Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
ক্যানসার চিকিৎসায় বড় অগ্রগতি, নতুন ইনজেকশনে টিউমার নির্মূলের প্রমাণ পেলেন গবেষকরা

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
31 May, 2026, 09:05 am
Last modified: 31 May, 2026, 12:02 pm

Related News

  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • রাশিয়ার তৈরি ক্যানসারের টিকায় ‘ইতিবাচক’ ফল মিলেছে, ‘কার্যকরভাবে’ কাজ করছে প্রথম রোগীর শরীরে
  • বাংলাদেশে যে পাঁচ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা

ক্যানসার চিকিৎসায় বড় অগ্রগতি, নতুন ইনজেকশনে টিউমার নির্মূলের প্রমাণ পেলেন গবেষকরা

১১টি দেশে পরিচালিত এক আন্তর্জাতিক পরীক্ষায় এমন রোগীদের এই ইনজেকশন দেওয়া হয়, যাদের শরীরের অন্যান্য অংশেও ক্যানসার ছড়িয়ে পড়েছিল কিংবা চিকিৎসার পর আবারও ফিরে এসেছিল।
দ্য গার্ডিয়ান
31 May, 2026, 09:05 am
Last modified: 31 May, 2026, 12:02 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ক্যানসারের বিরুদ্ধে নতুন ধরনের এক ইনজেকশনের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পেয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন এই ইনজেকশন কিছু রোগীর ক্ষেত্রে পুরো টিউমারই দূর করে দিতে সক্ষম হয়েছে, যা 'অভূতপূর্ব' সাফল্য।

১১টি দেশে পরিচালিত এক আন্তর্জাতিক পরীক্ষায় এমন রোগীদের এই ইনজেকশন দেওয়া হয়, যাদের শরীরের অন্যান্য অংশেও ক্যানসার ছড়িয়ে পড়েছিল কিংবা চিকিৎসার পর আবারও ফিরে এসেছিল। এছাড়া প্রচলিত অন্যান্য চিকিৎসাতেও তাদের রোগের উন্নতি হচ্ছিল না।

গবেষণায় ব্যবহৃত অ্যামিভ্যান্টাম্যাব নামের এই ইনজেকশনটি এক-তৃতীয়াংশেরও বেশি রোগীর টিউমারের আকার কমিয়ে দিতে সক্ষম হয়েছে। চিকিৎসকেরা জানান, অনেক রোগীর ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই এর উল্লেখযোগ্য প্রভাব দেখা গেছে। পরীক্ষায় অংশ নেওয়া ১৫ জন রোগীর ক্ষেত্রে টিউমার পুরোপুরি বিলীন হয়ে গেছে বলেও জানান তারা।

লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ-এর বায়োলজিক্যাল ক্যানসার থেরাপিবিষয়ক অধ্যাপক এবং রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ক্যানসারবিষয়ক পরামর্শক কেভিন হ্যারিংটন বলেন, "যেসব রোগীর ক্যানসার কেমোথেরাপি ও রোগপ্রতিরোধব্যবস্থাভিত্তিক চিকিৎসা—কোনোটির প্রতিই আর সাড়া দিচ্ছিল না, তাদের ক্ষেত্রে এমন শক্তিশালী ফলাফল সত্যিই নজিরবিহীন।"

তিনি বলেন, এমন একদল রোগীর ওপর এ পরীক্ষা চালানো হয়েছে, যাদের জন্য চিকিৎসার সুযোগ অত্যন্ত সীমিত। তাই এ ধরনের ইতিবাচক ফলাফল সত্যিই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কেভিন হ্যারিংটন আরও বলেন, "এই চিকিৎসা পদ্ধতি প্রতি বছর হাজার হাজার রোগীর উপকারে আসতে পারে।"

গবেষণার সম্পূর্ণ ফলাফল আজ রোববার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিতব্য বিশ্বের সবচেয়ে বড় ক্যানসারবিষয়ক সম্মেলন 'আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি'র (অ্যাসকো) বার্ষিক সভায় উপস্থাপন করা হবে।

