Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2026, 04:30 pm
Last modified: 31 March, 2026, 04:32 pm

Related News

  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • তারেক রহমানকে নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন নাছের; আদালতে রাষ্ট্রপক্ষ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

বিচারকের অনুমতি নিয়ে তিনি বলেন, ‘আমি কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করেছি। আমরা আর্মস ক্যারি করি না। আমার তিনটি পিএইচডি আছে, পাঁচটি মাস্টার্স আছে। আমার ২২ বছর লেগেছে অ্যাকাডেমিক এক্সিলেন্স অর্জন করতে। আমার পুরো জীবনটাই গেছে পড়াশোনার পেছনে।’
টিবিএস রিপোর্ট
31 March, 2026, 04:30 pm
Last modified: 31 March, 2026, 04:32 pm
ছবি: টিবিএস

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব? আমার ২৪ বছরের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ২৪ বছরের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে— আদালতের কাছে এমন দাবি করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেন নামে এক আন্দোলনকারীর হত্যা মামলার রিমান্ড শুনানির সময় তিনি এসব কথা বলেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে বেলা দেড়টার দিকে আসামি মামুন খালেদকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর ২টার দিকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে তোলা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন মামলার মূল রহস্য উদঘাটনের জন্য পুনরায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, বিগত দফার জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্ত কাজে বিশেষ সহায়ক হবে। আসামির দেওয়া তথ্যগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের ধারাবাহিকতা বজায় রাখতে এবং প্রাপ্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে শেখ মামুন খালেদকে পুনরায় সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।

শুনানির শুরুতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে বলেন, 'এই আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে কাজ করেছেন। এর পুরস্কার হিসেবে তিনি ডিজিএফআইয়ের পরিচালক পদসহ নানা ব্যবসায়িক সুবিধা ও সুযোগ-সুবিধা ভোগ করেছেন। শেখ হাসিনার সব অপকর্মের সহযোগী হওয়ার কারণেই তাদের এসব গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। এই হত্যাকাণ্ডের সাথে আর কারা জড়িত তা উদ্ঘাটনে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।'

এর বিপরীতে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, 'মামুন খালেদ ৩০ অক্টোবর ২০২১ সালে চাকরি থেকে অবসর নিয়েছেন। একজন ব্যক্তি অবসরে যাওয়ার পর তার কোনো আদেশ দেওয়ার এখতিয়ার থাকে না।'

তিনি আরও দাবি করেন, 'এই মামলায় মামুন খালেদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। মামলার এজাহারে বাদী তাকে আসামি করেননি, বরং তাকে এখানে সন্দিগ্ধ হিসেবে দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তা রিমান্ডের কোনো সুনির্দিষ্ট কারণ দর্শাতে পারেননি। তিনি দেশের ও জাতির জন্য কাজ করেছেন এবং সুনামের সাথে ডিফেন্সে দায়িত্ব পালন করেছেন। তাই তার রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হোক।'

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী পুনরায় বলেন, 'তিনি (মামুন) শেখ হাসিনার জন্য কাজ করেছেন, যে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। অনেক যোগ্য অফিসারকে বঞ্চিত করে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এমনকি অবসরে যাওয়ার পরও তিনি হাসিনার হয়ে কাজ করেছেন।'

এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে হাত উঁচু করে কথা বলার অনুমতি চান মামুন খালেদ। বিচারক অনুমতি দিলে তিনি আদালতকে বলেন, 'আমি কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করেছি। আমরা আর্মস ক্যারি করি না। আমার তিনটি পিএইচডি আছে, পাঁচটি মাস্টার্স আছে। আমার ২২ বছর লেগেছে অ্যাকাডেমিক এক্সিলেন্স পার্সু (অর্জন) করতে। আমার পুরো জীবনটাই গেছে পড়াশোনার পেছনে। আমি শিক্ষার্থীদের পড়াই।'

আদালতে তিনি আরও বলেন, 'আমাকে পাঁচ দিন রিমান্ডে ইতোমধ্যে বিস্তারিত প্রশ্ন করা হয়েছে। এর চেয়ে বেশি আর কী জিজ্ঞেস করার দরকার পড়ে? নতুন করে আর কী করা হবে? আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব? আমার ২৪ বছরের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। ২৪ বছরের সম্মান ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে।'

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নির্বিচারে গুলি চালানো হয়। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তিনি মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

মামুন খালেদ / ডিজিএফআই / আদালত / রিমান্ড আবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • তারেক রহমানকে নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন নাছের; আদালতে রাষ্ট্রপক্ষ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net