Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2026, 07:55 pm
Last modified: 20 May, 2026, 08:26 pm

Related News

  • জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, হলিউড অভিনেত্রীসহ আটক শতাধিক
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
  • পুলিশে রদবদল: ৩১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা; পুলিশের লাঠিচার্জ

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাউনিয়া বাঁধ বস্তিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
টিবিএস রিপোর্ট
20 May, 2026, 07:55 pm
Last modified: 20 May, 2026, 08:26 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দখল হওয়া সরকারি জমিতে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের ইটপাটকেলের আঘাতে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

পরে বিকেলে পুলিশ ফের উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধা দিতে আসা লোকজনের ওপর লাঠিচার্জ করা হয়। এ সময় দুই সাংবাদিকও পুলিশের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাউনিয়া বাঁধ বস্তিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

তাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পল্লবী থানা-পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিটের (পিওএম) সদস্যরা। কিন্তু শুরুতেই এই উচ্ছেদ অভিযানে বাধা দেন স্থানীয়রা। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠলে দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িতে উঠে সরে পড়েন। এতে পুলিশ সদস্যরাও ছত্রভঙ্গ হয়ে যান। তখন স্থানীয়রা তাদের ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন, 'গৃহায়ণ কর্তৃপক্ষের একটি সরকারি জমিতে বস্তি গড়ে উঠেছে। ওই জমি উদ্ধারে বস্তিতে উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয়রা ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা করে। এতে ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।'

এদিকে, সকালের এই ঘটনার বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়— সাধারণ মানুষ পুলিশকে ধাওয়া করছে এবং ইটপাটকেল নিক্ষেপ করছে, আর পুলিশ জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

মারধরের শিকার হওয়া ওই দুই সাংবাদিক হলেন— বাংলাদেশ টাইমসের রিপোর্টার তাসবির ইকবাল এবং বাংলাদেশ প্রতিদিনের নেহাল আহমেদ প্রান্ত। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, প্রান্তকে সড়কে ফেলে লাঠি দিয়ে পেটাচ্ছে পুলিশ। তাকে বাঁচাতে গিয়ে তাসবির ইকবালও মারধরের শিকার হন।

মারধরের শিকার সাংবাদিক নেহাল আহমেদ প্রান্ত অভিযোগ করেন, 'বিনা নোটিশে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে কেন'— এই প্রশ্ন করার পরই পুলিশ তাদের মারধর করে।

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ডিসি মো. মোস্তাক সরকার বলেন, 'বিকেলে ফের উচ্ছেদ অভিযান চালানো হয়।তখন পুলিশ নিজেদের এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের জানমাল রক্ষার জন্য বিক্ষুব্ধ জনতাকে লাঠিচার্জ করেছে। তখন তাদের মধ্যে থাকা কোনো সাংবাদিকের শরীরে লাঠির আঘাত লাগতে পারে। কিন্তু সাংবাদিক পরিচয় জেনে কাউকে আঘাত করা হয়নি।'

Related Topics

টপ নিউজ

পুলিশ / পুলিশের লাঠিচার্জ / উচ্ছেদ অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, হলিউড অভিনেত্রীসহ আটক শতাধিক
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
  • পুলিশে রদবদল: ৩১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
  • কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net