Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ভ্যাকসিন সঙ্কট নিরসনে সেরামের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করবে ভারত সরকার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 April, 2021, 06:45 pm
Last modified: 19 April, 2021, 11:11 pm

Related News

  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

ভ্যাকসিন সঙ্কট নিরসনে সেরামের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করবে ভারত সরকার

বর্তমান ৭ কোটি থেকে আগামী মে নাগাদ মাসিক উৎপাদন ১০ কোটি ডোজের বেশি করার লক্ষ্যে কোম্পানিটি সরকারি সহায়তা পাওয়ার জন্যে আবেদন করে
টিবিএস ডেস্ক
19 April, 2021, 06:45 pm
Last modified: 19 April, 2021, 11:11 pm
৩০ নভেম্বর, ২০২০; ভারতের পুনেতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার একটি ল্যাবরেটরিতে ফিলিং মেশিন পরিচালনা করছেন সংস্থার কর্মীরা। ছবি: ফ্রান্সিস মাসকারেনহাস/ রয়টার্স (ফাইল ছবি)

অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে নিজ দেশের সরকারের কাছে ইতোপূর্বে ৩ হাজার কোটি রুপি বা ৪০ কোটি ডলারের আর্থিক সহায়তা চেয়েছিল ভারতের সেরাম ইনস্টিটিউট। সাম্প্রতিক সময়ে, টিকা কর্মসূচিতে প্রতিষেধকের ডোজ সঙ্কটে পড়ার পর সেই আহবানে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

সেরাম বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক, বর্তমান ৭ কোটি থেকে আগামী মে নাগাদ মাসিক উৎপাদন ১০ কোটি ডোজের বেশি করার লক্ষ্যে কোম্পানিটি সরকারি সহায়তা পাওয়ার জন্যে আবেদন করে। 

ভারতে এপর্যন্ত ১১ কোটি ২০ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকার ডোজ দেওয়া হয়েছে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। অন্য দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে রক্ত জমাট বাধার ঘটনায় উদ্বেগ দেখা দিলেও, ভারতে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। 

বরং সংক্রমণ থেকে রক্ষা পেতে জনগণের টিকাগ্রহণের আগ্রহ বেড়েছে, যেকারণে টিকাটির চাহিদা পূরণেই হিমশিম খাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। সবচেয়ে বেশি চাহিদা আসছে সংক্রমণ মারাত্মক রূপ ধারণ করা কিছু রাজ্যের তরফ থেকে। 

সরকারি তহবিল দানের বিষয়টি এখনও জনসম্মুখে প্রকাশ করার অনুমতি না থাকায় নাম-পরিচয় গোপন রাখার শর্তে শীর্ষ ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, "দেশে ভ্যাকসিন উৎপাদন ও প্রাপ্তি সহজলভ্য করতে দরকারি যেকোনো সহায়তা দেওয়া হবে, এব্যাপারে আমরা আগে থেকেই বলে আসছি।" 

এব্যাপারে জানতে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থাটি। কিন্তু, তিনি মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। 

সেরাম অচিরেই নোভাভ্যাক্সের আবিষ্কৃত কোভিড-১৯ প্রতিষেধকও উৎপাদন শুরু করবে, কোম্পানিটিও কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
 
ভারতে সর্বমোট ১২ কোটি ৩০ লাখ টিকা ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এর মধ্যে স্থানীয়ভাবে আবিষ্কৃত কোভ্যাক্সিনের ১ কোটি ১০ লাখ ডোজ দেওয়া হয়। 

কেন্দ্রীয় সরকার কোভ্যাক্সিন উৎপাদন বৃদ্ধির চেষ্টাও করছে, পাশাপাশি কিছু নীতি সংশোধনের মাধ্যমে দ্রুত ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা আমদানির প্রক্রিয়া শুরু করছে।   

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া / ভারত সরকার / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকির মুখে
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net