Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে এনবিআর

অর্থনীতি

ইউএনবি
22 April, 2021, 10:45 am
Last modified: 22 April, 2021, 10:49 am

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে এনবিআর

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকতা বলেন, করোনা মহামারির মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক রেখে রাজস্ব আদায় খুব একট সহজ কাজ না।
ইউএনবি
22 April, 2021, 10:45 am
Last modified: 22 April, 2021, 10:49 am
ছবি-সংগৃহীত

বর্তমান অর্থবছরের প্রথম সাত মাসে মোট লক্ষ্যমাত্রার মাত্র ৪১ শতাংশ রাজস্ব সংগ্রহ করতে পেরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করোনা মহামারির এই চরম প্রতিকূলতার মধ্যেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে আঞ্চলিক কার্যালয় সমূহকে কঠোর ব্যবস্থা নিতে বলেছে এনবিআর। 

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সকলকে লক্ষ্যমাত্রা পূরণে কাজ করতে এবং বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে আঞ্চলিক অফিসগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

২০২০-২০২১ অর্থবছরে বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাট হতে রাজস্ব বোর্ডের মোট আয় ধরা হয়েছিল ১ কোটি ২৭ লাখ ৭৪৭ কোটি টাকা। কিন্তু এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত ভ্যাট আদায় হয়েছে মাত্র ৫৩ হাজার ৮১ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার মাত্র ৪১.৫৫ শতাংশ।

কাজে ধীরগতি

আমদানি খাত থেকে ৪৫ হাজার ৫৫৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত মাত্র ১৯ হাজার ৬৫৯ কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে। শুধু জানুয়ারি মাসেই সংগ্রহ করা হয় ২ হাজার ৯৫২ কোটি টাকা।

গত অর্থবছরের প্রথম সাত মাসে ১৭ হাজার ৮১৪ কোটি টাকার রাজস্ব আদায় করতে পেরেছিল এনবিআর এবং ২০২০ সালের জানুয়ারি মাসের সংগ্রহ ছিল ২ হাজার ৬৭৬ কোটি টাকা।

মাসিক হিসেবে বর্তমান অর্থবছরে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি ১০.৩২ শতাংশ এবং প্রথম সাত মাসের হিসেবে প্রবৃদ্ধি ১০.৩৫ শতাংশ।

অপরদিকে আঞ্চলিক কার্যালয়গুলো থেকে ভ্যাট সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৮২ হাজার ১৯২ কোটি। কিন্তু এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত এনবিআর মাত্র ৩৩ হাজার ৪২২ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়। কেবল জানুয়ারি মাসেই ৫ হাজার ৫৬৬ কোটি টাকার ভ্যাট আদায় করা হয়।

গত অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত ৩৪ হাজার ১৪৭ কোটি টাকা এবং শুধু জানুয়ারি মাসেই ৫ হাজার ৭১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। 

আঞ্চলিক কার্যালয়গুলোর হিসেবে, মাসিক রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৯.৭৬ শতাংশ এবং প্রথম সাত মাসের হিসেবে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ২.১২ শতাংশ। 

রাজস্ব আয়ে করোনা আঘাত

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকতা বলেন, করোনা মহামারির মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক রেখে রাজস্ব আদায় খুব একট সহজ কাজ না। 

তিনি বলেন, 'আমরা সকলেই বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছি এবং পরিস্থিতি যেকোনো সময় ভালো বা খারাপ হতে পারে। কিন্তু লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ এগিয়ে নিতে হবে।'

বড় কোম্পানিগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমেই রাজস্ব আদায়ের একটা বড় অংশ পূরণ করা সম্ভব হবে। কারণ বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো থেকে মোট রাজস্বের একটা বড় অংশ আদায় হয়ে থাকে।

রাজস্ব সংগ্রহের লক্ষমাত্রা

সরকারি দাপ্তরিক নথি অনুযায়ী, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৯.৬ শতাংশ এবং ৯.৯ শতাংশ। রাজস্ব প্রবৃদ্ধির ধারাবাহিক উন্নতি দেখে ধারণা করা হয়েছিল ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হবে ১৬.১ শতাংশ। কিন্তু ২০২০ সালের জুন মাসে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দেখা যায় রাজস্ব প্রবৃদ্ধি হার ছিল ১২.৭ শতাংশ। 

২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয়ের ক্ষেত্রে এনবিআর ভুক্ত আয় ধরা হয় ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত আয় ধরা হয় ১৫ হাজার কোটি টাকা। এছাড়া শুল্কহীন আয় নির্ধারণ করা হয় ৩৩ হাজার কোটি টাকা।

এনবিআর এর মোট আয়ের মধ্যে, ১ লাখ ৩ হাজার ৯৪৫ কোটি টাকা আদায় হবে আয়কর, মুনাফা এবং মূলধন কর এর মাধ্যমে। এছাড়া ভ্যাট থেকে ১ লাখ ২৭ হাজার ৭৪৭ কোটি টাকা, সম্পূরক শুল্ক থেকে ৫৭ হাজার ৮১৫ কোটি টাকা, আমদানি শুল্ক থেকে ৩৭ হাজার ৮০৭ কোটি টাকা, রপ্তানি শুল্ক থেকে ৫৫ কোটি টাকা এবং আবগারি শুল্ক থেকে ১ হাজার ৫৩০ কোটি টাকা রাজস্ব আদায় করবে রাজস্ব বোর্ড।

Related Topics

টপ নিউজ

এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / রাজস্ব আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন
  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net