Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান

আন্তর্জাতিক

মিডল ইস্ট আই
04 April, 2026, 06:40 pm
Last modified: 04 April, 2026, 06:45 pm

Related News

  • ইরানে পূর্বনির্ধারিত হামলা বাতিল করলেন ট্রাম্প; বললেন ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • অন্তর্বর্তী চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান, তবে দর-কষাকষি চলছে জব্দ তহবিল নিয়ে
  • ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান

তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলোকে তারা ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।
মিডল ইস্ট আই
04 April, 2026, 06:40 pm
Last modified: 04 April, 2026, 06:45 pm
ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের মধ্যে ইরানের তেহরানের একটি পার্কে প্রদর্শিত হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র; ২৬ মার্চ ২০২৬। ছবি: মজিদ আসগরিপুর/ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি শুক্রবার (৩ এপ্রিল) এক বেনামি সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে এই সম্ভাব্য চুক্তিতে ইসরায়েল অন্তর্ভুক্ত ছিল কি না, তা স্পষ্ট করা হয়নি।

ফারস নিউজের ওই সূত্র জানায়, গত বুধবার একটি নাম প্রকাশ না করা তৃতীয় দেশের মাধ্যমে ওয়াশিংটন এই প্রস্তাবটি তেহরানের কাছে পাঠিয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানই মূলত যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে। তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের সেই দাবি নাকচ করে দেওয়া হয়েছে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাও এখন মুখ থুবড়ে পড়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকে বসতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলোকে তারা 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছে।

অন্যদিকে, ইরান নিজেদের পক্ষ থেকে আলোচনার জন্য দুটি প্রধান শর্ত দিয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যের সকল সামরিক ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয়ত, যুদ্ধে ইরানের স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, কাতারও এই সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী হতে অনিচ্ছুক। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলো কাতারকে মধ্যস্থতার জন্য চাপ দিলেও তারা এখন পর্যন্ত তা প্রত্যাখ্যান করে আসছে। তবে তুরস্ক ও মিসর ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক থাকায় মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়ন প্রতিবেদনের বরাতে সিএনএন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ এক মাস পার হলেও দেশটির সামরিক সক্ষমতা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনো তাদের মোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চার) এবং কামিকাজে ড্রোনের প্রায় অর্ধেক মজুত রয়েছে।

মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়ন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি সরকারের সেই দাবির সম্পূর্ণ বিপরীত। কারণ যুদ্ধের প্রথম দিন থেকেই তাঁরা দাবি করে আসছিলেন যে, ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস বা নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।

শুক্রবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন বাহিনীর একটি 'এফ-১৫ই' যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সামরিক কমান্ডের 'খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স'-এর একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি 'সম্পূর্ণরূপে ধ্বংস' হয়ে গেছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই খবরটি প্রচার করেছে।

ইরান প্রাথমিকভাবে এটি 'এফ-৩৫' বিমান বলে দাবি করলেও পরে মার্কিন সামরিক সূত্রগুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল 'এফ-১৫ই'। বিমানে থাকা দুইজন ক্রুর মধ্যে একজনকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে। নিখোঁজ অপর পাইলটের সন্ধানে তল্লাশি চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিমানটি সম্ভবত কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

একই দিন গভীর রাতে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। 'এ-১০ ওর্থহগ' মডেলের ওই বিমানটি হরমোজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। তবে এই বিমানে থাকা একমাত্র পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / যুদ্ধবিরতি / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ইরানে পূর্বনির্ধারিত হামলা বাতিল করলেন ট্রাম্প; বললেন ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • অন্তর্বর্তী চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান, তবে দর-কষাকষি চলছে জব্দ তহবিল নিয়ে
  • ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net