Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
অপহৃত ইয়েমেনি মডেল ইন্তেজার হাম্মাদির ভাগ্যে ‘নির্জন কারাবাস’

বিনোদন

টিবিএস ডেস্ক
24 April, 2021, 05:10 pm
Last modified: 24 April, 2021, 05:15 pm

Related News

  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত
  • ২০২৫ সালে ছুটিতে শীর্ষে ইয়েমেন, বাংলাদেশে ৪০ দিন

অপহৃত ইয়েমেনি মডেল ইন্তেজার হাম্মাদির ভাগ্যে ‘নির্জন কারাবাস’

হুথিরা তার বিরুদ্ধে 'অনৈতিক কাজ' করার অভিযোগ করে থাকতে পারে, কারণ 'অভিনেত্রীরা নিজেদের চুল উন্মুক্ত রেখেছেন বা পুরুষ অভিভাবক ছাড়া পথে বের হয়েছেন।'
টিবিএস ডেস্ক
24 April, 2021, 05:10 pm
Last modified: 24 April, 2021, 05:15 pm
ইন্তেজার আল-হাম্মাদি। ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা নিজ দেশের মডেল ও অভিনেত্রী এন্তেসার আল-হাম্মাদিকে আপহরণের পর শাস্তি হিসেবে নির্জন কারাগারে পাঠিয়েছে। হাম্মাদির খালেদ মোহাম্মদ আল-কামাল আইনজীবী গত বৃহস্পতিবার এ কথা জানান।

আরব নিউজকে তিনি বলেন, 'হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পশ্চিম সানা আদালতের একজন প্রসিকিউটর বুধবার কেন্দ্রীয় কারাগারে হাম্মাদিকে জিজ্ঞাসাবাদ করেন। গত কয়েক সপ্তাহ ধরে কর্মকর্তারা তাকে আদালতে বিচারের জন্য প্রেরণে অনাগ্রহ প্রকাশের পর প্রসিকিউটর এই মডেলকে জিজ্ঞাসাবাদ করেন।'

হুথির 'তদন্ত' চলাকালে ২০ বছর বয়সী আল-হাম্মাদি একজন কয়েদির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে যান। এক পর্যায়ে তিনি অপহরণের ঘটনা এবং কারাগারের দুর্দশাপূর্ণ অবস্থার বিষয়ে চেঁচামেচি করতে থাকেন।

তার আইনজীবী বলেন, হুথি নিয়ন্ত্রিত ওই অঞ্চলের কারা-কর্মকর্তারা আল-হাম্মাদিকে নির্জন কারাগারে আটকে রেখে তার এই ক্ষোভের প্রতিক্রিয়া দেখিয়েছেন!

ইন্তেজার আল-হাম্মাদি। ছবি: সংগৃহীত

আইনজীবী আল-কামাল বলেন, 'হাম্মাদি তার সহ-বন্দিদের কাছ থেকে আলাদা হয়ে পড়েছেন। কারাগারে তিনি খুবই খারাপ মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।'

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি সানার একটি রাস্তা থেকে আল-হাম্মাদি এবং তার দুই বন্ধুকে অপহরণ করা হয়। ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, এই তিন অভিনেত্রী একটি টিভি সিরিজের শুটিং করতে যাচ্ছিলেন, পথে হিথি বিদ্রোহীরা সানার হাদা স্ট্রিটে এই তিন অভিনেত্রীর গাড়ি থামিয়ে এক অজানা স্থানে নিয়ে যায় তাদের।

স্থানীয় এবং আন্তর্জাতিক নানান সংঘ'সহ সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে হাম্মাদি ও তার বন্ধুদের অপহরণ ঘটনার নিন্দা এবং একইসঙ্গে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। অবশ্য সেই দাবি উপেক্ষা করে হাম্মাদিকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেছে হুথি।

আল-কামাল জানান, এই মডেলের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ নেই, তবে তিনি সন্দেহ করেন, হুথিরা তার বিরুদ্ধে 'অনৈতিক কাজ' করার অভিযোগ করে থাকতে পারে, কারণ 'অভিনেত্রীরা নিজেদের চুল উন্মুক্ত রেখেছেন বা পুরুষ অভিভাবক ছাড়া পথে বের হয়েছেন।'

@ilhan @SpeakerPelosi @UN_Women She is a common person and a model in Yemen kidnaped by Houthi terrorists. She is not Lojain so she won't be serving your political agenda. But sure let's see if you all are really serious about women's safety without political benefits. https://t.co/4cy5qQs7Ki— فرقان (@iamfurqan_) April 12, 2021

আল-হাম্মাদি দুটি টিভি ধারাবাহিক নাটকে অংশ নিয়েছিলেন এবং প্রকাশ্যে কথা বলেছিলেন আন্তর্জাতিক সুপারমডেল হওয়ার উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে। এছাড়া তিনি কোভিড-১৯ মহামারির সময় ঐতিহ্যবাহী ইয়েমেনি পোশাক এবং সৌন্দর্য পণ্যের প্রচারণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার হাজির হয়েছিলেন।

মানবাধিকার কর্মী এবং সরকারি কর্মকর্তারা হুথিদের নারী দমনকে আল-কায়েদা এবং দায়েশের মতো সন্ত্রাসী সংগঠনের অনুরূপ কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছে। এই অভিনেত্রীদের অপহৃত হওয়ার ঘটনা ইয়েমেনের অভ্যন্তরে এবং বাইরে ক্ষোভের সৃষ্টি করেছে।


  • সূত্র: আরব নিউজ

     

Related Topics

টপ নিউজ

ইন্তেজার আল-হাম্মাদি / মডেল / ইয়েমেন / হুথি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া কারা এই হুথি?
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত
  • ২০২৫ সালে ছুটিতে শীর্ষে ইয়েমেন, বাংলাদেশে ৪০ দিন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net