Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2026, 07:30 pm
Last modified: 07 May, 2026, 07:35 pm

Related News

  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত

বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
টিবিএস রিপোর্ট
07 May, 2026, 07:30 pm
Last modified: 07 May, 2026, 07:35 pm
ছবি: টিবিএস

৭ মার্চের ভাষণ বাজানোর জেরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে কারাগারের জেলার শিরিন আক্তার জানান, বৃহস্পতিবার সকালে উচ্চ আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই–বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে বিকেল পৌনে ৩টার দিকে জামিনে মুক্তি দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ ও আদালত সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. নোমান হোসাইন।

দীর্ঘ ৬০ দিন কারাভোগের পর মুক্ত হয়ে ইমি সাংবাদিকদের বলেন, 'আমি মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করি এবং ধারণ করি। সেই সুবাদে ৭ মার্চের ভাষণ বাজিয়েছিলাম। এটি কোনো অন্যায় নয়। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মব সৃষ্টি করে আমাদের থামানোর চেষ্টা করেছে এবং মিথ্যা মামলায় আটকে রেখেছে। দেশবাসী একদিন এর বিচার করবে।'

চলতি বছরের ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে রিকশায় মাইক বেঁধে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি পালন করছিলেন ইমিসহ কয়েকজন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা প্রদান করেন এবং জোরপূর্বক থানায় নিয়ে যান। পরদিন পুলিশ ইমিসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

Related Topics

টপ নিউজ

ইমি / আটক / কারামুক্ত / জামিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net