Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 June, 2026, 05:50 pm
Last modified: 02 June, 2026, 06:10 pm

Related News

  • ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা

জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা

নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
02 June, 2026, 05:50 pm
Last modified: 02 June, 2026, 06:10 pm
ফাইল ছবি: টিবিএস

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, এবার প্রতি কেজি এলপিজির খুচরা মূল্য ১৫৭ টাকা ০৬ পয়সা নির্ধারণ করেছে, যা মে মাসে ছিল ১৬১ টাকা ৭১ পয়সা।

বিইআরসি জানায়,  আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইসের (সিপি)  সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে।

জুন মাসের জন্য সৌদি আরামকো প্রোপেনের সিপি প্রতি টন ৭৬০ ডলার এবং বিউটেনের সিপি প্রতি টন ৮২০ ডলার নির্ধারণ করেছে। বিইআরসি ব্যবহৃত ৩৫:৬৫ অনুপাতে প্রোপেন-বিউটেন মিশ্রণের ভিত্তিতে ওজনভিত্তিক গড় সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৭৯৯ ডলার, যা মে মাসে ছিল ৭৮২ দশমিক ৫ ডলার।

নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৬৪ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯৬৩ টাকা, ১৫ কেজির দাম ২ হাজার ৩৫৬ টাকা, ২০ কেজির দাম ৩ হাজার ১৪১ টাকা এবং ৪৫ কেজির দাম ৭ হাজার ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের দামও প্রতি লিটারে ২ দশমিক ৫৯ টাকা কমিয়েছে। ফলে মে মাসের ৮৯ টাকা ৫২ পয়সা থেকে কমে নতুন দাম হয়েছে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা।

পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত এলপিজির মূল্য তরল অবস্থায় প্রতি কেজি ১৫৩ টাকা ৩১ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি ঘনমিটার ৩৪০ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরবরাহকৃত এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ডিলার ও খুচরা বিক্রেতা পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল রয়েছে।

Related Topics

টপ নিউজ

এলপিজি / সিলিন্ডার / বিইআরসি / বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ফার্নেস অয়েলের দাম লিটারে কমলো ৪ টাকা ৪৪ পয়সা

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net