ট্রায়ালে মাথা ও গলার ক্যানসারে আক্রান্ত ১০২ জন রোগীকে এই ইনজেকশন দেওয়া হয়। মাথা ও গলার ক্যানসার বিশ্বে ষষ্ঠ সর্বাধিক সাধারণ ক্যানসার হিসেবে পরিচিত। পরীক্ষায় অংশ নেওয়া ৪৩ জন রোগীর টিউমার হয় ছোট হয়ে যায়, নয়তো পুরোপুরি বিলীন হয়ে যায়। এর মধ্যে ২৮ জনের টিউমারের আকার উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ১৫ জনের টিউমার সম্পূর্ণ নির্মূল হয়।

গবেষকেরা জানান, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এই ইনজেকশন একই ধরনের আশাব্যঞ্জক ফল দেখিয়েছে।

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত অ্যামিভ্যান্টাম্যাব বর্তমানে প্রায় ৬০টি ক্লিনিক্যাল পরীক্ষায় মূল্যায়নের পর্যায়ে রয়েছে। এর বেশিরভাগই ফুসফুসের ক্যানসার নিয়ে হলেও বৃহদান্ত্র, মস্তিষ্ক ও পাকস্থলীর ক্যানসারের ক্ষেত্রেও এর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

নতুন এই ইনজেকশনটি ক্যানসারের বিরুদ্ধে মূলত তিনটি উপায়ে কাজ করে। এটি প্রথমত ইজিএফআর (এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর) নামের একটি প্রোটিনের কার্যক্রম বাধাগ্রস্ত করে—যা টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করে। দ্বিতীয়ত, এটি এমইটি নামের একটি জৈবিক পথকে প্রতিরোধ করে—যে পথের মাধ্যমে ক্যানসার কোষ প্রায়ই চিকিৎসার প্রভাব এড়িয়ে যেতে পারে। তৃতীয়ত, এটি শরীরের রোগপ্রতিরোধব্যবস্থাকে সক্রিয় করে টিউমারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।

গবেষকেরা আরও জানান, এই পরীক্ষায় এমন মাথা ও গলার ক্যানসারে রোগীদের ওপর চালানো হয়েছিল, যাদের ক্যানসার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)–সম্পর্কিত ওরোফ্যারিঞ্জিয়াল স্কোয়ামাস সেল কার্সিনোমা অন্তর্ভুক্ত ছিল না। তাদের মতে, বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এইচপিভি-জনিত নয় এমন মাথা ও গলার ক্যানসারের চিকিৎসা করা সাধারণত আরও কঠিন। ফলে এই রোগীদের ক্ষেত্রে এমন অগ্রগতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গবেষণায় দেখা গেছে, অ্যামিভ্যান্টাম্যাব গ্রহণকারী রোগীরা চিকিৎসা শুরু করার পর গড়ে ১২ দশমিক ৫ মাস বেঁচে ছিলেন। অথচ তাদের ক্যানসারের ধরন এমন ছিল, যেখানে প্রচলিত চিকিৎসা আর কাজ না করলে রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা সাধারণত খুবই কম থাকে। সেই প্রেক্ষাপটে এই সময়কালকে আশাব্যঞ্জক বলে মনে করছেন গবেষকেরা।

 

Related Topics

টপ নিউজ

ক্যানসার চিকিৎসা / ক্যানসার / ক্যানসারের টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • ক্যানসার চিকিৎসায় কি সত্যিই নতুন এক অধ্যায় শুরু হচ্ছে?
  • ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • রাশিয়ার তৈরি ক্যানসারের টিকায় ‘ইতিবাচক’ ফল মিলেছে, ‘কার্যকরভাবে’ কাজ করছে প্রথম রোগীর শরীরে
  • বাংলাদেশে যে পাঁচ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
  • মানুষের ক্যানসার আরও ভালোভাবে বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করতে পারে বিড়াল: গবেষণা

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net