Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
মানবতাবিরোধী অপরাধের মামলা: কারাগারে ডিভিশন চেয়ে আবেদন শাহরিয়ার কবিরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2026, 03:55 pm
Last modified: 05 April, 2026, 04:02 pm

Related News

  • শাপলা চত্বর হত্যাযজ্ঞ: এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন
  • সাবেক ডিআইজি আবদুল জলিল শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রধান কুশীলব: চিফ প্রসিকিউটর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • চানখাঁরপুলে ৬ হত্যা মামলা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • আজ নয়, চানখাঁরপুল হত্যা মামলায় রায় ঘোষণা হবে ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধের মামলা: কারাগারে ডিভিশন চেয়ে আবেদন শাহরিয়ার কবিরের

শাহরিয়ারের কবিরের আইনজীবী জানান, তার মক্কেল এক বছর সাত মাস ধরে কারাগারে রয়েছেন। তিনি (শাহরিয়ার কবির) বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। তাই তিনি কারাগারে ডিভিশন পাওয়ার যোগ্যতা রাখেন।
টিবিএস রিপোর্ট
05 April, 2026, 03:55 pm
Last modified: 05 April, 2026, 04:02 pm
ছবি: সংগৃহীত

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ- শাহরিয়ার কবিরের আবেদনের ওপর শুনানি হয়েছে। তবে কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল।

শাহরিয়ারের কবিরের পক্ষে শুনানি করেন আইনজীবী পিএম মেহেদী হাসান।

তিনি ট্রাইব্যুনালকে জানান, তার মক্কেল এক বছর সাত মাস ধরে কারাগারে রয়েছেন। তিনি (শাহরিয়ার কবির) বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। তাই তিনি কারাগারে ডিভিশন পাওয়ার যোগ্যতা রাখেন।

এ সময় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, 'আমাদের এ মামলায় দুই মাস আগে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট হয়েছে। তবে তিনি ডিভিশন পেলে অন্যরা কেন পাবেন না।'

তিনি বলেন, 'এছাড়া আসামিপক্ষের আইনজীবীরা আগে কারা কর্তৃপক্ষের কাছে যাক। সেখানে না পেলে আদালতে আসুক।'

উভয়পক্ষের শুনানি শেষে আজ এ নিয়ে কোনো নির্দেশ দেননি ট্রাইব্যুনাল।

এ প্রসঙ্গে আইনজীবী মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, 'কবি-সাহিত্যিক শাহরিয়ার কবিরের ডিভিশন চেয়ে আমরা আজ একটি আবেদন করেছি। এ নিয়ে শুনানিও হয়েছে। ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন।'

তিনি বলেন, 'কারাবিধি অনুযায়ী বিশিষ্ট নাগরিক হিসেবে এ সুবিধা পাওয়ার অধিকার রাখেন শাহরিয়ার কবির। শুনানি শেষে বিষয়টি বিবেচনায় নিয়েছেন ট্রাইব্যুনাল। পরে আদেশ দেবেন বলে আমরা আশাবাদী।'

Related Topics

টপ নিউজ

শাহরিয়ার কবির / মানবতাবিরোধী অপরাধ / শাপলা চত্বর / হেফাজতে ইসলামের মহাসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • শাপলা চত্বর হত্যাযজ্ঞ: এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন
  • সাবেক ডিআইজি আবদুল জলিল শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রধান কুশীলব: চিফ প্রসিকিউটর
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • চানখাঁরপুলে ৬ হত্যা মামলা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • আজ নয়, চানখাঁরপুল হত্যা মামলায় রায় ঘোষণা হবে ২৬ জানুয়ারি

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net