Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
আওয়ামী লীগ ব্যাংক থেকে প্রায় ছয় লাখ কোটি টাকা নিয়ে গেছে: গণপূর্তমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2026, 06:10 pm
Last modified: 30 May, 2026, 06:28 pm

Related News

  • নিম্ন আয়ের মানুষের জন্য কড়াইল বস্তিসহ ৫৮ এলাকায় ১ লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা: গণপূর্তমন্ত্রী
  • সাবেক পূর্তমন্ত্রীকে 'বাবা' সম্বোধন করা শিক্ষক মোস্তফা কামাল হত্যা মামলায় গ্রেপ্তার
  • জি কে বিল্ডার্সের সরকারি কাজ দু’সপ্তাহের মধ্যে বাতিল: গণপূর্তমন্ত্রী

আওয়ামী লীগ ব্যাংক থেকে প্রায় ছয় লাখ কোটি টাকা নিয়ে গেছে: গণপূর্তমন্ত্রী

বর্তমান সরকারকে একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকটময় পরিস্থিতি থেকে দেশকে টেনে তুলতে প্রধানমন্ত্রী দৈনিক ১৮ থেকে ১৯ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন।
টিবিএস রিপোর্ট
30 May, 2026, 06:10 pm
Last modified: 30 May, 2026, 06:28 pm
ছবি: টিবিএস

আওয়ামী লীগ দেশের ব্যাংকগুলো থেকে জনগণের প্রায় ছয় লাখ কোটি টাকা নিয়ে গেছে এবং ব্যাংকগুলোতে এখন কোনো টাকা নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বর্তমান সরকারকে একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকটময় পরিস্থিতি থেকে দেশকে টেনে তুলতে প্রধানমন্ত্রী দৈনিক ১৮ থেকে ১৯ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন।

শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লার বরুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে জাকারিয়া তাহের সুমন বলেন, 'আমরা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলো আপনাদের টাকা। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন।'

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকার চারটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই মাঠে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ক্যাম্পের সার্বিক কার্যক্রম বিষয়ে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, 'ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ সেবা গ্রহণ করেছে। বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। যাদের অপারেশন প্রয়োজন, তাদের বিনামূল্যে এ সেবা আমরা দিয়ে যাব। সুন্নতে খাতনা চলবে আজ থেকে সাতদিন। বরুড়া পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে আমরা ধারাবাহিকভাবে এ সেবা দিয়ে যাব।'

অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • নিম্ন আয়ের মানুষের জন্য কড়াইল বস্তিসহ ৫৮ এলাকায় ১ লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা: গণপূর্তমন্ত্রী
  • সাবেক পূর্তমন্ত্রীকে 'বাবা' সম্বোধন করা শিক্ষক মোস্তফা কামাল হত্যা মামলায় গ্রেপ্তার
  • জি কে বিল্ডার্সের সরকারি কাজ দু’সপ্তাহের মধ্যে বাতিল: গণপূর্তমন্ত্রী

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net