Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2026, 04:35 pm
Last modified: 19 May, 2026, 04:44 pm

Related News

  • তিস্তা প্রকল্প পুনর্বিন্যাস করা হচ্ছে, যুক্ত হবে পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য   
  • চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: জাহেদ উর রহমান

এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান

তিনি বলেন, ‘র‍্যাবের উন্নত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম ও বিশেষ সক্ষমতা রয়েছে। এ কারণে একটি এলিট ফোর্স ভবিষ্যতেও থাকবে—সেটি র‍্যাব নামেই হোক বা অন্য কোনো নামে। তবে সেটি একটি সুস্পষ্ট আইনি কাঠামোর আওতায় পরিচালিত হবে, যাতে অতীতের বিতর্ক ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আর না থাকে।’
টিবিএস রিপোর্ট
19 May, 2026, 04:35 pm
Last modified: 19 May, 2026, 04:44 pm
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। প্রতীকী ছবি/ ফাইল/ রয়টার্স

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহের উর রহমান বলেছেন, এক অর্থে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে।

তিনি বলেন,  'র‌্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র‌্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।'

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বিএনপি আগে র‌্যাব বিলুপ্তির দাবি করলেও এখন বাহিনীটি আগের মতোই থাকছে—এ প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, 'গতকাল র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং ঘটনাচক্রে আমি সেখানে উপস্থিত ছিলাম। র‌্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনও এক অর্থে র‌্যাব আগের মতো করে থাকছে না।'

তিনি বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে র‌্যাবের জন্য একটি নতুন আইন করা হবে। এতদিন পর্যন্ত র‌্যাব পুলিশ ব্যাটালিয়নের একটি অধ্যাদেশের অধীনে পরিচালিত হলেও নতুন আইনের মাধ্যমে বাহিনীটির কার্যক্রম, ক্ষমতা ও জবাবদিহির বিষয়গুলো আরও সুস্পষ্টভাবে নির্ধারণ করা হবে।'

জাহেদ উর রহমান বলেন, 'র‌্যাবের আগের কাঠামো ও কার্যপদ্ধতিতে থাকছে না। বাহিনীটির জন্য একটি নতুন পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা হচ্ছে এবং নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।'

তবে নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, 'কোনো আইন কীভাবে প্রয়োগ হবে, তা নির্ভর করে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর। শেখ হাসিনার আমলে ব্যাংক খাতে লুটপাট যেমন সরকারের মদদে হয়েছে, তেমনি র‍্যাবের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোও রাজনৈতিক অনুমোদনের ফল ছিল।'

উপদেষ্টা আরও বলেন, 'অন্তর্বর্তী সরকার কিংবা ভবিষ্যতের কোনো গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না। তবে রাষ্ট্রের নিরাপত্তা, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে একটি দক্ষ এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে।'

তিনি বলেন, 'র‍্যাবের সমালোচনা বাদ দিলে দেখা যাবে, তারা অনেক ক্ষেত্রে দক্ষতার সঙ্গে সন্ত্রাস ও অপরাধ মোকাবিলা করেছে, যেখানে প্রচলিত পুলিশ বাহিনী সবসময় সফল হয়নি।'

তিনি আরও বলেন, 'র‍্যাবের উন্নত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম ও বিশেষ সক্ষমতা রয়েছে। এ কারণে একটি এলিট ফোর্স ভবিষ্যতেও থাকবে—সেটি র‍্যাব নামেই হোক বা অন্য কোনো নামে। তবে সেটি একটি সুস্পষ্ট আইনি কাঠামোর আওতায় পরিচালিত হবে, যাতে অতীতের বিতর্ক ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আর না থাকে।'

Related Topics

টপ নিউজ

জাহেদ উর রহমান / প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / র‌্যাব / নাম পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • তিস্তা প্রকল্প পুনর্বিন্যাস করা হচ্ছে, যুক্ত হবে পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য   
  • চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net