Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 May, 2026, 11:50 am
Last modified: 06 May, 2026, 12:21 pm

Related News

  • রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত
  • নাটোরে মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, জড়িত সন্দেহে স্ত্রী ও ছেলে আটক
  • চট্টগ্রামে চোর সন্দেহে গাছে বেঁধে রাতভর মারধরের পর যুবকের মৃত্যু, আটক ৪
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ

নেত্রকোণায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক আটক

ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
টিবিএস রিপোর্ট
06 May, 2026, 11:50 am
Last modified: 06 May, 2026, 12:21 pm

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে আজ বুধবার (৬ মে) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে সাগর (৩০) নামে একজনকে আটক করেছে র‍্যাব-১৪-এর একটি দল। 

তবে অভিযুক্তকে এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। ওসি জানিয়েছেন, সাগরকে সন্ধ্যায় থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করার কথা রয়েছে।

র‍্যাব-১৪-এর অধিনায়ক (সিও) নাইমুল হাসান বলেছেন, এ বিষয়ে দুপুর ১২টার দিকে ময়মনসিংহে একটি সংবাদ সম্মেলন করা হবে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক প্রায় চার বছর আগে একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী ছাত্রী নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। তার বাবা পরিবার ছেড়ে চলে যাওয়ার পর মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করা গেলে বিষয়টি তার মাকে জানানো হয়। পরে গত ১৮ এপ্রিল মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন।

এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

এদিকে, অভিযুক্ত সাগর গতকাল অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় অনাগত সন্তানের পিতৃত্ব শনাক্তে তিনি ডিএনএ পরীক্ষার দাবি জানান।

Related Topics

টপ নিউজ

শিশু ধর্ষণ / অন্তঃসত্ত্বা / মাদ্রাসাশিক্ষক / আটক / নেত্রকোণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত
  • নাটোরে মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, জড়িত সন্দেহে স্ত্রী ও ছেলে আটক
  • চট্টগ্রামে চোর সন্দেহে গাছে বেঁধে রাতভর মারধরের পর যুবকের মৃত্যু, আটক ৪
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net