Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
10 October, 2026, 06:25 pm
Last modified: 10 October, 2026, 06:36 pm

Related News

  • চট্টগ্রামের চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৫
  • মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ওয়ার্ড সভাপতি রাজেশ গ্রেপ্তার
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা

সব পুলিশ নামিয়ে দিন, সবাইকে গ্রেপ্তার করুন: মোদিকে রাহুল গান্ধী  

এক্স-এ দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী লেখেন, ‘মি. মোদি, আপনার যা ইচ্ছা করুন। ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার—যত ইচ্ছা পুলিশ ডাকুন। সমস্ত নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণ-যুবকদের আটক করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’
হিন্দুস্তান টাইমস
10 October, 2026, 06:25 pm
Last modified: 10 October, 2026, 06:36 pm
কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, 'মোদি, আপনি যা ইচ্ছা হয়, করুন। আমরা পিছু হটব না।'

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ভারতের যুবসমাজকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ভারতের সংবিধান ও জনগণের কণ্ঠস্বর রক্ষায় কংগ্রেস তাদের পাশে থাকবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রাহুল গান্ধী।

এক্স-এ দেওয়া বার্তায় রাহুল গান্ধী লেখেন, 'আমি এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি এবং আরএসএস-এর বিরুদ্ধে লড়াই করে আসছি। একজন প্রতিপক্ষকে যেভাবে চেনা যায়, ঠিক সেভাবেই হাতের তালুর মতো আমি তাদের ভেতর-বাইরে চিনি ও বুঝি। এই মানুষগুলোর মূল বৈশিষ্ট্যই হলো কাপুরুষতা।'

তিনি আরও লেখেন, 'নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও অজিত দোভাল—যারা এই গল্পের খলনায়ক, তারা ধীরে ধীরে অনুভব করছেন যে তাদের চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। আমরাই সেই জায়গা সংকুচিত করে আনছি।'

I've been fighting Narendra Modi and the RSS for over a decade now. I understand them like you would understand your opponent - inside out, like the back of my hand. The core characteristic of these people is cowardice. Narendra Modi, Amit Shah, Mohan Bhagwat, Gyanesh Kumar and Ajit Doval, the villains of this story, are slowly finding the space closing around them. We are closing that space. Mr. Modi, do whatever you want. Call out all the police: 10,000, 20,000, 50,000, whatever you want. Arrest all the leaders. Arrest all the young people. Arrest us all. We are surrounding you, and we are not going to back down. Mark my words: we already have the information we need. We are going to defend our Constitution. We are going to protect the voice of the Indian people. And we are going to ensure that what was done to India over the last 10-15 years will never, ever be done again. Youth of India, I am proud of you. Keep protesting. We are standing with you. We are going to ensure that this regime and the people who have attacked our Constitution are defeated. मैं नरेंद्र मोदी, RSS और इनसे जुड़े लोगों के ख़िलाफ़ एक दशक से भी ज़्यादा समय से लड़ रहा हूँ। मैं अपने विरोधियों को उतनी अच्छी तरह समझता हूँ, जितना कोई भी अपने प्रतिद्वंद्वी को समझता है। मैं इन्हें अंदर तक जानता हूँ, इनकी हर चाल से वाक़िफ़ हूँ। इन लोगों की सबसे बड़ी पहचान है - कायरता। नरेंद्र मोदी, अमित शाह, मोहन भागवत, ज्ञानेश कुमार, अजीत डोभाल - इस कहानी के खलनायक - अब धीरे-धीरे घिरते जा रहे हैं। इनके चारों तरफ़ से दायरा सिमट रहा है। जो करना है, कर लीजिए। जितनी पुलिस बुलानी है, बुला लीजिए - 10 हज़ार, 20 हज़ार, 50 हज़ार, जितनी चाहें बुला लीजिए। सारे नेताओं को गिरफ़्तार कर लीजिए। सारे युवाओं को गिरफ़्तार कर लीजिए। हम सबको गिरफ़्तार कर लीजिए। घबराइये मत - हम आपको चारों तरफ़ से घेर रहे हैं, और हम पीछे हटने वाले नहीं हैं। मेरी बात याद रखिए - हमें जो जानकारी चाहिए, वह हमारे पास पहले से है। हम अपने संविधान की रक्षा करेंगे। हम हिंदुस्तान की जनता की आवाज़ की हिफ़ाज़त करेंगे। और हम यह सुनिश्चित करेंगे कि पिछले 10-15 सालों में हिंदुस्तान के साथ जो हुआ है, वह दोबारा कभी, किसी भी सूरत में न हो। हिंदुस्तान के युवाओं, मुझे आप पर गर्व है। अपना विरोध जारी रखिए। हम आपके साथ खड़े हैं। हम यह सुनिश्चित करेंगे कि इस सरकार और हमारे संविधान पर हमला करने वालों को शिकस्त मिले।

— Rahul Gandhi (@RahulGandhi) October 10, 2026

সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই কংগ্রেস নেতা বলেন, 'মি. মোদি, আপনার যা ইচ্ছা করুন। ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার—যত ইচ্ছা পুলিশ ডাকুন। সমস্ত নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণ-যুবকদের আটক করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।'

'আমরা আপনাকে ঘিরে ধরছি এবং আমরা মোটেই পিছু হটব না। আমার কথা মিলিয়ে নেবেন। আমাদের কাছে প্রয়োজনীয় সমস্ত তথ্য ইতিমধ্যে চলে এসেছে। আমরা আমাদের সংবিধান রক্ষা করতে যাচ্ছি। আমরা ভারতের মানুষের কণ্ঠ রক্ষা করব। এবং গত ১০-১৫ বছরে ভারতের সাথে যা করা হয়েছে, তা যেন আর কখনোই করা না হয়—তা আমরা নিশ্চিত করব।'

যুবসমাজকে উৎসাহ জানিয়ে বার্তার শেষে তিনি বলেন, 'ভারতের যুবসমাজ, আমি তোমাদের নিয়ে গর্বিত। আন্দোলন চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে দাঁড়িয়ে আছি। এই সরকার এবং যারা আমাদের সংবিধানে আঘাত হেনেছে, তারা যেন পরাজিত হয়—আমরা তা নিশ্চিত করব।'
 

Related Topics

টপ নিউজ

রাহুল গান্ধী / ভারত / নরেন্দ্র মোদি / সিজেপি / ককরোচ জনতা পার্টি (সিজেপি) / যন্তর মন্তর / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • চট্টগ্রামের চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৫
  • মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ওয়ার্ড সভাপতি রাজেশ গ্রেপ্তার
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net