Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
আধা পচা ফলের ব্যবসায় তাদের বেঁচে থাকা

ফিচার

ফয়জুল্লাহ ওয়াসিফ
27 April, 2021, 04:20 pm
Last modified: 27 April, 2021, 04:22 pm

Related News

  • কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: বিএনপির হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন প্রায় ১২শ’ মানুষ
  • কড়াইল বস্তির বাসিন্দাদের রাত কাটছে খোলা আকাশের নিচে, কী আছে জয়নব-জাকিয়াদের ভাগ্যে?

আধা পচা ফলের ব্যবসায় তাদের বেঁচে থাকা

“আমাদের থাকা খাওয়া হলেই চলে। ব্যবসায়ে তো লাভ-ক্ষতি থাকে। কোনো দিন ফল বিক্রি না হলে বিপদে পড়ে যাই। এই ফল তো সংরক্ষণ করা সম্ভব না,”  
ফয়জুল্লাহ ওয়াসিফ
27 April, 2021, 04:20 pm
Last modified: 27 April, 2021, 04:22 pm

রাজধানীর কড়াইল বস্তির বউ বাজারের মাছ পট্টির একটি গলিতে ব্যবসা করেন সুমা খাতুন। এক ব্যতিক্রমী ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। ব্যবসাটা মূলত ফলের। তবে তা স্বাভাবিক কোন ফলের দোকান নয়। নগরীর বড় ফলের দোকানের আধা পচা ফল সংগ্রহ করে, তা বস্তির নিম্ন আয়ের ক্রেতাদের কাছে বিক্রি করেন এই নারী। 

কেনো এই ব্যবসাই বেছে নিলেন তার উত্তরে জানালেন, এই কাজ করেই তার সংসার চলে। 

"এখন রোজগারের অন্য কোনো পথ নেই। তাই গুলশানের ফলের দোকান থেকে এগুলো কম দামে নিয়ে এসেছি। সারাদিন ধরে বিক্রি করবো,"

"আগে বাসা-বাড়িতে কাজ করতাম। দিন মজুরের কাজও করেছি। কিন্তু এখন সেই সুযোগ না থাকায় এই ব্যবসা নিয়ে বসেছি," বলেন তিনি। 

কোনোভাবে সংসার চালানোর ব্যবস্থা করাই মূল চিন্তা অভাবী এই নারীর।  

তার সঙ্গে কথা বলতে বলতেই একজন ক্রেতা আসলেন। তিনি আধা কেজি আঙুর নিতে চান। সুমা খাতুন ১২০ টাকা কেজি দরে দাম হাকালেন। দু'দফা দর কষাকষির পর ৫০ টাকায় আধা কেজি আঙুর কিনলেন সেই ক্রেতা। 

এর মাঝেই তার সঙ্গে কথা চলতে থাকলো। জানালেন, ৭০০ টাকার পুঁজি লাগিয়েছেন আজ। এরমধ্যে ৫০০ টাকার আঙুর কিনেছেন। আর বাকি দুই'শ টাকার কমলা, আপেল, মাল্টা নিয়ে এসেছেন। এগুলো বিক্রি করে ১৫০ থেকে ২০০ টাকা লাভ পাবেন তিনি। তা দিয়ে ঘরের বাজার করবেন। 

এসব ফলে স্বাস্থ্যঝুঁকি আছে কিনা, এমন প্রশ্ন করলে তেমন কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তবে তা নিয়ে বিশেষ কোনো মাথা ব্যাথাও দেখাননি এই নারী। পেটের ক্ষুধাই তার কাছে বড়। নিতান্তই ক্ষুধা নিবারণের জন্য এই পেশা বেছে নিয়েছেন বলে জানান তিনি। 

সুমা খাতুন বলেন, "এ কাজ করেই আমার সংসার চলছে। বাচ্চাদের খাবার দিতে পারছি। এটাই বড় কথা। আমরা গরীব মানুষ। এতোকিছু ভাবলে আমাদের পেট চলবে না,"  

এর মধ্যে আরেকজন ক্রেতার সাথে দর কষাকষি শুরু করলেন তার সঙ্গে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার আলাপ শুরু হলো। কথায় কথায় জানালেন জীবিকা আর জীবন সংগ্রামের কথা। 

তিনি বলেন, "দুই মেয়ে আর এক ছেলে নিয়ে আমার সংসার। স্বামী থেকেও নেই। গ্রামে আরেক বিয়ে করে সেই সংসার করছেন। ঢাকায় থাকা ছেলে-মেয়েসহ এই পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব পালন তো দূরের কথা, খোঁজখবরও রাখেন না,"  

তিনি আরও বলেন, "কতো দিন হলো তার বাবার সঙ্গে কথা হয় না। জীবন সংগ্রামে এখন প্রায় সবকিছু ভুলতে বসেছি। দুই মেয়ের একজনের বিয়ে দিলাম নিজে। তবে ছোট মেয়ের বিয়ে নিয়ে বিপদে আছি,"

পাশে ৮ বছর বয়সী ছেলে রমজান আলীর দিকে তাকিয়ে বললেন, "ওই আমার ভরসা। ছেলেটা বড় হয়ে যদি আমার দুঃখ বোঝে। এছাড়া আর তেমন কোন অবলম্বন নেই। বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার পথও নেই,"  

রমজান আলী বলেন,"আমি স্থানীয় দারুল উলুম কড়াইল মাদ্রাসায় নজরানা বিভাগে পড়ি। মাদ্রাসায় থাকি, তবে খাবার বাসায় খেতে হয়। ব্যবসায় সাহায্য করতে রোজ বাজারে মায়ের কাছে আসি," 

বড় হয়ে চাকরি করবেন এটিই প্রত্যাশা তার। 

সুমা খাতুন বলেন, "ভালো কোনো কাজ পেলে সেটা করতাম। তাতে আমাদের থাকা খাওয়া হলেই চলে। ব্যবসায়ে তো লাভ-ক্ষতি থাকে। কোনো দিন ফল বিক্রি না হলে বিপদে পড়ে যাই। এই ফল তো সংরক্ষণ করা সম্ভব না। তাই অনেকদিন লস করে বিক্রি করতে হয়,"  

"কিন্তু লস দিতে হলে আবার চালান থাকেনা। সেই ভয় তো আছেই। এখানে যে বসতে হয় এই ভাড়াও লাগে। যেদিন ভালো বেচাকেনা হয় সেদিন দিতে পারি। অন্যদিন বলে কয়ে ভাড়ার টাকাটা মাফ করি,"  জানালেন তিনি। 

তবে লকডাউনে গুলশানের ফলের দোকানগুলো বন্ধ থাকায় এখন প্রতিদিন কম দামে ভালো কিছু ফল কিনতে পারছেন তিনি। সেগুলো বিক্রি করতে সুবিধা হচ্ছে। এছাড়া এতোদিনে নিয়মিত কিছু ক্রেতাও জুটে গেছে তার। 
 
 

Related Topics

টপ নিউজ

আধা পচা ফল / ফল বিক্রি / কড়াইল বস্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ক্ষমতায় গেলে কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড: বিএনপির হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন প্রায় ১২শ’ মানুষ
  • কড়াইল বস্তির বাসিন্দাদের রাত কাটছে খোলা আকাশের নিচে, কী আছে জয়নব-জাকিয়াদের ভাগ্যে?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net