Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2026, 03:45 pm
Last modified: 09 April, 2026, 04:36 pm

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী বলেন, ‘ভারত থেকে এসব ক্যারেজ পাওয়ার পরে ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ নেবে।’
টিবিএস রিপোর্ট
09 April, 2026, 03:45 pm
Last modified: 09 April, 2026, 04:36 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

আগামী জুন মাস থেকে শুরু হয়ে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে ভারত থেকে রেলের ২০০টি ব্রডগেজ ক্যারেজ আসবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। 

তিনি জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এসব কোচ আনা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে একাধিক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বাংলাদেশ রেলওয়ের বর্তমান সমস্যা, বিদ্যমান সংকট এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে এসব কথা জানান।

রেলপথ মন্ত্রী বলেন, 'ভারত থেকে এসব ক্যারেজ পাওয়ার পরে ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ নেবে।'

রেলের বর্তমান জনবল ও যন্ত্রাংশের সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইঞ্জিন, কোচ ও ক্রুর অভাবে বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ১৯টি মেইল বা কমিউটার এবং ২১টি লোকাল ট্রেনসহ মোট ৪০টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পর্যাপ্ত সক্ষমতার অভাবে প্রতিদিন ৭ থেকে ৮টি মালবাহী ট্রেন ফিরিয়ে দিতে হচ্ছে।

ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্ত্রী জানান, 'চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর' শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমানে ৩০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) সংগ্রহের প্রক্রিয়া চলছে। এছাড়া আরও দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি মিটারগেজ ক্যারেজ এবং ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের জন্য ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রণয়ন করা হচ্ছে।

ঢাকা-কিশোরগঞ্জ রুটে নতুন কোচ সংযোজন প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'বর্ণিত রোলিং স্টক প্রাপ্যতাসাপেক্ষে সংশ্লিষ্ট ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রেলপথ রুটে পুরাতন ইঞ্জিন ও বগির স্থলে নতুন ইঞ্জিন ও অধিক ধারণক্ষমতাসম্পন্ন মানসম্মত নতুন বগি সরবরাহের বিষয়ে বাংলাদেশ রেলওয়ে উদ্যোগ গ্রহণ করবে।'
 
Related Topics

টপ নিউজ

রেলমন্ত্রী / ভারত / ব্রডগেজ / সংসদ সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net