Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 May, 2026, 07:05 pm
Last modified: 19 May, 2026, 08:50 pm

Related News

  • ঈদের ছুটিতে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা  
  • ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের যে ২ গুরুত্বপূর্ণ সেবা 
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সার্টিফিকেটের বাধা দূর করল কেন্দ্রীয় ব্যাংক
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ আগস্ট ২০২৬ তারিখ থেকে কার্ড হতে এমএফএস হিসাবে 'অ্যাড মানি' করার ক্ষেত্রে উক্ত এমএফএস হিসাবটি কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত কি না, তা নিশ্চিত হতে হবে। তবে আগামী আগস্ট পর্যন্ত সাময়িক পদক্ষেপ হিসেবে এক ব্যক্তির কার্ড দিয়ে অন্য অ্যাকাউন্টে অ্যাড মানি করা যাবে।
টিবিএস রিপোর্ট
19 May, 2026, 07:05 pm
Last modified: 19 May, 2026, 08:50 pm
ইলাসট্রেশন: টিবিএস

ব্যাংক কার্ড থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের (অ্যাড মানি) ক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তা কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংকের কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে 'অ্যাড মানি' করতে হলে কার্ডধারী এবং এমএফএস অ্যাকাউন্টধারী—উভয়কেই একই নামে নিবন্ধিত হতে হবে। আজ (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা একটি বিদেশি ব্যাংকের কার্ড ব্যবহার করে এমএফএস-এর মাধ্যমে বড় ধরনের ফান্ড জালিয়াতির ঘটনা প্রকাশের পর, ভবিষ্যতে এ ধরনের আর্থিক জালিয়াতি ও ঝুঁকি রোধে কেন্দ্রীয় ব্যাংক এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে একটি সার্কুলার জারি করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ আগস্ট ২০২৬ তারিখ থেকে কার্ড হতে এমএফএস হিসাবে 'অ্যাড মানি' করার ক্ষেত্রে উক্ত এমএফএস হিসাবটি কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত কি না, তা নিশ্চিত হতে হবে। তবে আগামী আগস্ট পর্যন্ত সাময়িক পদক্ষেপ হিসেবে এক ব্যক্তির কার্ড দিয়ে অন্য অ্যাকাউন্টে অ্যাড মানি করা যাবে।

এ ক্ষেত্রে সাময়িক নিয়ম হিসেবে জানানো হয়েছে, আগামী আগস্ট পর্যন্ত এক ব্যক্তির কার্ড থেকে অন্য এমএফএস-এ টাকা পাঠাতে হলে প্রথমে কার্ড সংযুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকার একটি 'টোকেন লেনদেন' করতে হবে। এই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি এমএফএস অ্যাকাউন্টে যুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে।

এছাড়া কার্ড থেকে এমএফএস-এ অ্যাড মানির ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে এই লেনদেনটিকে 'মার্চেন্ট পেমেন্ট'-এর পরিবর্তে 'ফান্ড ট্রান্সফার' হিসেবে চিহ্নিত করতে হবে। লেনদেন হওয়ার সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর কার্ড ইস্যুকারী ব্যাংকের নিকট দৃশ্যমান হতে হবে। আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে এই ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে, ১ আগস্ট থেকে ওই কার্ড দিয়ে অ্যাড মানির সুযোগ বন্ধ হয়ে যাবে।

খাত সংশ্লিষ্ট ও কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের গ্রাহকদের ক্রেডিট ও ডেবিট কার্ডের ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) বাইপাস করে বিকাশ ও নগদের মতো মোবাইল ওয়ালেটে অর্থ স্থানান্তর করে প্রায় ২৭ লাখ টাকা হাতিয়ে নেয় একটি সাইবার অপরাধী চক্র। 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'-এর (টিবিএস) অনুসন্ধানে উঠে আসে, চক্রটি অন্যের নামে নিবন্ধিত সিম বা ভুয়া এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে সহজেই ব্যাংকের কার্ড থেকে টাকা সরিয়ে নিচ্ছিল।

এই জালিয়াতির ঘটনার পর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সাময়িকভাবে তাদের কার্ড থেকে এমএফএস-এ 'অ্যাড মানি' ফিচারটি বন্ধ রাখতে বাধ্য হয়। এই 'লুপহোল' বা কারিগরি দুর্বলতা চিরতরে বন্ধ করতেই এখন থেকে ব্যাংক কার্ডের প্রকৃত মালিক এবং মোবাইল ওয়ালেটের মালিক একই ব্যক্তি হওয়া বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় ব্যাংক। 

Related Topics

টপ নিউজ

অ্যাড মানি / এমএফএস / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • ঈদের ছুটিতে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা  
  • ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের যে ২ গুরুত্বপূর্ণ সেবা 
  • সুদহার কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দুই মত
  • পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সার্টিফিকেটের বাধা দূর করল কেন্দ্রীয় ব্যাংক
  • আরও ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net