Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
চলতি মাসেই স্বল্প সুদ ও সহজ শর্তের প্রি-ফাইন্যান্স ঋণের ২৫ শতাংশ বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
04 September, 2026, 09:05 am
Last modified: 04 September, 2026, 10:03 am

Related News

  • যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%

চলতি মাসেই স্বল্প সুদ ও সহজ শর্তের প্রি-ফাইন্যান্স ঋণের ২৫ শতাংশ বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক

প্রি-ফাইন্যান্স স্কিমে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট 
04 September, 2026, 09:05 am
Last modified: 04 September, 2026, 10:03 am
ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বল্প সুদ ও সহজ শর্তের প্রি-ফাইন্যান্স স্কিমের আওতায় চলতি মাসের মধ্যেই ২৫ শতাংশ ঋণ বিতরণ করা হবে। আর আগামী ডিসেম্বরের মধ্যে পুরো ঋণ বিতরণ সম্পন্ন হবে।

গতকাল (৩ সেপ্টেম্বর) ঢাকায় ইনস্টিটিউট অভ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অভ বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত 'আ ক্যাশলেস ইকোসিস্টেম ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন' শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, স্বল্প ব্যয়ের এই অর্থায়নের ইতিবাচক প্রভাব আগামী বছরই অর্থনীতিতে দৃশ্যমান হবে।

মোস্তাকুর।রহমান বলেন, প্রি-ফাইন্যান্স স্কিমে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাতকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশের গ্রামাঞ্চলের ঋণগ্রহীতাদের কাছে এ স্কিমের অর্থ পৌছে দেওয়া হবে। 

তিনি আরও বলেন, 'চলতি মাসে এ স্কিমের ২৫ শতাংশ এবং ডিসেম্বর নাগাদ পুরো অর্থ বিতরণ করা হবে। তাতে আগামী বছর অর্থনীতিতে এর প্রভাব পড়বে।'

সরকারি খাতে ঋণের প্রবাহ বাড়াতে এবং অর্থনীতির সম্প্রসারণে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক এর আগে ৬০ হাজার কোটি টাকার 'স্টিমুলাস প্যাকেজ-২০২৬' ঘোষণা করেছিল।

অনুষ্ঠানে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম সম্পর্কে গভর্নর জানান, এটি বাস্তবায়নের সময়সীমা শেষ হওয়ার আগে বেশ কয়েকটি বড় কোম্পানি সময় বাড়ানোর আবেদন করেছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তাদের অতিরিক্ত সময় দিতে রাজি হয়নি। 

তিনি বলেন, 'আমি জানিয়ে দিয়েছিলাম, একদিনও বেশি সময় বাড়ানো হবেনা। তারা সেটা না মানলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাদের কার্যক্রম বন্ধ করে দিতাম। সামনে ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য বাংলা কিউআর কোড বাধ্যতামূলক করা হবে।' 

গভর্নর জানান, বাংলা কিউআর যখন চালু হয়, তখন  ৮ লাখ মার্চেন্ট ছিল; এখন মার্চেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ। বাংলা 

তিনি বলেন, কিউআর কোড ব্যাপকভাবে চালু করা হলে চাঁদাবাজিও বন্ধ হবে। সরকারের রাজস্ব বাড়বে। 

মূল্যস্ফীতি প্রসঙ্গে মোস্তাকুর রহমান বলেন, দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতির কারণে এর আগে নীতি সুদহার কমানোর সুযোগ সীমিত ছিল। গভর্নর বলেন, মূল্যস্ফীতির তথ্যগুলো তিনি পর্যালোচনা করে দেখেছেন এবং এই তথ্য তৈরির প্রক্রিয়ায় উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন।

তিনি বলেন, 'মূল্যস্ফীতি এত বেশি থাকার কারণে একটা চাপ ছিল যে নীতি সুদহার কমানো যাবে না।' নাম উল্লেখ না করে তিনি বলেন, দুটি পণ্যের কারণে মূল্যস্ফীতি কমছিল না। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে মূল্যস্ফীতিকে ৭ শতাংশের কাছাকাছি নামিয়ে আনা যাবে।

Related Topics

টপ নিউজ

প্রি-ফাইন্যান্স স্কিম / বাংলাদেশ ব্যাংক / সহজ শর্তের ঋণ / কম সুদের ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • জুন শেষে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
  • ডলারের দাম কমায় তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net