Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 March, 2026, 06:30 pm
Last modified: 26 March, 2026, 06:38 pm

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, 'এ বিষয়ে আমি ২ বা ৩ বার গুম কমিশনে সাক্ষ্য দিয়েছি। আমার সময়কালে কোনো কমপ্লেইন নেই। শেখ হাসিনার সময়ে সাতজন ডিজিএফআই প্রধান ছিলেন। আমি ছাড়া বাকি সবাই এখন বিদেশে। আমার মনে কোনো সন্দেহ থাকলে আমিও বিদেশে থেকে যেতে পারতাম।' 
টিবিএস রিপোর্ট
26 March, 2026, 06:30 pm
Last modified: 26 March, 2026, 06:38 pm
ফাইল ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ আদালতকে বলেছেন, আমি ওয়ান এলিভেনের সময় কুমিল্লায় ছিলাম। বেশিরভাগ মামলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করে রেফারেন্স দিয়েছি। 

মিরপুর মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন একটি হত্যা মামলার রিমান্ড শুনানি চলাকালে তিনি এসব কথা বলেন। 

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) শেখ মামুন খালেদকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, 'এই আসামি এক এগারোর কুশীলবদের একজন। তারা রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের টর্চার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতায় আসার পেছনে যারা সহায়তা করেছেন, তিনি তাদের অন্যতম। ফলে পুরস্কারস্বরূপ তাকে ডিজিএফআই-এর প্রধান করা হয়। তারা 'আয়নাঘর'-এর ইতিহাস তৈরি করেছে, যেখানে বদ্ধ ঘরে টর্চার করা হতো এবং গান পাউডার দিয়ে অনেককে পুড়িয়েও মারা হয়েছে।' 

এই আসামি ডিজিএফআই-কে রাজনীতির সঙ্গে জড়িত করেছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, 'খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করার পেছনে এই মামুন খালেদের ভূমিকা ছিল। এছাড়া জলসিঁড়ি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে তিনি শত কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছেন। তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে এবং তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞাও রয়েছে।' 

অন্যদিকে, রিমান্ডের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, 'এই মামলার এজাহারে আসামির নাম নেই। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করার মতো চারটি উপাদানের একটিও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাষ্ট্রপক্ষ কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।' 

আরেক আইনজীবী নজরুল ইসলাম বলেন, 'আমার মক্কেল ডিজিএফআই-তে পাঁচটি পদে দায়িত্ব পালন করেছেন, যার কোনোটিই আইনবহির্ভূত ছিল না। অনেককে নির্যাতন করা হতো এটা সত্য, তবে 'আয়নাঘর' একটি মিডিয়া ওয়ার্ড, যেখানে আমার মক্কেল যুক্ত ছিলেন না। ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।' 

এরপর আদালতের অনুমতি নিয়ে আসামি মামুন খালেদ বক্তব্য দেন। তিনি বলেন, ' এক এগারো যখন ঘটে তখন আমি কুমিল্লায় ছিলাম। ১৭ ডিসেম্বর ২০০৭-এ আমার ডিজিএফআই-তে পোস্টিং হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যতগুলো মামলায় জামিন হয়েছে, সব মামলায় আমি বিচারককে ফোন করে রেফারেন্স দিয়েছি।' 

জলসিঁড়ি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'ইকবাল করিম ভূঁইয়া আমাকে দায়িত্ব দিয়েছিলেন পাওনা টাকা উদ্ধার করে দিতে। আমি সেটাই করেছিলাম।' 

আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, 'এ বিষয়ে আমি ২ বা ৩ বার গুম কমিশনে সাক্ষ্য দিয়েছি। আমার সময়কালে কোনো কমপ্লেইন নেই। শেখ হাসিনার সময়ে সাতজন ডিজিএফআই প্রধান ছিলেন। আমি ছাড়া বাকি সবাই এখন বিদেশে। আমার মনে কোনো সন্দেহ থাকলে আমিও বিদেশে থেকে যেতে পারতাম।' 

হত্যা মামলায় সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, 'মামলায় যে জায়গার কথা বলা হচ্ছে, সেখানে আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওই সময়ে আমি ডিওএইচএস-এর মধ্যেই থেকেছি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেছি। ২০২৪ সালে আমি একজন সাধারণ বেসামরিক ব্যক্তি ছিলাম। আমার কথায় কে গুলি করবে? রিমান্ডের প্রশ্নই ওঠে না। আমার কোনো ক্ষমতা ছিল না।' 

উল্লেখ্য, গতকাল দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Related Topics

টপ নিউজ

ডিজিএফআই / তারেক রহমান / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net