Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
ভ্যাকসিনের দাবিতে হুমকির মুখে দেশ ছাড়লেন সেরাম সিইও

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
02 May, 2021, 05:20 pm
Last modified: 02 May, 2021, 05:29 pm

Related News

  • ‘সিইসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে’: কাল যন্তর মন্তরে আবার কর্মসূচি ঘোষণা সিজেপির  
  • দিল্লিতে আদালতের নির্দেশ না মেনে মেট্রো-ট্রেন বন্ধের অভিযোগ: কাল সুপ্রিম কোর্টে শুনানি 
  • দিল্লিতে সিজেপির বিক্ষোভে আটক প্রায় ছয় হাজার; ছাড়া পেলেন কেজরিওয়াল, মমতা, নেহা বোরা
  • প্রধান বিচারপতির হস্তক্ষেপে ছাড়া পেলেন নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের বাইরে আটক আইনজীবীরা
  • সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  

ভ্যাকসিনের দাবিতে হুমকির মুখে দেশ ছাড়লেন সেরাম সিইও

“হুমকি বললেও কম বলা হবে, তাদের প্রত্যাশা ও একইসঙ্গে আক্রমণের মাত্রা কল্পনাতীত,”  
টিবিএস রিপোর্ট
02 May, 2021, 05:20 pm
Last modified: 02 May, 2021, 05:29 pm
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালা। ছবি: রয়টার্স / ফ্রাঞ্চিস মাসকারেনহাস

কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহের জন্য ভারতের বেশ কিছু 'প্রভাবশালী' ব্যক্তির আক্রমণাত্মক কল ও হুমকির মুখে দেশ ছেড়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা। 

ভারতের বর্তমান কোভিড সংক্রমণ পরিস্থিতিতে ভ্যাকসিনের চাহিদা বেড়েছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভ্যাকসিন উৎপাদনে কতোটা চাপের মুখে আছেন এনিয়ে কথা বলেন তিনি।

দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চাপ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার বড় কারণ ছিল। যদিও গত সপ্তাহেই তাকে 'ওয়াই' ক্যাটাগরির নিরাপত্তা দেয় ভারত সরকার। 

"সবচেয়ে বাজে ব্যাপার ছিল ফোন কলগুলো। ভারতের 'চূড়ান্ত ক্ষমতাধর কিছু ব্যক্তিও কল করেন। ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান- এধরনের অনেকেই কল করেছেন। তারা তৎক্ষণাৎ ভ্যাকসিনের সরবরাহ চেয়েছেন," বলেন পুনেওয়ালা।

তার ভাষ্যে "হুমকি বললেও কম বলা হবে, তাদের প্রত্যাশা ও একইসঙ্গে আক্রমণের মাত্রা কল্পনাতীত,"    

"আমি বেশ কিছুদিন লন্ডনেই থাকবো, কারণ আমি ওই পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সবকিছুর দায়িত্ব আমার কাঁধে বর্তাচ্ছে, কিন্তু আমার একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। যখন আপনি শুধু আপনার নিজের কাজ করে যাওয়ার চেষ্টা করছেন... কিন্তু এসব বিভিন্ন ব্যক্তির চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায়..না পারলে তারা কী করবেন তা কল্পনাও করতে চাইনা- আমি এ ধরনের পরিস্থিতিতে আর পড়তে চাই না," ওই সাক্ষাৎকারে বলেন পুনেওয়ালা।  

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারতের বাইরে ভ্যাকসিন উৎপাদন শুরুর পরিকল্পনার অংশ হিসেবেও তিনি লন্ডনে থাকছেন। 

ভারতের বাইরে যুক্তরাজ্যেই ভ্যাকসিন উৎপাদন শুরু হবে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, "আগামী সপ্তাহেই একটি ঘোষণা আসবে," 

সংবাদপত্রটির তথ্যানুযায়ী, সেরাম ইনস্টিউটিউট বার্ষিক উৎপাদন সক্ষমতা ১.৫ বিলিয়ন ডোজ থেকে বাড়িয়ে ২.৫ বিলিয়ন ডোজ করেছে। এ কাজে খরচ হয়েছে ৮০ কোটি ডলার। এ বছরের জানুয়ারিতে ভারতে অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন প্রাপ্তির সময়কালে ৫ কোটি ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন মজুদ করে সেরাম। 

যুক্তরাজ্যসহ ৬৮টি দেশে ভ্যাকসিন রপ্তানি শুরু করেছিল কোম্পানিটি। তবে সম্প্রতি ভারতের মহামারির পরিস্থিতির অবনতি হওয়ায় দেশীয় চাহিদা পূরণের লক্ষ্যে ভ্যাকসিন রপ্তানি স্থগিত করা হয়।

"যেখান থেকে সম্ভব সাহায্য পাওয়ার চেষ্টা করছি আমরা। ভারতের পরিস্থিতি এতো খারাপের দিকে যাবে, আমার মনে হয় না এমনকি সৃষ্টিকর্তাও তা বুঝতে পেরেছিলেন," সাক্ষাৎকারে বলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া / করোনাভাইরাস ভ্যাকসিন / কোভিড-১৯ / কোভিড-১৯ অতিমারি / ভারত / আদর পুনেওয়ালা / যুক্তরাজ্য / লন্ডন / ভারতে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ‘সিইসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে’: কাল যন্তর মন্তরে আবার কর্মসূচি ঘোষণা সিজেপির  
  • দিল্লিতে আদালতের নির্দেশ না মেনে মেট্রো-ট্রেন বন্ধের অভিযোগ: কাল সুপ্রিম কোর্টে শুনানি 
  • দিল্লিতে সিজেপির বিক্ষোভে আটক প্রায় ছয় হাজার; ছাড়া পেলেন কেজরিওয়াল, মমতা, নেহা বোরা
  • প্রধান বিচারপতির হস্তক্ষেপে ছাড়া পেলেন নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের বাইরে আটক আইনজীবীরা
  • সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net