Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 

বাংলাদেশ

আরিফুল ইসলাম
14 April, 2026, 08:55 pm
Last modified: 14 April, 2026, 09:18 pm

Related News

  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • নববর্ষে খাজনা আদায়ে লক্ষ্মীপুরে ভূমি অফিসে ব্যতিক্রমী ‘হালখাতা’
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • নববর্ষে জঙ্গি হামলার শঙ্কা নেই, রয়েছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার

ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 

স্বর্ণ ব্যবসায়ী রবি ঘোষ বলছিলেন, একসময় হালখাতার দিনে দম ফেলার ফুরসত মিলতো না। কত শত মিষ্টি, আর উপহারে ঢাসা থাকত দোকানে। এসব এখন কেবলই স্মৃতি।
আরিফুল ইসলাম
14 April, 2026, 08:55 pm
Last modified: 14 April, 2026, 09:18 pm
ছবি: টিবিএস

বর্তমানে ডিজিটালের ছোঁয়ায় পহেলা বৈশাখের সেই হালখাতার উৎসব ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পথে। এখন হালখাতা উৎসব যেন পরিণত হয়েছে নিয়ম রক্ষার উৎসবে। দোকানগুলোতে আর নেই সেই আলোকসজ্জা। হালখাতার কার্ড ছাপানোয় নেই সেই তড়িঘড়ি। এছাড়া দাওয়াত দিয়েও ক্রেতাদের হালখাতার দিন পাওয়া যায় না বলেও অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের। 

গত ৩০ বছরেরও বেশি সময় ধরে রাজধানীর পুরান ঢাকার তাতি বাজারের ঋক্তিকা জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকান পরিচালনা করে আসছেন রবি ঘোষ।তিনি বলছিলেন, একসময় হালখাতার দিনে দম ফেলার ফুরসত মিলতো না। কত শত মিষ্টি, আর উপহারে ঢাসা থাকত দোকানে। এসব এখন কেবলই স্মৃতি। যদিও নিয়ম রক্ষা করতে সীমিত পরিসরে হালখাতার আয়োজন করে আসছি।

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, স্বর্ণের ভরি যখন ১০০ টাকা ছিল, তখন থেকে আমি এই ব্যবসায় জড়িত। এখন আর আগের মতো জমজমাট হয় না। আর আমরাও কাস্টমারদের বলি না। বললেও কেউ আসে না। শুধু নিয়মটাই মানা হচ্ছে, আর কিছু না। আগের মতো আর আনন্দ নেই। আগে আমরা দোকান সাজসজ্জা করেনি। 

একই গলির তাইবা ইসলাম জুয়েলার্স দোকানের মালিক মো. রবিউল ইসলাম বলেন, এক সময়ের জাকজমকপূর্ণ হালখাতার উৎসব গত এক দশকে ধারাবাহিকভাবে জৌলুস হারিয়েছে। বছরের প্রথম দিন হিসেবে আগে যে রকম আনন্দ হতো, তা এখন আর হয় না। এখন বাপ-দাদার নিয়ম মেনে আসছি। কিছু কাস্টমার আছেন, পহেলা বৈশাখের দিনে দাওয়াত দিলে আসেন। তাদের জন্য মিষ্টি, বিভিন্ন গিফটের ব্যবস্থা করা হয়েছে। তবে আগের মতো আনন্দ আর নেই।

ছবি: টিবিএস

গত ১০ বছর ধরে তাতি বাজারে নতুন হিসাবের খাতা বিক্রয় করেন আসছেন মো. রবিউল ইসলাম। তিনি জানান, পহেলা বৈশাখে হালখাতার উৎসবের দিনে নতুন খাতা প্রচুর বিক্রি হতো। বেচা-কেনার জন্য দম ফেলানোর সময় পাওয়া যেত না।

তিনি বলেন, গত চার-পাঁচ বছর ধরে পহেলা বৈশাখ উপলক্ষে নতুন হিসাবের খাতা বিক্রয় কমেছে। ডিজিটালের ছোঁয়ায় দিনে দিনে কাগজের খাতা কেনার আগ্রহ হারাচ্ছে মানুষ। দিনে দিনে আমাদের ব্যবসাও হারানোর পথে। এখন নাম মাত্র বিক্রয় হয় এসব খাতা। 

ছবি: টিবিএস

একই এলাকার হিটলার চন্দ্র ঘোষাল নামে আরেক ব্যবসায়ী বলেন, 'এখন আর আগের মতো হালখাতার গুরুত্ব নেই। আর কেউ আসেও না। যারাও আসে তারাও অতি প্রয়োজনে আসেন। একটা সময় হালখাতার দিন এসব দোকানগুলো মুখর থাকত ক্রেতাদের পদচারণায়। বাহারি সাজে সাজতো দোকান, মিষ্টি ভর্তি হাড়ি থাকতো দোকানের কোনায়, আর লাল খাতায় চলতো নতুন বছরের দেনা-পাওনার হিসাব। তবে আজকাল এসব দৃশ্য হারিয়েছে। উৎসবহীন দোকানে হালখাতা এখন কেবলই নিয়ম রক্ষার উৎসব।'

অন্যদিকে, হালখাতার সাথে আকর্ষণ হারিয়েছে উৎসবের অন্যতম অনুষঙ্গ লালসালু (লাল রঙের সুতি কাপড়বিশেষ) মোড়ানো ঐতিহ্যবাহী খাতাও। এক সময়ে ব্যাপক চাহিদা থাকলেও সময়ের পরিক্রমায় অনেকেই ব্যবসার হিসাব রাখতে বেছে নিয়েছেন ডিজিটাল মাধ্যম। শহর থেকে গ্রাম সবখানেই লাল মলাটের সেই প্রাচীন আভিজাত্য এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল। 

ছবি: টিবিএস

মোগল সম্রাট আকবরের শাসনামলে বাংলা সাল প্রবর্তনের পর থেকে বৈশাখ মাসের প্রথম দিন বাংলার ব্যবসায়ীরা নতুন খাতা বা হালখাতা খোলার প্রথা চালু করেন। যা ৪০০ বছরের বেশি সময় ধরে প্রচলিত আছে। 

বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা খদ্দেরদের সঙ্গে বিগত বছরের খাতায় তাদের দেনা-পাওনার হিসাব চুকিয়ে এ দিন হিসাবের নতুন খাতা খোলেন। এ উপলক্ষে ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টিমুখ করান। খদ্দেররাও তাদের সামর্থ্য অনুযায়ী পুরোনো দেনা শোধ করেন।

Related Topics

টপ নিউজ

পহেলা বৈশাখ / মোগল / হালখাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • নববর্ষে খাজনা আদায়ে লক্ষ্মীপুরে ভূমি অফিসে ব্যতিক্রমী ‘হালখাতা’
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • নববর্ষে জঙ্গি হামলার শঙ্কা নেই, রয়েছে জোর প্রস্তুতি: ডিএমপি কমিশনার

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net