Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
‘ইরাক যুদ্ধ থেকে আমরা কি কিছুই শিখিনি?’—ইরানের বিরুদ্ধে ‘অবৈধ’ যুদ্ধের নিন্দা গ্রিনপিসের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
14 April, 2026, 11:50 am
Last modified: 14 April, 2026, 11:51 am

Related News

  • কালি ও ধ্বংসস্তূপ: ইরানের বুদ্ধিবৃত্তিক সত্তার ওপর পরিকল্পিত আঘাত
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক মজুত রেকর্ড সর্বনিম্নের দিকে
  • যুক্তরাষ্ট্রের চেয়ে আলাদা প্রমাণের মাধ্যমে ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হচ্ছে চীন
  • ইরান যুদ্ধ ও পোপের সাথে বিবাদ: ট্রাম্পের মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যে সংশয়

‘ইরাক যুদ্ধ থেকে আমরা কি কিছুই শিখিনি?’—ইরানের বিরুদ্ধে ‘অবৈধ’ যুদ্ধের নিন্দা গ্রিনপিসের

টিবিএস রিপোর্ট
14 April, 2026, 11:50 am
Last modified: 14 April, 2026, 11:51 am
মার্কিন-ইসরায়েলি হামলায় তেহরানের একটি তেলের ডিপোতে ধরে যাওয়া আগুন। ৮ মার্চ ২০২৬। স্ক্রিনগ্র্যাব: রয়টার্স

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া 'অবৈধ যুদ্ধের' তীব্র সমালোচনা করে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বলেছে, ক্রমবর্ধমান এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে মানবিক ও পরিবেশগত সংকটকে আরও ঘনীভূত করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে: 'ইরাক যুদ্ধ থেকে আমরা কি কিছুই শিখিনি?' ওই যুদ্ধে বেসামরিক প্রাণহানি, দীর্ঘমেয়াদি আঞ্চলিক অস্থিরতা ও পরিবেশগত ক্ষয়ক্ষতির উদাহরণও টেনেছে তারা।

সংস্থাটি বলেছে, 'কর্তৃত্ববাদী নেতারা ক্রমাগত মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে চলেছেন। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অবৈধ যুদ্ধ এই অঞ্চলের চলমান বিশৃঙ্খলা ও জরুরি অবস্থাকে কেবল আরও উসকে দিচ্ছে। গাজায় চলমান গণহত্যা এবং লেবাননে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে: আমরা আর কতদিন এসব সহ্য করব?'

View this post on Instagram

A post shared by Greenpeace International 🌍 (@greenpeace)

গ্রিনপিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আত্মকেন্দ্রিক নেতারা যখন নির্বিচার ধ্বংসযজ্ঞ এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যার দিকে ঠেলে দিচ্ছেন, তখন আমরা কোনোভাবেই চুপ থাকতে পারি না। আমাদের অবশ্যই স্বৈরাচারী যুদ্ধবাজ মানসিকতার অবসান ঘটাতে হবে।'

ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার যোগসূত্র তুলে ধরে সংস্থাটি বলেছে, জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরতা সংঘাতকে উসকে দিচ্ছে এবং স্বৈরাচারী সরকারগুলোকে শক্তিশালী করছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'অন্য এক পৃথিবী গড়া সম্ভব: যেখানে চালিকাশক্তি হবে শান্তি, ন্যায়বিচার ও নবায়নযোগ্য জ্বালানি; তেল, গ্যাস বা জীবাশ্ম জ্বালানিনির্ভর সংঘাত নয়। জীবাশ্ম জ্বালানির যুগের অবসান ঘটানোর অর্থ হলো সেই ব্যবস্থাগুলোকে দুর্বল করে দেওয়া যা একনায়ক ও যুদ্ধবাজদের সমৃদ্ধ করে। এর মাধ্যমে এমন এক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব যেখানে মুনাফার চেয়ে মানুষের জীবনকে প্রাধান্য দেওয়া হবে।'
 
Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / মধ্যপ্রাচ্য / গ্রিনপিস / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • কালি ও ধ্বংসস্তূপ: ইরানের বুদ্ধিবৃত্তিক সত্তার ওপর পরিকল্পিত আঘাত
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক মজুত রেকর্ড সর্বনিম্নের দিকে
  • যুক্তরাষ্ট্রের চেয়ে আলাদা প্রমাণের মাধ্যমে ইরান যুদ্ধ থেকে যেভাবে লাভবান হচ্ছে চীন
  • ইরান যুদ্ধ ও পোপের সাথে বিবাদ: ট্রাম্পের মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যে সংশয়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net