Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
সেতু আছে, নেই সংযোগ সড়ক!

বাংলাদেশ

কাজী মনিরুজ্জামান মনির
08 May, 2021, 05:25 pm
Last modified: 08 May, 2021, 05:28 pm

Related News

  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য: হাসপাতালে নিতে দুইবার বাধায় পথেই রোগীর মৃত্যু
  • শরিয়তপুরে বসতঘরের ভেতরে ককটেল বিস্ফোরণ; নিহত ১, আহত ২
  • শিবচর-মাদারীপুর রুটে চার সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, দুর্ভোগে হাজারো মানুষ

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

শরীয়তপুরে জমি সংক্রান্ত জটিলতার অজুহাতে প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা সংযোগ সড়ক নির্মাণ ছাড়াই সংশোধিত প্রাক্কলনে অন্য কাজ করে বিল উত্তোলন করে নিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
কাজী মনিরুজ্জামান মনির
08 May, 2021, 05:25 pm
Last modified: 08 May, 2021, 05:28 pm
ছবি: টিবিএস

সেতু নির্মাণ শেষ হয়েছে দেড় বছর আগে, অথচ সংযোগ সড়ক না থাকায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। ফলে সীমাহীন দুর্ভোগে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরার দেড় শতাধিক গ্রামের মানুষ।

জমি সংক্রান্ত জটিলতার অজুহাতে প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা সংযোগ সড়ক নির্মাণ ছাড়াই সংশোধিত প্রাক্কলনে অন্য কাজ করে বিল উত্তোলন করে নিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ফলে ভিন্ন প্রকল্পে সংযোগ সড়ক নির্মাণে সরকারকে নতুন করে ব্যয় করতে হচ্ছে বাড়তি ১৩ কোটি টাকা।

নড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, ভোজেশ্বর বন্দরের সঙ্গে জপসা ইউনিয়নসহ জাজিরা উপজেলার সঙ্গে যাতায়াত সহজ করতে কীর্তিনাশা নদীর ওপর ২০১৬ সালে ৯৯ মিটার দৈর্ঘের সেতুটি নির্মাণ শুরু করে এলজিইডি। ৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এ সেতু নির্মাণের সঙ্গে দুই প্রান্তে ৪৬৫ মিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় কামারজানি ব্রোজেন ও আনোয়ারা জেভি নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

সেতুর নির্মাণ শেষ হলেও জমি সংক্রান্ত জটিলতায় আটকে যায় সংযোগ সড়কের কাজ। সংযোগ সড়কের পরিবর্তে ঠিকাদারকে দিয়ে ১০ মিটারের একটি বক্স কালভার্ট ও সেতুর দুই প্রান্তে ৮০ মিটার করে ১৬০ মিটার নদীর তীর প্রতিরক্ষার কাজ করিয়ে পুরো বিল দিয়ে দেয় কর্তৃপক্ষ।

পরবর্তীকালে ২০১৯ সালের ১৮ জুলাই ১৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নতুন করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। ২০২১ সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও দেড় বছরে কাজ এগিয়েছে মাত্র ৫০ শতাংশ। সংযোগ সড়কের অভাবে সেতুটি ব্যবহার করতে না পারায় সীমাহীন দুর্ভোগে নড়িয়া-জাজিরার অন্তত দেড় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ।

ছবি: টিবিএস

নির্মাণ কাজ শেষ হলেও সেতুটি ব্যবহার করতে না পারায় প্রভাব পড়েছে কৃষি, শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায়। কৃষিপণ্য পরিবহনসহ ব্যবসা-বাণিজ্য পরিচালনায় ব্যয় করতে হচ্ছে অতিরিক্ত অর্থ, অপচয় হচ্ছে সময়ের।  দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ করে সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি ভুক্তভোগীদের।

জপসা ইউনিয়নের বাসিন্দা অটোরিকশাচালক আরিফ বেপারী আঞ্চলিক ভাষায় বলেন, 'ছোট্ট একটু পথের ভেতর গাড়ি (অটোরিকশা) চালাই। ওপার যেতে পারলে আমাদের উপার্জন বাড়ত। দূরে দূরে যেতে পারতাম। সবার জন্য ভালো হতো। এখন অসুস্থ রোগী নিয়ে অনেক ঘুরে যেতে হয়। রাস্তা খারাপ হওয়ায় গাড়ি নষ্ট হয়। ব্রিজটা চালু হয়ে গেলে আমাদের উপকার হবে।'

ভোজেশ্বরের বাসিন্দা গৃহিণী বন্যা বেগম বলেন, 'ব্রিজ দিয়ে উপকার পেলাম না। ২০১৬ থেকে কাজ করছে; ২০২১ সাল চলে, এখনো নৌকা দিয়ে নদী পার হতে হয়। আমার ওপারে বাড়ি থাকলেও এপারে ভাড়া থাকি। রাত ৯টার পর কোনো নৌকা থাকে না। অন্তঃসত্ত্বা রোগী নিয়ে অনেক সমস্যা। ব্রিজ যদি কাজেই না আসে, তাহলে বানিয়েছে কেন?'

ভোজেশ্বর বন্দর থেকে জপসা ইউনিয়নে যাওয়ার জন্য মোটরবাইক নিয়ে নৌকা ঘাটে অপেক্ষা করছিলেন শামীম হোসেন। তিনি বলেন, '৫ মিনিটের রাস্তার জন্য ঝুঁকিপূর্ণ এই জায়গা দিয়ে পার হতে হয়। প্রত্যেকদিনই দুয়েকটা দুর্ঘটনা ঘটে। আষাঢ়-শ্রাবণ মাসে তো যাওয়াই যায় না। এই কষ্ট কমাতে বানাল যে ব্রিজ, সেটি তো সেভাবেই পড়ে আছে। কোনো কাজে লাগছে না। শুধু শুধু টাকা নষ্ট!'

ছবি: টিবিএস

নড়িয়া উপজেলা প্রকৌশলী মোঃ সাহাবউদ্দিন খান বলেন, 'প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় এবং ভূমি জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি। জমি জটিলতার কারণে এখন আর.ই. ওয়াল প্রযুক্তিতে সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। এটা একটা নতুন প্রযুক্তি। অল্প জায়গায় সড়ক নির্মাণ সম্ভব। নতুন প্রযুক্তিতে কাজ করায় কিছুটা দেরি হচ্ছে। আমরা বসে নেই। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে।'

Related Topics

টপ নিউজ

শরিয়তপুর / সেতু নির্মাণ / সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মেঘনার ওপর পিপিপি-র আওতায় দুটি বড় সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
  • শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য: হাসপাতালে নিতে দুইবার বাধায় পথেই রোগীর মৃত্যু
  • শরিয়তপুরে বসতঘরের ভেতরে ককটেল বিস্ফোরণ; নিহত ১, আহত ২
  • শিবচর-মাদারীপুর রুটে চার সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, দুর্ভোগে হাজারো মানুষ

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net