Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

‘পুরুষের মতো কণ্ঠস্বর’, নামী সংগীত পরিচালকের কটাক্ষ নিয়ে মুখ খুললেন সুনিধি

তবে পরে একসঙ্গে তারা কাজ করেছিলেন এবং এই সমালোচনা ভুলে গিয়েছিলেন।
‘পুরুষের মতো কণ্ঠস্বর’, নামী সংগীত পরিচালকের কটাক্ষ নিয়ে মুখ খুললেন সুনিধি

বিনোদন

হিন্দুস্তান টাইমস
22 April, 2021, 05:40 pm
Last modified: 22 April, 2021, 05:44 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

প্রত্যেকের জীবনে সফলতার পিছনে অনেকগুলো অসফল গল্প রয়েছে। বলিউড গায়িকা সুনিধি চৌহানের জীবনেরও রয়েছে তেমনই কিছু গল্প। দুজন বিশিষ্ট সংগীত পরিচালকের কাছে এক সময় সমালোচনা শুনতে হয়েছিল গায়িকাকে। একজন নাকি তাকে বলেছিলেন, তার ব্যাগপত্র গুটিয়ে বাড়িতে চলে যাওয়া উচিত।

কিন্তু পরবর্তীকালে সাফল্য অর্জনের পর তাদের সঙ্গেই নাকি কাজ করেছেন এই গায়িকা।

এক সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছেন, এক সংগীত পরিচালক এক সময় তাকে বলেছিলেন, তার কণ্ঠ পুরুষদের মতো। তবে পরে একসঙ্গে তারা কাজ করেছিলেন এবং এই সমালোচনা ভুলে গিয়েছিলেন।

'বলিউড বাবল'কে দেওয়া সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছেন, 'সেই সময় সেগুলো আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দিন ছিল। আমি এমন কোনো কথা শুনতে চাইতাম না।'  তবে "তোমার নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাওয়া উচিত; কারণ 'লাগ যা গালে' গানটা তুমি অরজিনাল কী-তে গাইতে পারোনি" শুনতে হয়েছিল তাকে।

প্রসঙ্গত, সেই সময় এক নামী সংগীত পরিচালকের কাছে তিনি গিয়েছিলেন এবং তিনি সুনিধিকে 'লাগ যা গালে' গাইতে বলেছিলেন। লতা মঙ্গেশকরের গাওয়া এই গান ভীষণ লো-কী'তে গেয়েছিলেন সুনিধি। সংগীত পরিচালক তাকে আরও উচ্চ সুরে গাইতে বলেছিলেন। আর বলেছিলেন, সুনিধি সেই নোট স্পর্শ করতে পারছেন না। গায়িকাকে তাই বলেছিলেন, 'যাও, বাড়ি গিয়ে রেওয়াজ করে এসো।'

সুনিধি চৌহান। ছবি: সংগৃহীত

সুনিধি আরও বলেন, "আরেকজন সংগীত পরিচালক আমাকে বলেছিল, 'এই ধরনের কণ্ঠ কাজ করে না, তোমার কণ্ঠ খুব ভারি। শুনে একটা অভিনেত্রীর গলায় পুরুষের কণ্ঠস্বর মনে হবে। ব্যাগ প্যাক করো। এখনো এক-দুই বছরের ব্যাপার, বাড়ি চলে যাও।"

প্রসঙ্গত, 'ধুম মাচালে', 'ছালিয়া', 'কেইসি পাহেলি' এবং 'শিলা কি জাওয়ানি' গানে তিনি সেই দুই সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন বলে জানিয়েছেন গায়িকা। তবে প্রাথমিক সমালোচনা সম্পর্কে তাদের 'স্মৃতিশক্তি হ্রাস' পেয়েছে বলে মনে হয়েছে গায়িকার।

প্লেব্যাকে গাওয়া ছাড়াও সুনিধিকে টেলিভিশনে সংগীত রিয়েলিটি শোয়ের বিচার হিসেবে দেখা গেছে। তিনি ইন্ডিয়ান আইডলের ​​আগের মৌসুমে বিচারক ছিলেন। সম্প্রতি তাকে 'দ্য রিমিক্স' এবং 'দিল হ্যায় হিন্দুস্তানি (সিজন ২)' শোতে বিচারক হিসাবে দেখা গেছে।

Related Topics

টপ নিউজ

সুনিধি চৌহান / বলিউড / প্লেব্যাক / মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab