Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
চেক প্রসেসিং ও অনলাইন ট্রান্সফারে নতুন সময়সীমা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 April, 2021, 09:45 am
Last modified: 22 April, 2021, 09:48 am

Related News

  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম
  • সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল, বেরিয়ে যেতে আবেদন
  • আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

চেক প্রসেসিং ও অনলাইন ট্রান্সফারে নতুন সময়সীমা 

বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।   
টিবিএস রিপোর্ট
22 April, 2021, 09:45 am
Last modified: 22 April, 2021, 09:48 am
প্রতীকি ছবি

চলমান সর্বাত্মক লকডাউনে ব্যাংকের লেনদেন সীমিত করায় চেক প্রসেসিং ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (অনলাইন ট্রান্সফার) সময়সীমাতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। 

বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।   

এতে বলা হয়, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমস (বিএসিপিএস) ব্যবহার করে  চেক লেনদেনের ক্ষেত্রে হাইভ্যালু ক্লিয়ারিং (৫ লাখ টাকা বা তার বেশি পরিমাণ) এর জন্য  প্রেজেন্টেশন কাট অফ টাইম সকাল ১১টা এবং রিটার্ন কাট অফ টাইম দুপুর ১২টা। 

অর্থাৎ ৫ লাখ বা তার বেশি টাকার চেক ক্লিয়ারিং (নিকাশ) এর জন্য ব্যাংককে সকাল ১১টার মধ্যে বিএসিপিএস এর সার্ভারে ইনপুট দিতে হবে। অন্যদিকে কোন ব্যাংক যদি তার কাছে আসা চেক কোন কারণে ফেরত দিতে চায় সেক্ষেত্রে দুপুর ১২টার মধ্যে উক্ত সার্ভারে ইনপুট দিতে হবে।  

রেগুলার ভ্যালু ক্লিয়ারিং অর্থাৎ ৫ লাখ টাকার নীচে কোন চেক ক্লিয়ারিং এর ক্ষেত্রে প্রেজেন্টেশন কাট অফ টাইম নির্ধারণ করা  হয়েছে সকাল ১১.৩০টা এবং রিটার্ন কাট অফ টাইম দুপুর ১.৩০টা।

বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ব্যবহার করে অর্থ লেনদেন এর ক্ষেত্রে আগের সময়সীমাই বহাল থাকবে। বর্তমানে এই নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকগুলোকে দিনে দুইবার, সকাল ১০ টা  এবং দুপুরে ২টার মধ্যে নিকাশ সম্পন্ন করতে  হয়। 

অত্যন্ত স্বল্প সময়ে বড় পরিমাণের অর্থ লেনদেন সম্পন্ন করতে ব্যবহার করা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম (আরটিজিএস) এর লেনদেন সময়সীমা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন সময়সীমা কার্যকর থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে।  

Related Topics

টপ নিউজ

ব্যাংক অ্যাকাউন্ট / ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম
  • সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আলাদা হতে চায় এসআইবিএল, বেরিয়ে যেতে আবেদন
  • আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net