Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2026, 09:50 pm
Last modified: 24 May, 2026, 10:00 pm

Related News

  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নতুন করে নির্মাণের উদ্যোগ নেবে সরকার
  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

তারেক রেজা সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সাথে সাথে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
টিবিএস রিপোর্ট
24 May, 2026, 09:50 pm
Last modified: 24 May, 2026, 10:00 pm

যুবশক্তির এক নেতাকে আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এক ছাত্রদল নেতার করা মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, তারেক রেজা আজ সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সাথে সাথে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, ছাত্রদলের মিথ্যা মামলায় এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে কিছুক্ষণ আগে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। একই মামলায় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশ কর্তৃক আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার আগমুহূর্তে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। 

এ ঘটনায় তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতা-কর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির মামলা করেন। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

এনসিপি / গ্রেপ্তার / মামলা / ঝিনাইদহ / ছাত্রদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নতুন করে নির্মাণের উদ্যোগ নেবে সরকার
  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net