Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
সরকারের ব্যাংকঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদের হার আবার বেড়েছে 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
13 April, 2026, 09:35 am
Last modified: 13 April, 2026, 09:35 am

Related News

  • সরকারের টাকার চাহিদা বাড়ায় ৫ হাজার কোটি টাকার বিশেষ রেপো নিলাম করবে বাংলাদেশ ব্যাংক 
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • ব্যাংকে তারল্য বাড়ায় আবার কমেছে ট্রেজারি বিলের সুদহার
  • ইউনূস সরকারের ১৪ মাসে ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা
  • অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণ ৪৮ শতাংশ কমেছে

সরকারের ব্যাংকঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদের হার আবার বেড়েছে 

টিবিএস রিপোর্ট
13 April, 2026, 09:35 am
Last modified: 13 April, 2026, 09:35 am

টাকার চাহিদা বৃদ্ধি এবং রাজস্ব আদায়ে ধীরগতির কারণে ব্যাংক থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে সরকার। এর ফলে গত এক সপ্তাহে ট্রেজারি বিলের মুনাফার হার হেরেছে, যা স্বল্পমেয়াদি সুদহারের ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে।

গতকাল অনুষ্ঠিত সর্বশেষ নিলামের তথ্য অনুযায়ী, ৯১ দিন, ১৮২ দিন ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার আগের সপ্তাহের তুলনায় ৩১ থেকে ৩৩ বেসিস পয়েন্ট বেড়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের মুনাফার হার বেড়ে দাঁড়িয়েছে ১০.১৬ শতাংশ। এছাড়া ১৮২ দিনের ট্রেজারি বিলের ক্ষেত্রে এই হার ১০.৩৩ শতাংশ ও ৩৬৪ দিন মেয়াদি বিলের ক্ষেত্রে ১০.৩৯ শতাংশে পৌঁছেছে।

এক সপ্তাহ আগে, ৬ এপ্রিল ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের মুনাফার হার ছিল ৯.৮৫ শতাংশ, ১৮২ দিনের বিলে ১০.০১ শতাংশ ও ৩৬৪ দিনের বিলে ছিল ১০.০৮ শতাংশ।

একটি বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মূলত সরকারের ব্যাংকঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ট্রেজারি বিলের সুদের হার বেড়েছে। তিনি টিবিএসকে বলেন, 'সরকারের কোষাগারে অর্থের সংকট রয়েছে। রাজস্ব আদায়ও লক্ষ্যমাত্রার অনেক কম। ফলে সরকার ব্যাংকঋণের ওপর নির্ভরতা বাড়িয়েছে।'

নিয়মিত নিলাম ক্যালেন্ডারের বাইরেও কেন্দ্রীয় ব্যাংক এই মাসে অফ-ক্যালেন্ডার নিলামের আয়োজন করেছে। জরুরি অর্থের প্রয়োজন মেটাতে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের মাধ্যমে দুই দফায় মোট ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।

ট্রেজারি বিলের মুনাফার হার এর আগে ১১.৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। তবে ব্যাংকিং খাতে তারল্য পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তা ১০ শতাংশের নিচে নেমে আসে।

অর্থনীতিবিদরা বলছেন, জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় সরকারি ব্যয় বেড়েছে। বিশেষ করে সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো এই ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ, যার প্রভাবে মুনাফার হার আবার বাড়তে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ট্রেজারি বিল-বন্ডের সুদের হার নির্ধারণ করা হয় ব্যাংকগুলোর কাছে কী পরিমাণে তারল্য রয়েছে, তার ওপর ভিত্তি করে। 'সরকারের চাহিদার তুলনায় ব্যাংকগুলোতে তারল্য জোগান বেশি থাকলে সুদের হার কমে। আর চাহিদার তুলনায় তারল্য জোগান কম থাকলে সুদের হার বাড়ে,' বলেন তিনি।

ব্যাংকাররা বলছেন, এখন ব্যাংকিং খাতে তারল্য সংকট নেই, তবে সরকারের বেশি ঋণ নেওয়ার প্রয়োজন হওয়ায় সুদহার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

এপ্রিল থেকে জুন—এই তিন মাসে ট্রেজারি বিলের মাধ্যমে সরকার ১ লাখ ১০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ৪৪ হাজার কোটি টাকা ৯১ দিন মেয়াদি, ৩৬ হাজার কোটি টাকা ১৮২ দিন মেয়াদি এবং ৩০ হাজার কোটি টাকা ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের মাধ্যমে নেওয়া হবে। 

পাশাপাশি ট্রেজারি বন্ডের মাধ্যমে আরও ৩৯ হাজার কোটি টাকার মাঝারি ও দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ট্রেজারি বিল হলো স্বল্পমেয়াদি সরকারি সিকিউরিটিজ, যার মেয়াদ ৯১ থেকে ৩৬৪ দিন পর্যন্ত। নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবেও ট্রেজারি বিল পরিচিত। কারণ এর ওপর নির্দিষ্ট হারে সুদ পাওয়ার নিশ্চয়তা থাকে।

আর ট্রেজারি বন্ড হলো দীর্ঘমেয়াদি আর্থিক ঋণপত্র। এর বিপরীতের বিনিয়োগ থেকে সরকার দীর্ঘ সময়ের জন্য অর্থ নিয়ে থাকে। এর মেয়াদ হয় ২ থেকে ২০ বছর।

Related Topics

টপ নিউজ

সরকারের ঋণ / ব্যাংক থেকে সরকারের ঋণ / ট্রেজারি বিল / ট্রেজারি বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • সরকারের টাকার চাহিদা বাড়ায় ৫ হাজার কোটি টাকার বিশেষ রেপো নিলাম করবে বাংলাদেশ ব্যাংক 
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার
  • ব্যাংকে তারল্য বাড়ায় আবার কমেছে ট্রেজারি বিলের সুদহার
  • ইউনূস সরকারের ১৪ মাসে ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা
  • অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণ ৪৮ শতাংশ কমেছে

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net