Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
আত্মাহুতি দেওয়া শিক্ষকের ভূমিকায় ইলিয়াস কাঞ্চন

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
06 May, 2021, 01:00 pm
Last modified: 06 May, 2021, 01:09 pm

Related News

  • চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত 
  • শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমজমাট এফডিসি
  • শাজাহান খানের বিরুদ্ধে শত কোটি টাকার মামলা ইলিয়াসের
  • পরিবহন সেক্টরের কিছু মানুষ নৈরাজ্য চালাচ্ছেন: ইলিয়াস কাঞ্চন
  • ইলিয়াস কাঞ্চনের পক্ষে মাঠে নামলেন চলচ্চিত্রকর্মীরা

আত্মাহুতি দেওয়া শিক্ষকের ভূমিকায় ইলিয়াস কাঞ্চন

'আমার কাছে গল্প ও আমার চরিত্রটা ভালো লেগেছে।'
হাবিবুল্লাহ সিদ্দিক
06 May, 2021, 01:00 pm
Last modified: 06 May, 2021, 01:09 pm
ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

সদ্যই চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন শেষ করেছেন একটি টেলিফিল্মের শুটিং। 'মরণোত্তম' নামে এই টেলিছবির সূত্র ধরেই তার সঙ্গে আলাপ। 

সাদাত হোসাইনের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। চিত্রনাট্য  লিখেছেন ইসতিয়াক অয়ন।

শুটিং শেষে অভিজ্ঞতা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'করোনার মধ্যে তো শুটিং কম করা হয়। দুটো সিনেমার কাজ করেছি। আর এই টেলিফিল্মের শুটিংটা করলাম। সত্যি কথা বলতে, আমার কাছে গল্প ও আমার চরিত্রটা ভালো লেগেছে। এই কারণেই কাজটি করা।'

টেলিফিল্মে তিনি একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন, শেষ মুহূর্তে যিনি আগুনে পুড়ে আত্মাহুতি দেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, 'মাঝখানে সিনেমার অবস্থা খারাপ হওয়ায় নাটক ও টেলিফিল্মের দিকে ঝুঁকেছিলাম। নিয়মিত কাজও করছিলাম। কিন্তু সত্যিকার অর্থে আমার মনের মতো খুব কম কাজ হয়েছে। হাতে গোনা চার-পাঁচটা নাটক ও টেলিফিল্মের শুটিং করে ভালো লেগেছে। তার মধ্যে 'মরণোত্তম' একটি।"

'মরণোত্তম' টেলিফিল্মে ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন  ছাড়াও এই টেলিফিল্মে অভিনয় করেছেন  শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, মাহিমা প্রমুখ।

পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, 'গল্পটা সমসাময়িক। সাধারণ মানুষের দুর্ভোগ ও আত্মত্যাগের মাধ্যমে বড় কিছু অর্জনের যে দুর্ভাগ্যজনক প্রক্রিয়া, তাকে ফোকাস করা হয়েছে। আশা করছি বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাক যোগাবে এই টেলিফিল্ম।'

'একজন শিক্ষক, একজন কবি, সমাজের ক্ষমতাবান কিছু মানুষ ও একটি আত্মহত্যার গল্পকে এক সুতোয় গাঁথা হয়েছে এখানে,' যোগ করেন তিনি।

'বই থেকে শুরু' স্লোগান নিয়ে BOB (Baded on Books) প্রজেক্ট নিয়ে আসছে বঙ্গবিডি। এরই অংশ হিসেবে টেলিফিল্মটি আসন্ন ঈদে প্রচারিত হবে।

Related Topics

টপ নিউজ

ইলিয়াস কাঞ্চন / টেলিফিল্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত 
  • শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমজমাট এফডিসি
  • শাজাহান খানের বিরুদ্ধে শত কোটি টাকার মামলা ইলিয়াসের
  • পরিবহন সেক্টরের কিছু মানুষ নৈরাজ্য চালাচ্ছেন: ইলিয়াস কাঞ্চন
  • ইলিয়াস কাঞ্চনের পক্ষে মাঠে নামলেন চলচ্চিত্রকর্মীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net