Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
চট্টগ্রামে করোনার যুক্তরাজ্য ও আফ্রিকান ভেরিয়েন্টের উপস্থিতি প্রমাণিত: গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2021, 02:45 pm
Last modified: 04 May, 2021, 02:50 pm

Related News

  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে

চট্টগ্রামে করোনার যুক্তরাজ্য ও আফ্রিকান ভেরিয়েন্টের উপস্থিতি প্রমাণিত: গবেষণা

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষক এ নিয়ে গবেষণা করেন।
টিবিএস রিপোর্ট
04 May, 2021, 02:45 pm
Last modified: 04 May, 2021, 02:50 pm

সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে  প্রকাশিত এক সংবাদে চট্টগ্রামে করোনাভাইরাসের যুক্তরাজ্য, ব্রাজিলিয়ান ও আফ্রিকান ভেরিয়েন্টের উপস্থিতির কথা জানানো হয়েছিল। এবার যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্টের উপস্থিতির প্রমাণ পেয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষক। 

তারা চট্টগ্রামের ১০ জন রোগীর নমুনার জিনোম সিকোয়েন্স করে এ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন।

সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে পোলট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টারে (পিআরটিসি) একদল গবেষক ১০ জন রোগীর নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্স করেন। অপর গবেষকেরা হলেন সিভাসুর অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস ও অধ্যাপক শারমিন চৌধুরী। জিনোম সিকোয়েন্স করা হয়েছে ঢাকার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) গবেষণাগারে।

সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ণ করে এ গবেষণা কার্যক্রম চালানো হয়েছে। গবেষণার অংশ হিসেবে SARS-CoV-2 বা নোভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম সিকুয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করার জন্য ১০টি নমুনা পাঠানো হয় ঢাকার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসাআইআর) ঢাকায়। এরপর বিসিএসআইআর-এর গবেষক ড. মো. সেলিম খান ও ড. মো. মোরশেদ হাসান সরকার এ গবেষণায় যোগ দেন।

জিনোম সিকোয়েন্সে দেখা যায়, ১০টি নমুনার মধ্যে ছয়টিতেই ইউকে ভেরিয়েন্টের (B.1.1.7) উপস্থিতি রয়েছে। তিনটিতে দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্টের (B.1.351) উপস্থিতি রয়েছে। তবে কোনো নমুনাতেই বর্তমানে ভারতে চিহ্নিত ভেরিয়েন্টের (B.1.617) উপস্থিতি নেই। একটিতে পাওয়া যায় অস্ট্রেলিয়ার ভেরিয়েন্ট।

মার্চ ও এপ্রিলে আক্রান্ত বিভিন্ন বয়সের রোগী থেকে নমুনাগুলো নেওয়া হয়েছিল। আক্রান্ত রোগীদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। তার মধ্যে ইউকে ধরনের তিনজন রয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার ও অপরজন অস্ট্রেলিয়া ভেরিয়েন্টে আক্রান্ত ছিলেন।

সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ‌'যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে চট্টগ্রামের করোনার ধরনে মিল পাওয়া গেছে। তবে ভারতের সঙ্গে মিলেনি।'

এর আগে ৫ এপ্রিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে 'Fear of new Covid strains grows amid lack of research' শিরোনামে  প্রকাশিত সংবাদে স্বাস্থ্য বিভাগের বরাতে চট্টগ্রামে করোনার যুক্তরাজ্য, ব্রাজিলিয়ান ও আফ্রিকান ভেরিয়েন্টের উপস্থিতির কথা জানানো হয়েছিল।

চট্টগ্রামে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরু হয় মার্চ মাস থেকে। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় এপ্রিলে। মার্চ মাসে মোট শনাক্ত ছিল ৫ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছিল মাত্র ১৩ জনের। এপ্রিলের প্রথম দিনেই রেকর্ড ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়। ৮ দিন পর ৯ এপ্রিল এক দিনে আবারও সর্বোচ্চ রেকর্ড, শনাক্ত হয় ৫২৩ জন। দৈনিক এবং মাসভিত্তিক মৃত্যুতেও এপ্রিল আগের সব সংখ্যা ছাড়িয়ে যায়। ২৫ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১১ জন করোনায় মারা যান। শেষ পর্যন্ত এক মাসে মারা যান রেকর্ড ১৩৬ জন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • চট্টগ্রামে জ্বালানি তেল সংকট, পাম্পগুলোতে দীর্ঘ সারি
  • চট্টগ্রামে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ চালু, এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল আছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net