Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2026, 02:40 pm
Last modified: 28 March, 2026, 02:40 pm

Related News

  • কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৬
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • বিক্ষোভে উত্তাল পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর: ‘আমার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে’
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

নিহত শাহরিয়ার ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
টিবিএস রিপোর্ট
28 March, 2026, 02:40 pm
Last modified: 28 March, 2026, 02:40 pm
ছবিটি প্রতীকী

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন। তারা দুইজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেস সংলগ্ন সাউদার্ন গ্রুপ কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে নিহতের পরিবার মামলার করলেও ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহত শাহরিয়ার ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ইমন ও তার বন্ধু ওমর ফারুক রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। রাত পৌনে ২টার দিকে সাউদার্ন গ্রুপ কোম্পানির সামনের সড়কে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমনকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত তার বন্ধু ওমর ফারুক বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

তিনি জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Related Topics

টপ নিউজ

তেজগাঁও / ট্রাকের ধাক্কা / মোটরসাইকেল আরোহী / কলেজছাত্র / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৬
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • বিক্ষোভে উত্তাল পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর: ‘আমার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে’
  • চট্টগ্রামে মাছের ঘেরের আধিপত্য নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net