Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বাংলাদেশ

বাসস
09 April, 2026, 08:10 pm
Last modified: 09 April, 2026, 08:13 pm

Related News

  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জাহাজ
  • সারাদেশে অবৈধ মজুতকৃত ৪,৬৯,০৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ

জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

এই ব্যবস্থায় ফিলিং স্টেশন মালিকরা ডিজিটাল মাধ্যমে জ্বালানির বরাদ্দ এন্ট্রি দিয়ে গ্রাহকদের মধ্যে বিতরণ করতে পারবেন। ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জ্বালানি গ্রহণের পাশাপাশি নিজেদের বরাদ্দও দেখতে পারবেন।
বাসস
09 April, 2026, 08:10 pm
Last modified: 09 April, 2026, 08:13 pm
ছবি: বাসস

দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, দক্ষ ও আধুনিক করতে কিউআর কোডভিত্তিক 'ফুয়েল পাস' অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর দুটি ফিলিং স্টেশনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) অ্যাপটি চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য ঢাকা তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এ কার্যক্রম পাইলটিং করা হচ্ছে।

এতে আরও বলা হয়, পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে 'ফুয়েল পাস' অ্যাপটি সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

প্রস্তাবিত এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে জ্বালানি বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশন এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের আওতায় আসবে। এটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে জ্বালানি বিতরণ কার্যক্রম একটি সমন্বিত ও স্বচ্ছ পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আসবে।

এই ব্যবস্থায় ফিলিং স্টেশন মালিকরা ডিজিটাল মাধ্যমে জ্বালানির বরাদ্দ এন্ট্রি দিয়ে গ্রাহকদের মধ্যে বিতরণ করতে পারবেন। ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জ্বালানি গ্রহণের পাশাপাশি নিজেদের বরাদ্দও দেখতে পারবেন। এছাড়া কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিতরণ পরিস্থিতি রিয়েল-টাইম পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

স্মার্টফোন না থাকলেও নাগরিকরা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং কিউআর কোড ডাউনলোড করে প্রিন্ট আকারে ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান ম্যানুয়াল পদ্ধতির কারণে জ্বালানি বিতরণে বিলম্বসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও অনেক ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট দেখা যায়। একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করায় কৃত্রিম সংকটও তৈরি হচ্ছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে, অনিয়ম ও অপচয় কমবে এবং সংকটকালীন সময়ে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে।

সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতায় আধুনিক এই ব্যবস্থাটি দ্রুত বিস্তৃত করা সম্ভব হবে বলে আশা করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 

Related Topics

টপ নিউজ

জ্বালানি / জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় / ফিলিং স্টেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • প্রয়োজনে শহরে বিদ্যুৎ বন্ধ রেখে ফসলের মাঠে সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী 
  • ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল জাহাজ
  • সারাদেশে অবৈধ মজুতকৃত ৪,৬৯,০৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার
  • এলএনজি-এলপিজি নিয়ে আগামী সপ্তাহে দেশে আসছে আরও ৫ জাহাজ
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net