Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2026, 10:30 pm
Last modified: 26 May, 2026, 10:34 pm

Related News

  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, বিএনপি দায়ী নয় দাবি জেলা সভাপতির
  • একটা মানুষ বাতাসে দাঁড়িয়ে গান শুনছেন, এটা নিয়ে সমালোচনা কেন: ববি হাজ্জাজ
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

তিনি বলেন, সরকারের কঠোর তদারকির কারণে অধিকাংশ শিল্প কারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে এবং শ্রমিকেরা হাসিমুখে বাড়ি ফিরছেন।
টিবিএস রিপোর্ট
26 May, 2026, 10:30 pm
Last modified: 26 May, 2026, 10:34 pm
ছবি: টিবিএস

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে। গত ঈদের মতো এই ঈদেও ন্যায্য পাওনা নিয়ে বাড়ি ফিরেছেন শ্রমিকেরা। 

মঙ্গলবার বিকেলে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, সরকারের কঠোর তদারকির কারণে অধিকাংশ শিল্প কারখানায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে এবং শ্রমিকেরা হাসিমুখে বাড়ি ফিরছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'কোথায় সমস্যা হয়েছে, আমাকে দেখান। আমি নিজে মাঠে থেকে খোঁজখবর রাখছি। এখন পর্যন্ত ৯৯ শতাংশ শ্রমিকের পাওনা পরিশোধের কাজ সম্পন্ন হয়েছে। কিছু কারখানায় মে মাসের পূর্ণ বেতন দেওয়ার সময় না হলেও শ্রমিকদের ১৫ দিনের অগ্রিম দেওয়া হয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের সমস্যা নেই।'

তিনি আরও বলেন, 'গত ঈদেও শ্রমিকেরা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন। এবারও সবাই ন্যায্য পাওনা নিয়েই পরিবারের কাছে যাচ্ছেন।'

শ্রমিকদের পাওনা নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশের বিষয়ে মন্ত্রী বলেন, 'আমি নিয়মিত তদারকি করছি। বাস্তব পরিস্থিতি অনেক ভালো।'

বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, 'বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে। জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।'
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

শ্রমিক / বোনাস / ঈদ / সিলেট / শ্রমমন্ত্রী / আরিফুল হক চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • বরিশালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  • সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, বিএনপি দায়ী নয় দাবি জেলা সভাপতির
  • একটা মানুষ বাতাসে দাঁড়িয়ে গান শুনছেন, এটা নিয়ে সমালোচনা কেন: ববি হাজ্জাজ
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net