পুলিশে রদবদল: ৩১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে চারজনকে নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে চারজনকে নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।