ট্রীয় নীতি সম্পর্কে তরুণদের মতামত জানতে ‘ম্যাচ মাই পলিসি’ ওয়েব অ্যাপ চালু বিএনপির
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা
  • পোস্টাল ব্যালট: প্রবাসী ভোটে খরচ গড়ে ৭০০ টাকা, নভেম্বরের তৃতীয় সপ্তাহে আসছে অ্যাপ
  • এক সময়ের জনপ্রিয় অ্যাপ স্কাইপ আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে

ধান বিক্রিতে অ্যাপ: উপকৃত হবেন ‘প্রান্তিক কৃষক’

সরকারের নির্ধারিত সময়ে সাড়ে ৬ হাজার কৃষক ধান বিক্রির জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত অর্ধেক কৃষক চূড়ান্ত করবে কৃষি বিভাগ।
ইউএনবি
10 December, 2019, 12:05 pm
Last modified: 10 December, 2019, 12:10 pm

এ বছর অ্যাপে নিবন্ধনের মাধ্যমে ন্যায্য দামে ধান বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। আর এতে যশোর সদরের কৃষকরা ব্যাপক সাড়া দিয়েছেন। অ্যাপের মাধ্যমে ধান বিক্রির ব্যবস্থা করায় প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা।

সরকারের নির্ধারিত সময়ে সাড়ে ৬ হাজার কৃষক ধান বিক্রির জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত অর্ধেক কৃষক চূড়ান্ত করবে কৃষি বিভাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি আমন মৌসুমে এক হাজার ৪০ টাকা মণ হিসেবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। এ ধান সংগ্রহে যশোরসহ ১৬ জেলায় পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে ধান কেনার উদ্যোগ নেয়া হয়। যশোর সদর উপজেলা থেকে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ২ হাজার ৮২৬ মেট্রিক টন।

যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী জানান, যশোর সদরে কৃষকের কাছ থেকে অ্যাপের মাধ্যমেই সব ধান কেনা হবে। এ জন্য নিবন্ধন শেষ হয়েছে। কৃষি বিভাগ কৃষকের আবেদন যাচাই-বাছাই ও কৃষকদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে। এরপর নির্ধারিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ জানান, প্রতি মণ এক হাজার ৪০ টাকা দরে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য সরকার এবার পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতি গ্রহণ করেছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কৃষি বিভাগ আবেদন যাচাই বাছাই করে অটোমেটিক পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষক চূড়ান্ত করবে।

তিনি জানান, নির্ধারিত সময়ে যশোর সদরে সাড়ে ৬ হাজার কৃষক অ্যাপে নিবন্ধন করেছে। যে ইউনিয়নে যেমন ধান চাষ ও চাষি রয়েছে; সেখান থেকে সেই পরিমাণ ধান সংগ্রহ করা হবে।

কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ বলেন, ‘পদ্ধতিটি নতুন। তাই কৃষককে বিশ্বাস করানোটাই প্রধান চ্যালেঞ্জ। এ জন্য আমরা কৃষক প্রতি এক মেট্রিকটন ধান সংগ্রহের কথা ভাবছি। এতে ২ হাজার ৮২৬ চাষির কাছ থেকে ধান নেয়া সম্ভব হবে।’

তিনি বলেন, পদ্ধতিটি নতুন হওয়ায় তারা চিন্তিত ছিলেন। কিন্তু যথেষ্ট সাড়া পড়েছে। অ্যাপের মাধ্যমে ধান বিক্রি করতে চাষিদের আগ্রহী করতে কৃষি বিভাগ বেশ কিছু উদ্যোগ নেয়। উপসহকারী কৃষি কর্মকর্তারা দিনরাত কৃষককে বুঝিয়েছেন। ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যান, মেম্বর ও কৃষক প্রতিনিধিদের নিয়ে সভা করা হয়েছে। কৃষকদের কাছে গিয়ে জানানো হচ্ছে। ইউনিয়ন তথ্যকেন্দ্রগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রকৃত কৃষকরা যাতে নিবন্ধন করে আমন ধান সরবরাহ করতে পারেন সেজন্য সর্বাত্মক উদ্যোগ নেয়া হয়।

যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, একেবারে নতুন এই পদ্ধতি সফল করতে তারা কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক কাজ করেছেন। এজন্য কৃষকরা ব্যাপক সাড়া দিয়েছেন। ‘আশা করছি প্রকৃত প্রান্তিক কৃষক ধান বিক্রি করতে পারবে।’

Related Topics

টপ নিউজ

অ্যাপ / প্রান্তিক কৃষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন
  • রাষ্ট্রীয় নীতি সম্পর্কে তরুণদের মতামত জানতে ‘ম্যাচ মাই পলিসি’ ওয়েব অ্যাপ চালু বিএনপির
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা
  • পোস্টাল ব্যালট: প্রবাসী ভোটে খরচ গড়ে ৭০০ টাকা, নভেম্বরের তৃতীয় সপ্তাহে আসছে অ্যাপ
  • এক সময়ের জনপ্রিয় অ্যাপ স্কাইপ আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net